ফুয়েল কার্ড আবেদন করার নিয়ম ২০২৬ - ফুয়েল পাস রেজিস্ট্রেশন

ফুয়েল কার্ড কি ও কিভাবে আবেদন করবেন ২০২৬ । ফুয়েল পাস রেজিস্ট্রেশনের সহজ নিয়ম

বর্তমান বাংলাদেশে তেলের যে অবস্থা, তাতে এখন তেল কিনতে গেলে অনেক জায়গায় ফুয়েল কার্ড বা ফুয়েল পাস ছাড়া আর সহজে পাওয়া যাচ্ছে না। সরকার জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করতে, অতিরিক্ত কেনাকাটা ও মজুত ঠেকাতে এই ডিজিটাল সিস্টেম চালু করেছে। অনেকেই জানেন না এটা আসলে কী, কীভাবে পাবেন বা কী লাগবে। আমি নিজে কয়েকজনের জন্য আবেদন করতে সাহায্য করেছি, তাই সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটা তোমাদের বলছি। তবে বর্তমানে এপ্রিল 2026 সালে সব এলাকাই এই সার্ভিস এখনো চালু হয়নি, তবে কোন কোন এলাকাই চালু হয়েছে তালিকা ও দিয়েছি

ফুয়েল কার্ড কি?

আসলে, ফুয়েল কার্ড (বা ফুয়েল পাস) হলো একটা ডিজিটাল কার্ড যাতে QR কোড থাকে। এর মাধ্যমে পেট্রোল, অকটেন বা ডিজেল কেনা যায়। এটা মূলত জ্বালানি খরচ ট্র্যাক করতে, অপচয় কমাতে এবং নগদ টাকার ঝামেলা ছাড়াই তেল নেওয়ার সুবিধা দেয়। মোটরসাইকেল থেকে শুরু করে গাড়ি, ট্রাক সব যানবাহনের জন্য এটা বানানো হয়েছে।

ফুয়েল কার্ডের সুবিধা কী?

  • নগদ টাকা ছাড়াই QR কোড দিয়ে তেল নেওয়া যায়
  • প্রতি কেনাকাটার রেকর্ড থাকে, খরচ নিয়ন্ত্রণ সহজ
  • অতিরিক্ত তেল কেনা বা মজুত করা কঠিন হয়
  • সরকারি নিয়ন্ত্রণে তেলের সরবরাহ স্থিতিশীল থাকে

মূলত জনগনের জন্য ও সিন্ডিকেট নিয়ন্ত্রন রাখার জন্য বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছেন। তাতে আশা করছি আমার মত সাধারণ মানুষ একটু শান্তি পাবে। এবং অসাধু চক্র নিয়ন্ত্রনে আসতে পারে।

ফুয়েল কার্ড আবেদন করার জন্য কী কী লাগবে?

আপনার গাড়ির জন্য সহজে তেল (অক্টেন, পেট্রল,ডিজেল,) আরও সহজে পেতে অবশ্যেই ফুয়েল কার্ড আবেদন করা ভালো হবে। কিন্তু ফুয়েল কার্ডের আবেদন করতে কি কি লাগবে দেখুন: নিচের ডকুমেন্টস প্রস্তুত রাখুন:

  • জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
  • গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু বুক বা স্মার্ট কার্ড)
  • ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • চ্যাসিস নম্বর ও ইঞ্জিন নম্বর
  • পাসপোর্ট সাইজের ছবি (কিছু ক্ষেত্রে)
  • মোবাইল নম্বর (OTP যাচাইয়ের জন্য)
ফুয়েল কার্ড আবেদন করার নিয়ম ২০২৬ - ফুয়েল পাস রেজিস্ট্রেশন
বাংলাদেশে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের আবেদন প্রক্রিয়া। 

ফুয়েল কার্ড করার নিয়ম ও কিভাবে অনলাইন আবেদন করবেন

এখন ফুয়েল কার্ড অনলাইনেও করা যায়। তবে নিচের স্টেপ গুলো ফলো করুন:

