আসসালামু আলাইকুম, খামার করতে গিয়ে মুরগির বাচ্চার দামের চেয়েও বেশি টেনশন ফিডের দাম নিয়ে! হওয়ারই কথা! কারণ একটা মুরগির পেছনে মোট খরচের প্রায় ৭০ ভাগই চলে যায় মুরগির খাবারের পেছনে। আর বাংলাদেশের পোলট্রি শিল্পে কাজী ফিড হলো আস্থার আরেক নাম। কিন্তু সমস্যা হলো, ২০২৬ সালে এসে ফিডের দাম যেভাবে ওঠানামা করছে, তাতে নতুন বা পুরাতন খামারিরা হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই গুগলে সার্চ পর সার্চ করেই যাচ্ছেন আজকে কাজী ফিডের দাম কত? বস্তা কত? ইত্যাদি…
কোনো চিন্তা করবেন না। আমি বাজার যাচাই করে আজকের আর্টিকেলে আপনাদের জন্য ২০২৬ সালের কাজী ফিডের একদম টাটকা মূল্য তালিকা নিয়ে এসেছি। সাথে এটাও বলব, এত দাম দিয়ে কাজী ফিড খাওয়ানো কি আসলে লাভজনক? চলুন, জেনে নিই আসলে কাজী ফিডের দাম কত?।
কাজী ফিড কেন খামারিদের পছন্দ?
কাজি ফিডে দাম একটু বেশি হওয়ার পরেও কেন অভিজ্ঞ খামারিরা কাজীর বস্তাই খোঁজেন? এর পেছনে কিছু কারণ আছে যা আমি নিজের চোখে দেখেছি যেমন:
অন্য ফিড খাইয়ে ৩৫ দিনে যে ওজন আসে, কাজী ফিড সঠিক নিয়মে খাওয়ালে ৩০-৩২ দিনেই সেই ওজন চলে আসে। আর ৫ দিন আগে মুরগি বিক্রি করা মানে অনেক টাকা বেঁচে যাওয়া।
কাজী ফিডে মুরগির পায়খানা বা লিটার তুলনামূলক শুকনো থাকে, ফলে খামারে অ্যামোনিয়া গ্যাস কম হয় এবং মুরগি সুস্থ থাকে।
এদের ফিডে প্রোটিন, ভিটামিন আর মিনারেলের ব্যালেন্সটা খুব ভালো থাকে, তাই আলাদা করে ভিটামিন খাওয়ানোর খরচটাও বাঁচে।
কাজী ফিডের দাম ২০২৬ (ব্রয়লার, লেয়ার ও সোনালি)
আসলে কোনো ফিডের দাম ফিক্সড না। কাঁচামাল (ভুট্টা, সয়াবিন) আমদানি করতে হয় বলে ডলারের রেট বাড়লে ফিডের দামও বেড়ে যায়। তবে আমি ২০২৬ সালের জানুয়ারি মাসের বাজার যাচাই করে একটি গড় মূল্য তালিকা দিচ্ছি। ডিলার ভেদে বা এলাকা ভেদে এর থেকে ৫০-১০০ টাকা কমবেশি হতে পারে।
(বি:দ্র: দামগুলো প্রতি ৫০ কেজি বস্তার জন্য প্রযোজ্য)
কাজী ব্রয়লার ফিডের দাম ২০২৬
ব্রয়লার মুরগির জন্য কাজী ফিডকে ৩ ভাগে ভাগ করা হয়। এর দামের তালিকা নিচে দেওয়া হলো:
| ফিডের নাম | ধরণ | বর্তমান বাজার দর (আনুমানিক) |
| ব্রয়লার স্টার্টার (Broiler Starter) | ১ম দিন থেকে ১২ দিন | ৳ ৩,৮৫০ – ৳ ৪,০৫০ টাকা |
| ব্রয়লার গ্রোয়ার (Broiler Grower) | ১৩ দিন থেকে ২২ দিন | ৳ ৩,৭৫০ – ৳ ৩,৯০০ টাকা |
| ব্রয়লার ফিনিশার (Broiler Finisher) | ২৩ দিন থেকে বিক্রি পর্যন্ত | ৳ ৩,৭০০ – ৳ ৩,৮৫০ টাকা |
আমার টিপস: স্টার্টার ফিডের দাম সবসময় একটু বেশি থাকে কারণ এতে প্রোটিন পার্সেন্টেজ বেশি দেওয়া হয়।
কাজী লেয়ার ফিডের দাম
আমরা যদি ডিমের জন্য মুরগি পালন করি, তাহলে লেয়ার ফিড নিতে হবে।
-
লেয়ার লেয়ার-১ (Layer 1): ডিম পাড়া শুরুর সময়। দাম: ৳ ৩,২০০ – ৳ ৩,৪০০ টাকা।
-
লেয়ার লেয়ার-২ (Layer 2): পূর্ণ বয়স্ক মুরগির জন্য। দাম: ৳ ৩,১৫০ – ৳ ৩,৩০০ টাকা।
কাজী সোনালি ফিডের দাম
সোনালি মুরগির জন্য কাজীর আলাদা ফিড আছে। বর্তমানে সোনালি স্টার্টার বস্তা প্রতি ৩,৫০০ থেকে ৩,৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
[আরও পড়ুন: ব্রয়লার মুরগির বাচ্চার দাম ২০২৬ | নারিশ, কাজী ও সিপি আপডেট]
