[সর্বশেষ আপডেট: ১৯/০১/২০২৬]
আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, নাস্তার টেবিলে যে বিস্কুট খাই, আর এখন হাতে থাকা ফোনটিতে যে সিম কার্ড ব্যবহার করছি এসব কাদের তৈরি? আমরা অনেকেই জানিনা আমাদের এই ছোট ছোট প্রয়োজনগুলো কিন্তু মেটাচ্ছে দেশের বড় বড় কিছু কর্পোরেট জায়ান্ট কোম্পানি।আজকে আমরা জানব বাংলাদেশের সেরা কোম্পানি
দেশের অর্থনীতির আসল নায়ক কারা?
বা কর্পোরেট জগতের সেই সব বিক্ষ্যাত কোম্পানি সম্পর্কে, যারা শুধু ব্যবসাই করছে না, বরং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দেশের চাকা সচল রেখেছে। আপনি যদি চাকরিপ্রার্থী হন কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, অথবা জাস্ট সাধারণ জ্ঞান বাড়াতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। চলুন, ২০২৬ সালের তথ্য অনুযায়ী দেখা যাক টপ ১০ কোম্পানি গুলো।
বাংলাদেশের শীর্ষ ১০টি কোম্পানি ২০২৬
স্যার, তালিকা করার আগে বলে রাখি, কে ১ নাম্বার আর কে ২ নাম্বার এটা বলা খুব কঠিন। কারণ কারো আয় বেশি, আবার কারো সুনাম বেশি। তবে বর্তমান বাজার মূলধন, জনপ্রিয়তা এবং কর্মসংস্থান বিবেচনায় আমরা এই তালিকাটি সাজিয়েছি।
১. বসুন্ধরা গ্রুপ (Bashundhara Group)
২০২৬ সালে এসে বসুন্ধরা গ্রুপকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যবসার কথা চিন্তাও করা যায় না। আবাসন খাত দিয়ে শুরু হলেও এখন টিস্যু পেপার থেকে শুরু করে সিমেন্ট, পেপার, মিডিয়া, এলপি গ্যাস কোথায় নেই তারা?
দেশের অবকাঠামো উন্নয়নে এবং কনজ্যুমার প্রোডাক্টে এদের অবদান রয়েছে বিশাল। সো বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানি হিসেবে অনেকের মতেই স্বীকৃত।
২. স্কয়ার গ্রুপ (Square Group)
স্যামসন এইচ চৌধুরীর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি বাঙালির আস্থার প্রতীক। স্কয়ারের ওষুধ মানেই ভালো এই বিশ্বাসটা তারা গত কয়েক দশকে অর্জন করেছে।
শুধু ওষুধ নয়, তাদের টয়লেট্রিজ, টেক্সটাইল এবং ফুড প্রোডাক্টস (রাঁধুনি)ও এখন প্রতিটি রান্নাঘরে। তাদের রয়েছে বিশ্বমানের কোয়ালিটি এবং স্বচ্ছ ব্যবসায়িক নীতি।
৩. গ্রামীণফোন লিমিটেড (Grameenphone Ltd.)