১. ওয়েবসাইটে যাও fuelpass.gov.bd এ যান অথবা Google Play থেকে Fuel Pass অ্যাপ ডাউনলোড করুন।

২. নতুন রেজিস্ট্রেশন  “New Registration” বা “নাগরিক নিবন্ধন” অপশনে ক্লিক করুন।

৩. আপনার গাড়ির তথ্য দিন যেমন: গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস, ইঞ্জিন নম্বর ও উৎপাদনের বছর।

৪. ব্যক্তিগত তথ্য যেমন: আপনার NID নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করুন।

৫. এবং সাবমিট করুন:  সব তথ্য ঠিক থাকলে আবেদন সাবমিট হয়ে যাবে। পরে QR কোড বা কার্ড ডাউনলোড/সংগ্রহ করতে পারবেন।

কিছু জেলায় এখনো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদন করতে হয়। তাই আপনার এলাকার নিয়ম কনফার্ম করে নিন।

টিপস: সবসময় অফিসিয়াল ওয়েবসাইট fuelpass.gov.bd ব্যবহার করুন। কোনো এজেন্ট বা থার্ড পার্টিকে টাকা দিয়ে কাজ করিয়ে নিবেন না। বা দালালের চক্রে পা দিবেন না।

যেসব এলাকায় ফুয়েল কার্ড দিয়ে তেল পাওয়া যায়

নিচে একটি তালিকা দিলাম কোন কোন এলাকায় ফুয়েল কার্ড দিয়ে জালানি তেল পাবেন।

বিভাগ জেলা এলাকা/উপজেলা নির্দিষ্ট পাম্পের নাম (যেখানে পাওয়া গেছে)
ঢাকা ঢাকা মেট্রো তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন, মেসার্স সাত্তার অ্যান্ড কোং, কামাল ট্রেডিং এজেন্সি
ঢাকা ঢাকা মেট্রো আসাদগেট সোনার বাংলা ফিলিং স্টেশন, তালুকদার ফিলিং স্টেশন
ঢাকা ঢাকা মেট্রো মোহখালী ইউরেকা এন্টারপ্রাইজ, গুলশান সার্ভিস স্টেশন
ঢাকা ঢাকা মেট্রো শাহবাগ মেঘনা মডেল পাম্প
ঢাকা ঢাকা মেট্রো নিকুঞ্জ নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার
ঢাকা ঢাকা মেট্রো কল্যাণপুর খালেক সার্ভিস স্টেশন
ঢাকা ঢাকা মেট্রো মিরপুর-ইব্রাহিমপুর দিগন্ত ফিলিং স্টেশন
ঢাকা ঢাকা মেট্রো বিমানবন্দর মাসুদ হাসান ফিলিং স্টেশন
ঢাকা ঢাকা মেট্রো শাপলা চত্বর মেসার্স করিম অ্যান্ড সন্স
রাজশাহী সিরাজগঞ্জ জেলা সদর পার্ক ফিলিং স্টেশন (সহ সকল নিবন্ধিত পাম্প)
রাজশাহী রাজশাহী রাজশাহী মেট্রো নির্দিষ্ট স্টেশনে পাইলট কার্যক্রম চলমান
চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রো প্রধান প্রধান ফিলিং স্টেশনগুলোতে কার্যকর
চট্টগ্রাম চাঁদপুর জেলা সদর প্রাথমিক তালিকাভুক্ত ফিলিং স্টেশনসমূহ
খুলনা খুলনা খুলনা মেট্রো মেট্রোপলিটন এলাকার পাম্পগুলো
খুলনা চুয়াডাঙ্গা জেলা সদর ও উপজেলা সকল অনুমোদিত ফিলিং স্টেশন
বরিশাল বরিশাল বরিশাল মেট্রো জেলা প্রশাসনের তালিকাভুক্ত পাম্প
ময়মনসিংহ ময়মনসিংহ জেলা সদর নির্দিষ্ট স্টেশনগুলোতে শুরু হয়েছে

এছাড়াও আরো কিছু কিছু  ফিলিংস্টেশনে  ফুয়েল কার্ডের ব্যবহার শুরু হয়েছে, কিন্তু হয়তো কিছু নাম ছাড়া পড়তে পারে কারণ সারা বংলাদেশের সমস্ত অয়েল পাম্পের খবর সরাসরি প্রকাশ পাওয়া কঠিন।

ফুয়েল কার্ড করতে টাকা লাগে?