কাজী ফিড ব্যবহারের নিয়ম ও সতর্কতা
অনেকে বলেন, ভাই কাজী ফিড খাইয়েও লাভ করতে পারছি না। তাদের বলছি দোষ ফিডের না, দোষ হতে পারে ম্যানেজমেন্টের। যেমন:
কাজী ফিড দামি ফিড, তাই একটা দানাও নষ্ট হওয়া মানে আপনার লাভ কমে যাওয়া। ফিড পাত্র এমন উচ্চতায় রাখবেন যেন মুরগি খাবার ছিটিয়ে ফেলতে না পারে।
স্টার্টার থেকে গ্রোয়ারে যাওয়ার সময় হুট করে ফিড বদলাবেন না। ৩ দিন ধরে মিক্স করে খাওয়াবেন। (যেমন: ১ম দিন ৭৫% স্টার্টার + ২৫% গ্রোয়ার)। এতে মুরগির পেটের সমস্যা হবে না।
বস্তা সবসময় কাঠের বা প্লাস্টিকের মাচার ওপর রাখবেন। মেঝের সংস্পর্শে রাখলে ফিড ড্যাম হয়ে ফাঙ্গাস পড়তে পারে, যা মুরগির জন্য খতিকর হবে।
কাজী ফিডের ভালো/খারাপ দিক
আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি। কাজী ফিডের সবই ভালো, শুধু একটা সমস্যা দাম বেশি।
-
ভালো দিক: দ্রুত রেজাল্ট, কম মৃত্যুহার, এবং সারা বাংলাদেশে ডিলার পাওয়া যায়।
-
খারাপ দিক: সাধারণ বা লোকাল ফিডের চেয়ে বস্তা প্রতি ২০০-৩০০ টাকা দাম বেশি। তাই আমার মতো ছোট খামারিদের জন্য পুঁজি ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে।
আমার পরামর্শ: আপনার যদি পুঁজি কম থাকে, তবে লোকাল কোনো ভালো মানের কোনো ফিড খাওয়াতে পারেন। কিন্তু যদি কোয়ালিটি এবং দ্রুত বিক্রির টার্গেট থাকে, তবে কাজী ফিড বেস্ট হবে। ভালো ম্যানেজমেন্ট করতে পারেলে ভালোই লাভ হবে ইনশাল্লাহ।
আমার প্রিয় কথা
সব ব্যবসাই লাভ হয়না। লাভ-লস আল্লাহর হাতে। তবে আমরা চেষ্টা করতে পারি। ২০২৬ সালের এই কঠিন বাজারে টিকে থাকতে হলে আমাদেরকে হিসাবের পাকা হতে হবে। বাচ্চার দাম, ফিডের দাম আর ওষুধের খরচ সব খাতায় লিখে রাখবো।
আজকের এই কাজী ফিডের দাম বা মূল্য তালিকাটি কি আপনার উপকারে এসেছে? যদি এসে থাকে, তবে আর্টিকেলটি আপনার পরিচিত অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করে দিন। আর আপনার এলাকায় আজ ফিডের দাম কত চলছে সেটাও নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এতে বাকিরাও আপডেট দাম টা জানতে পারবে।
সবাই ভালো থাকবেন, খামারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।
FAQ
প্রশ্ন: কাজী ফিডের বস্তা বর্তমানে কত টাকা?
উত্তর: ২০২৬ সালের বাজার অনুযায়ী, কাজী ব্রয়লার স্টার্টার ফিডের ৫০ কেজির বস্তা ৩,৮৫০ থেকে ৪,০৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে গ্রোয়ার ও ফিনিশার ফিডের দাম কিছুটা কম।
প্রশ্ন: কাজী ফিড খাওয়ালে ব্রয়লার মুরগি কত দিনে ২ কেজি হয়?
উত্তর: সঠিক পরিচর্যা এবং কাজী ফিড খাওয়ালে উন্নত জাতের ব্রয়লার মুরগি মাত্র ৩০ থেকে ৩২ দিনের মধ্যেই ২ কেজি ওজন হতে পারে।
প্রশ্ন: কাজী ফিড কি বাকি ফিডের চেয়ে ভালো?
উত্তর: কাজী ফিডের এফসিআর (FCR) বা খাদ্য রূপান্তর হার খুবই ভালো। অর্থাৎ কম খাবার খেয়ে মুরগি বেশি ওজন দেয়, তাই একে অন্যতম সেরা ব্র্যান্ড বলা হয়।
প্রশ্ন: আমি কি সরাসরি কোম্পানি থেকে ফিড কিনতে পারব?
উত্তর: সাধারণত কোম্পানি খুচরা বিক্রি করে না। আপনাকে আপনার এলাকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলারের কাছ থেকেই ফিড সংগ্রহ করতে হবে।


