[সর্বশেষ আপডেট: ১৯/০১/২০২৬]
আসসালামু আলাইকুম! ,আপনি কি অল্প জায়গায় এবং অল্প পুঁজিতে লাভজনক কিছু করার কথা ভাবছেন? তাহলে বলব, কোয়েল পাখি পালন শুরু করতে পারেন। আমার পরিচিত অনেক বেকার ভাই-বোন শুধু বাড়ির ছাদে, এবং বারান্দায় কোয়েল পালন করে এখন মাসে ভালো টাকা ইনকাম করছেন। কিন্তু কোয়েল পাখির খাবার কি তারা কী খায়? অসুখ হলে কী ওষুধ লাগে? বা শীতে এদের যত্ন কীভাবে নিতে হয়? আজকের এই আর্টিকেলে আমি কোয়েল পাখি পালনের একদম A to Z খাবার তৈরি থেকে শুরু করে ভ্যাকসিন পর্যন্ত সবকিছু পানির মতো সহজ করে বলেছি। একাবর মনোযোগ দিয়ে পড়ুন সব ক্লিয়ার হয়ে যাবে!
কোয়েল পাখির খাবার তালিকা ২০২৬
কোয়েল পাখি কিন্তু খুব ভোজনরসিক! এদের খাবার ঠিকমতো না দিলে ডিম পাড়া বন্ধ করে দেয়। খামারে কয়েল পালনের জন্য আমরা খাবারকে ৩ ভাগে ভাগ করি।
এরা প্রকৃতি থেকে উইপোকা, কেঁচো, ছোট পোকামাকড়, ঘাস, এবং পাকা পেঁপে খেতে খুব পছন্দ করে। তবে খামারে তো আর এগুলো খুঁজে পাবে না, তাই আমাদের সুষম খাবার দিতে হবে। মানে কয়েল পাখির ফিড
-
বাচ্চা কোয়েল (০-২ সপ্তাহ): এদের জন্য প্রোটিন বেশি লাগে। তাই স্টার্টার ফিড (এটাতে ২৭-২৮% প্রোটিন থাকে) খাওয়াতে হবে।
-
কিশোর কোয়েল (৩-৫ সপ্তাহ): এদের জন্য গ্রোয়ার ফিড (যাতে ২০-২২% প্রোটিন থাকে)।
-
ডিমপাড়া কোয়েল: এদের জন্য ক্যালসিয়ামযুক্ত লেয়ার ফিড (যা ১৮-২০% প্রোটিন দেয় থাকে) দিতে হবে, নাহলে ডিমের খোসা পাতলা হবে।
ঘরে বসে কোয়েল পাখির খাবার তৈরি
বাজারের ফিডের দাম তো এখন আকাশছোঁয়া! তাই খরচ কমাতে চাইলে আপনি নিজেই মিক্সার মেশিন বা হাত দিয়ে খাবার বানাতে পারেন। নিচে আমাদের পরীক্ষিত একটি ফর্মুলা দিলাম:
| ক্রমিক নং | উপাদানের নাম | পরিমাণ |
| ১ | ভুট্টা ভাঙা (Maize) | ৫০ কেজি |
| ২ | সয়াবিন মিল (Soybean Meal) | ২২ কেজি |
| ৩ | চালের কুঁড়া (Rice Bran) | ১০ কেজি |
| ৪ | শুটকি মাছের গুঁড়া (Fish Meal) | ৮ কেজি |
| ৫ | ঝিনুকের গুঁড়া (Calcium) | ৬ কেজি |
| ৬ | সয়াবিন তেল (Soybean Oil) | ২ কেজি |
| ৭ | ভিটামিন ও মিনারেল প্রিমিক্স | ২ কেজি |
| মোট | সর্বমোট মিশ্রণ | ১০০ কেজি |
নিয়ম: সব উপাদান ভালো করে মিশিয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরে রাখুন। তবে খেয়াল রাখবেন যেন ফাঙ্গাস না পড়ে যায়।
[আরও পড়ুন: দেশি মুরগির দাম ২০২৬: দেশী মুরগির খাবারের দাম ও পালন পদ্ধতি]
খাঁচায় কোয়েল পালন পদ্ধতি
এখন আর ফ্লোরে কোয়েল কেউ পালে না। খাঁচায় পালন করলে রোগবালাই কম হয় এবং বিষ্ঠা পরিষ্কার করা সহজ হয়।
খাঁচার মাপ
একটি কোয়েলের জন্য ২০০-২৫০ বর্গ সেন্টিমিটার জায়গা লাগে। মানে ৩ ফুট বাই ২ ফুটের একটি খাঁচায় আপনি অনায়াসে ৩০-৪০টি পাখি রাখতে পারবেন।
আলো
কোয়েল পাখির ডিম পাড়ার জন্য আলো খুব জরুরি। দিনে ১৬ ঘণ্টা আলো রাখতে হবে। দিনের আলোর পর সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাল্ব জ্বালিয়ে রাখবেন।
কোয়েল পাখির ভ্যাকসিন ও ঔষধ তালিকা
অনেকে বলেন কোয়েলের রোগ হয় না। ভুল কথা ভাই! কোয়েলেরও রোগ হয়, আর হলে সব সাফ হয়ে যেতে পারে। তাই রিস্ক না নিয়ে নিচের চার্ট অনুযায়ী সময় মত ভ্যাকসিন দিবেন।
ভ্যাকসিন শিডিউল ২০২৬
| বয়স (দিন) | রোগের নাম | ভ্যাকসিনের নাম | প্রয়োগ পদ্ধতি |
| ৩-৫ দিন | রানিখেত (Newcastle) | BCRDV | ১ ফোঁটা চোখে |