টেলিকম জগতে গ্রামীণফোন এখনো একটানা আধিপত্য ধরে রেখেছে। যদিও কলরেট নিয়ে আমাদের অনেক অভিযোগ থাকে, তবুও নেটওয়ার্কের কথা বললে জিপির নামই সবার আগে আসে।
২০২৬ সালের আপডেট তথ্য অনুযায়ী বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৮.৫ কোটিরও ওপরে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষেশ অবদান রেখেছে।
৪. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ (Walton)
একটা সময় ছিল যখন ইলেকট্রনিক্স পণ্য মানেই ছিল বিদেশি ব্র্যান্ড। কিন্তু ওয়ালটন এসে সেই ধারণা পাল্টে দিয়েছে। ফ্রিজ, টিভি, এসি তো আছেই, এখন লিফট এবং স্মার্টফোনও বানাচ্ছে তারা।
সত্যিই এটা গর্বের বিষয় মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে ওয়ালটন এখন বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে। টেকনোলজি খাতে এটি বাংলাদেশের সেরা কোম্পানি।
৫. বেক্সিমকো গ্রুপ (Beximco Group)
নানা চড়াই-উৎরাই থাকলেও বেক্সিমকো এখনো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। তারা প্রিমিয়াম মানের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে আনে।
তাদের আছে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, সিরামিকস এবং স্যাটেলাইট টিভি (আকাশ)।
৬. প্রাণ-আরএফএল গ্রুপ (PRAN-RFL Group)
গ্রামের মুদি দোকান থেকে শুরু করে ইউরোপের সুপারশপ সবখানেই আমাদের প্রাণ কোম্পানির পণ্য। প্লাস্টিকের বালতি দরকার? আরএফএল আছে। জুস খাবেন? প্রাণ আছে।
PRAN বর্তমানে ১৪৫টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করছে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান।
৭. আকিজ গ্রুপ (Akij Group)
শেখ আকিজ উদ্দিনের শূন্য থেকে শিখরে ওঠার গল্প কে না জানে? বিড়ি দিয়ে ব্যবসা শুরু হলেও এখন আকিজ গ্রুপ সিমেন্ট, সিরামিকস, ফুড ও বেভারেজ (মোজো, স্পিড) খাতে জায়ান্ট বিজনেস কোম্পানি।
তাদের আকিজ বশির গ্রুপ এবং অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানগুলো কনস্ট্রাকশন ও লাইফস্টাইল খাতে বিশাল ভূমিকা রাখছে। এবং তাদের অনেক পন্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে।
৮. ব্র্যাক (BRAC)
ব্র্যাক শুধু একটি এনজিও নয়, এটি একটি ইকোসিস্টেম। আড়ং এর সুন্দর পোশাক, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি কিংবা বিকাশ সবই এই ছাতার নিচে। বিশ্বাস করবেন? যে বিশ্বের ১ নম্বর এনজিও হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে তারা।
৯. এসিআই লিমিটেড (ACI Limited)
মশা মারার স্প্রে থেকে শুরু করে রান্নার লবণ এসিআই আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। বিশেষ করে কৃষি খাতে (সার, বীজ, ট্রাক্টর) এগুলো কিন্তু এসিআই কোম্পানির অবদান। তারা কৃষকদের জীবন সহজ করেছে।
তারা বলে ACI জীবন ও স্বাস্থ্যের জন্য এই কথাটি তারা ভালোভাবেই প্রমাণ করেছে।
১০. মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ (MGI)
আপনারা যে ফ্রেশ (Fresh) ব্র্যান্ডের পানি, তেল বা আটা খাই সেটা কিন্তু মেঘনা গ্রুপের জানেন?। কনজ্যুমার গুডস বা নিত্যপণ্য খাতে তারা এখন বিশাল মার্কেট শেয়ার দখল করে আছে।
বাংলাদেশের সেরা কোম্পানিতে চাকরি নাকি ক্যারিয়ার
অনেকেই জানতে চান, ক্যারিয়ার গড়ার জন্য সেরা কোম্পানি কোনটি?
দেখুন স্যার, উপরে উল্লেখিত প্রতিটি কোম্পানিই কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেয়। তবে মাল্টিন্যাশনাল কালচার চাইলে গ্রামীণফোন বা স্কয়ার কোম্পানি ভালো হতে পারে। আর চ্যালেঞ্জিং ও দ্রুত প্রমোশন চাইলে প্রাণ-আরএফএল বা ওয়ালটন হতে পারে আপনার জন্য সেরা ডিসিশন। একাবার ট্রাই করতে পারেন।
আমার প্রিয় কথা
২০২৬ সালের এই তালিকাটি সম্পূর্ণ আমার বাজার বিশ্লেষণ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তৈরি। এর বাইরেও যমুনা গ্রুপ, সিটি গ্রুপ বা নাসা গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে।
আসলে, এই কোম্পানিগুলো যত বড় হবে, আমাদের দেশের অর্থনীতি তত মজবুত হবে, কর্মসংস্থান বাড়বে। আপনার মতে এই তালিকার ১ নাম্বারে কার থাকা উচিত ছিল? নাকি আমি কাউকে মিস করলাম? নিচে কমেন্ট করে জানাতে পারেন! আপনার কম্মেন্ট এর অপেক্ষায় রইলাম।


