আসসালামু আলাইকুম, মাছ চাষে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? আমি জানি, আপনারা একবাক্যে বলবেন খাবারের দাম! । মাছের পোনা ছাড়ার পর থেকে বিক্রি করা পর্যন্ত আমাদের পকেটের প্রায় ৭০-৮০ ভাগ টাকাই চলে যায় এই ফিডের পেছনে।
বাজারে এসিআই (ACI) এর গুণগত মান আর এফসিআর (FCR) ভালো হওয়ায় অভিজ্ঞ চাষিরা ACI খোঁজেন। ২০২৬ সালে এসেও অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন ভাই, আজকে এসিআই ফিস ফিডের দাম কত?
আমি বাজার যাচাই করে আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য এসিআই ফিস ফিডের (ভাসমান ও ডুবন্ত) একদম টাটকা মূল্য তালিকা নিয়ে এসেছি। সাথে এটাও বলব, কীভাবে খাবার খাওয়ালে খরচ কমবে। চলুন, নতুন বছরে ACI Fish Feed এর দাম কত?
এসিআই ফিস ফিড মিাছ চাষিদের পছন্দ কেন?
দামের আলাপে যাওয়ার আগে একটু বলি, কেন ১০-২০ টাকা বেশি দিয়ে হলেও মানুষ এসিআই কেনে? কারণ:
এসিআই গদাবরী বা ভাসমান ফিডে প্রোটিনের মাত্রা সঠিক থাকে, তাই মাছ দ্রুত বাড়ে।
তাছাড়া এসিআই ভাসমান ফিড অনেকক্ষণ পানিতে ভেসে থাকে, গলে গিয়ে পানি নষ্ট করে না। ফলে মাছের রোগ কম হয়।
এবং মানে কম খাবার খেয়ে বেশি ওজন আসা। এসিআই ফিডে এটা বেশ ভালো পাওয়া যায়।
এসিআই ফিস ফিডের দাম ২০২৬
ফিডের দাম আসলে ফিক্সড বলা কঠিন। কাঁচামাল (ভুট্টা, সয়াবিন, খৈল) এর দাম বাড়লে ফিডের রেটও বেড়ে যায়। তবে আমি ডিলারদের সাথে কথা বলে ২০২৬ সালের জানুয়ারি মাসের একটি গড় বাজার দর নিচে তুলে ধরলাম। এলাকাভেদে বা পরিবহণ খরচের কারণে এর থেকে ৫০-১০০ টাকা কমবেশি হতে পারে।
(বি:দ্র: নিচের দামগুলো প্রতি ২৫ কেজি বস্তার জন্য প্রযোজ্য)
এসিআই ভাসমান ফিডের দাম (Floating Feed)
ভাসমান ফিড সাধারণত কই, পাঙ্গাস, মনোসেক্স তেলাপিয়া এবং শিং-মাগুর মাছের জন্য বেশি চলে।
| ফিডের নাম | দানা সাইজ | আনুমানিক বাজার দর (২৫ কেজি) |
| নার্সারি ফিড (Nursery) | পাউডার/মাইক্রো | ৳ ১,৮৫০ – ৳ ১,৯৫০ টাকা |
| স্টার্টার-১ (Starter-1) | ০.৫ – ০.৮ মিমি | ৳ ১,৭৫০ – ৳ ১,৮৫০ টাকা |
| স্টার্টার-২ (Starter-2) | ১.৫ – ২.০ মিমি | ৳ ১,৬৫০ – ৳ ১,৭৫০ টাকা |
| গ্রোয়ার (Grower) | ৩.০ – ৪.০ মিমি | ৳ ১,৫৫০ – ৳ ১,৬৫০ টাকা |
| ফিনিশার (Finisher) | ৪.০+ মিমি | ৳ ১,৫০০ – ৳ ১,৬০০ টাকা |
এসিআই ডুবন্ত ফিডের দাম (Sinking Feed)
কার্প জাতীয় মাছ যেমন: রুই, কাতলা, মৃগেল এর জন্য ডুবন্ত খাবার ভালো। এর দাম ভাসমান খাবারের চেয়ে কিছুটা কম হয়। বর্তমানে এসিআই ডুবন্ত ফিডের ২৫ কেজির বস্তা ১,৪০০ টাকা থেকে ১,৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
[আরও পড়ুন: কাজি ফিডের বর্তমান দাম ও মূল্য তালিকা ২০২৬]
মাছের খাবারের দাম কেন বাড়ে?