| ১১-১৩ দিন | গামবোরো (Gumboro) | IBD Vaccine | ১ ফোঁটা মুখে |
| ২১-২৪ দিন | রানিখেত (বুস্টার) | BCRDV | ১ ফোঁটা চোখে |
| ৩৫-৪০ দিন | ফাউল পক্স (বসন্ত) | Pox Vaccine | ডানায় সুচ দিয়ে |
(বি:দ্র: ভ্যাকসিন সবসময় ঠান্ডা অবস্থায় এবং সুস্থ পাখিকে দিতে হয়। অসুস্থ কোয়েল পাখিকে ভ্যাকসিন দিলে হিতে বিপরীত হতে পারে।)
সাধারণ রোগের চিকিৎসা
মাঝরাতে তো আর ডাক্তার পাবেন না, তাই এই ওষুধগুলো হাতের কাছে রাখবেন:
⚠️ সতর্কতা: নিচে উল্লেখিত ওষুধগুলো শুধুমাত্র সাধারণ ধারণার জন্য দেওয়া হয়েছে। কোয়েল পাখির রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য নিকটস্থ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
-
ঠান্ডা লাগলে: ডক্সিসাইক্লিন বা টাইলোসিন পাউডার (পানির সাথে মিশিয়ে খাওয়াবেন)।
-
পাতলা পায়খানা: ইএসবি-৩ (ESB3) বা কসুমিক্স প্লাস।
-
ভিটামিন ঘাটতি: মাঝেমধ্যে পানিতে Rena-WS বা Electrolyte মিশিয়ে খাওয়াবেন।
[আরও পড়ুন: নারিশ সোনালী ফিড দাম : ব্রয়লার মুরগির খাবারের দাম ২০২৬]
শীতকালে কোয়েল পাখির যত্ন কিভাবে নিবেন
আসলে শীতকালটা কোয়েলের জন্য খুব সেনসিটিভ। এই সময় বাচ্চা মারা যাওয়ার হার বেড়ে যায়। তবে খাঁচার ভেতরে ১০০ বা ২০০ ওয়াটের বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা (৩৫-৩৭°C) ঠিক রাখতে হবে।
কনকনে ঠান্ডা পানি খেতে দেবেন না। হালকা কুসুম গরম পানি দিলে পাখি সুস্থ থাকে। এবং রাতে খাঁচার চারপাশ মোটা পলিথিন বা চট দিয়ে ঢেকে দেবেন যাতে কুয়াশা বা ঠান্ডা বাতাস না ঢোকে।
কোয়েল পালন লাভ না লস? (আমার মতামত)
দেখুন, প্রতিটি ব্যবসায় লাভ-লস থাকবেই। তবে কোয়েলের সুবিধা হলো এরা মাত্র ৬-৭ সপ্তাহেই ডিম দেওয়া শুরু করে। আপনি যদি ৫০০টি কোয়েল পাখি দিয়ে শুরু করেন তাহলে:
প্রতিদিন গড়ে ৪০০ ডিম পাবেন। প্রতি ডিম ৩ টাকা করে বিক্রি করলেও দিনে ১২০০ টাকা।
খাবার ও অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে অনায়াসে ১০-১৫ হাজার টাকা প্রফিট থাকতে পারে।
শেষ কথা
প্রিয় পাঠক, কোয়েল পাখি পালন করা কোনো রকেট সাইন্স নয়। একটু ধৈর্য আর সঠিক নিয়ম মানলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। আমার এই গাইডটি যদি আপনার সামান্য উপকারে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে।
আপনার যদি কোয়েল পালন নিয়ে কোনো প্রশ্ন থাকে বা ফিড বানাতে কোনো সমস্যা হয়, তবে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি আছি আপনাদের পাশে। ভালো থাকবেন, খামারের যত্ন নেবেন।
FAQ:
প্রশ্ন: কোয়েল পাখি কত দিনে ডিম দেয়?
উত্তর: উন্নত জাতের কোয়েল পাখি সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহ (৪২-৪৫ দিন) বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে।
প্রশ্ন: একটি কোয়েল পাখি দিনে কতটুকু খাবার খায়?
উত্তর: পূর্ণ বয়স্ক একটি ডিমপাড়া কোয়েল দিনে গড়ে ২৫ থেকে ৩০ গ্রাম খাবার খায়।
প্রশ্ন: কোয়েল পাখির ডিম কি স্বাস্থ্যের জন্য ভালো?
উত্তর: অবশ্যই! মুরগির ডিমের চেয়ে কোয়েলের ডিমে প্রোটিন, আয়রন ও ভিটামিন বি-১২ এর পরিমাণ অনেক বেশি থাকে, যা বাচ্চাদের মেধা বিকাশে দারুণ কাজ করে।
প্রশ্ন: শীতে কোয়েল মারা যায় কেন?
উত্তর: মূলত ঠান্ডা লেগে নিউমোনিয়া বা ব্রুডিং ঠিকমতো না হওয়ার কারণে শীতে বাচ্চা মারা যায়। সঠিক তাপমাত্রা নিশ্চিত করলে এটা রোধ করা সম্ভব।