না, ফুয়েল কার্ড (Fuel Pass) করতে কোনো টাকা লাগে না। এটা সম্পূর্ণ ফ্রি

অনলাইনে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বা Fuel Pass BD অ্যাপে রেজিস্ট্রেশন করলেই হয়। শুধু আপনার NID নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস-ইঞ্জিন নম্বর আর সচল মোবাইল নম্বর লাগবে। কোনো ফি, চার্জ বা টাকা দিতে হয় না।

আমি নিজে কয়েকজনের জন্য সাহায্য করেছি পুরো প্রক্রিয়া ফ্রি। তবে কেউ যদি এজেন্ট বা দোকানের লোকের কাছে গিয়ে “টাকা দিয়ে করে দিব” বলে, তাহলে সাবধান! ওরা হয়তো ২০০-৫০০ টাকা চাইতে পারে, কিন্তু নিজে করলে একদম ফ্রি।

টিপ্স: শুধু অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন। কোনো পেমেন্টের অপশন আসলে সেটা এড়িয়ে যান।

ফুয়েল কার্ড করতে কতদিন লাগে?

ভাই, ফুয়েল কার্ড (Fuel Pass) করতে খুব বেশি সময় লাগে না।

অনলাইনে fuelpass.gov.bd ওয়েবসাইটে বা Fuel Pass BD অ্যাপে গিয়ে আবেদন করলে ১০ থেকে ৩০ মিনিটের মধ্যেই রেজিস্ট্রেশন শেষ হয়ে যায়। NID নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস-ইঞ্জিন নম্বর দিয়ে OTP যাচাই করলেই ইনস্ট্যান্ট QR কোড পেয়ে যাবেন।

তবে কখনো কখনো সার্ভার লোড বেশি থাকলে বা তথ্য যাচাইয়ে সমস্যা হলে ১-২ ঘণ্টা বা তার বেশিও লাগতে পারে। পাইলট চলার কারণে কিছু ক্ষেত্রে অনুমোদন পেতে ১ দিন পর্যন্ত সময় লাগছে বলে অনেকে জানিয়েছেন।

টিপস:

  • সকালের দিকে বা রাতে চেষ্টা করলে দ্রুত হয়।
  • সব তথ্য ঠিকঠাক দিন, ভুল হলে আবার শুরু করুন।
  • যদি অনলাইনে না হয়, তাহলে জেলা প্রশাসকের অফিসে গেলে ১-৩ দিনের মধ্যে কার্ড পাওয়া যায় (ম্যানুয়াল কার্ডের ক্ষেত্রে)।

মোট কথা: সবকিছু ঠিক থাকলে ঘণ্টার মধ্যেই ফুয়েল কার্ড হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ্।

FAQ:

ফুয়েল কার্ড কি?
মূলত ফুয়েল কার্ড (Fuel Card) হলো জ্বালানি কেনার জন্য ডিজিটাল QR কোডভিত্তিক কার্ড, যা তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করে।

ফুয়েল কার্ড আবেদন করতে কী লাগবে?
NID, গাড়ির রেজিস্ট্রেশন, চ্যাসিস-ইঞ্জিন নম্বর, মোবাইল নম্বর এবং কিছু ক্ষেত্রে ছবি লাগবে।

ফুয়েল কার্ড অনলাইনে আবেদন করা যায়?
হ্যাঁ, fuelpass.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ঘরে বসে আবেদন করা যায়।

ফুয়েল কার্ড ছাড়া তেল পাওয়া যাবে?
বেশিরভাগ জায়গায় এখন ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হয় না।

ফুয়েল পাস অ্যাপ কোথায় পাব?
Google Play Store থেকে “Fuel Pass” সার্চ করে ডাউনলোড করতে পারবেন।

Scroll to Top