আসলে ২০২৫-২৬ সালে এসে ডলারের দাম বাড়ার কারণে বিদেশ থেকে সয়াবিন মিল আর প্রোটিন আনতে খরচ বেড়ে গেছে। আর ডিজেলের দাম বাড়ায় গাড়ি ভাড়াও বেশি হয়ে গেছে। সব মিলিয়ে এই প্রভাবটা পড়ছে আমাদের ফিডের বস্তার ওপর।
খাদ্যের খরচ কমানোর ৩টি টিপস
শুধু দাম জেনে লাভ নেই, খরচ কমাতে হবে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, এই ৩টি কাজ করলে আপনার লাভ বাড়বে:
১. বডি ওয়েট মাপা: আন্দাজে খাবার দেবেন না। প্রতি ১০ দিন পর পর মাছ জাল দিয়ে ধরে ওজন মাপুন। মাছের ওজনের ৩-৫% খাবার দিন। এর বেশি দিলেই লস।
২. ফিড ট্রে ব্যবহার: পুকুরের কয়েকটি জায়গায় ফিড ট্রে বা চাড়ি ব্যবহার করুন। এতে বোঝা যায় মাছ কতটুকু খেল আর কতটুকু নষ্ট হলো।
৩. প্রাকৃতিক খাবার: শুধু বস্তার খাবারের ওপর নির্ভর করবেন না। পুকুরে জুপ্লাংটন (ছোটো ছোটো প্রানি) বা প্রাকৃতিক খাবার তৈরি করতে নিয়মিত সার ও চুন প্রয়োগ করুন। এতে সত্যিই ফিড কম লাগবে।
আসল এসিআই ফিড চেনার উপায়
বাজারে কিন্তু নকলের অভাব নেই। এসিআই এর বস্তা দেখে কিনবেন:
-
বস্তার গায়ে ACI Godrej বা নির্দিষ্ট লোগো আছে কি না অবশ্যই দেখুন।
-
উৎপাদনের তারিখ (Mfg Date) এবং মেয়াদ (Exp Date) দেখে কিনবেন। বাসি খাবার খাওয়ালে মাছের পেটে গ্যাস হতে পারে ফলে খামারের ক্ষতি হতে পারে।
-
বস্তার সেলাই এবং হলগ্রাম স্টিকার চেক করে নেবেন। বুদ্ধিমানের মত করে।
আমার শেষ কথা
প্রিয় খামারি ভাই, মাছ চাষ হলো ধৈর্যের খেলা। খাবারের দাম বাড়লেও হতাশ হবেন না। সঠিক নিয়মে চাষ করলে এবং খাবারের অপচয় রোধ করলে ইনশাআল্লাহ লাভ আসবেই।
আজকের এই এসিআই ফিস ফিডের দাম আরটিকেল কি আপনার উপকারে এসেছে? যদি এসে থাকে, তবে আর্টিকেলটি আপনার এলাকার অন্য মাছ চাষি ভাইদের সাথে শেয়ার করে দিন। আর আপনার এলাকায় আজ এসিআই ফিডের দাম কত চলছে সেটা নিচে কমেন্ট করে আমাদের জানান। এতে বাকিরাও আপডেট জানতে পারবে।
সবাই ভালো থাকবেন, পুকুরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।
FAQ
প্রশ্ন: বর্তমানে এসিআই ভাসমান ফিডের ১ বস্তার দাম কত?
উত্তর: ২০২৬ সালের জানুয়ারি মাসের বাজার দর অনুযায়ী, এসিআই ভাসমান বা ফ্লোটিং ফিডের ২৫ কেজির বস্তা দানা ও মানভেদে ১৫০০ থেকে ১৮৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
প্রশ্ন: মাছের দ্রুত বৃদ্ধির জন্য কোন ফিডটি ভালো?
উত্তর: মাছের দ্রুত বৃদ্ধির জন্য এসিআই এর ‘স্টার্টার’ ও ‘গ্রোয়ার’ গ্রেডের ভাসমান ফিডগুলো বেশ কার্যকরী, কারণ এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে।
প্রশ্ন: ডুবন্ত খাবার এবং ভাসমান খাবারের মধ্যে পার্থক্য কী?
উত্তর: ভাসমান খাবার পানির ওপরে ভেসে থাকে যা তেলাপিয়া বা পাঙ্গাসের জন্য ভালো। আর ডুবন্ত খাবার পানির নিচে চলে যায় যা রুই-কাতলা মাছের জন্য উপযোগী। ভাসমান খাবারের দাম ডুবন্ত খাবারের চেয়ে একটু বেশি হয়।
প্রশ্ন: এসিআই ফিড কি ডিলারের কাছ থেকে কিনলে কম দামে পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, খুচরা দোকানের চেয়ে সরাসরি ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বেশি পরিমাণে কিনলে বস্তা প্রতি ২০-৫০ টাকা পর্যন্ত কমিশন বা ছাড় পাওয়া যেতে পারে।


