২০২৬ সালের আজকের সিমেন্টের দাম, শাহ, হোলসিম, বসুন্ধরা সহ সকল ব্র্যান্ডের আপডেট বাজার দর।

সিমেন্টের দাম ২০২৬ PCC ও OPC সহ সব ব্র্যান্ডের সঠিক মূল্য তালিকা

কেমন আছেন সবাই? আমার প্রিয় ডট কম এর নতুন আরেকটি আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়ি তৈরির কথা আসলেই রডের পরপরই যে জিনিসটার কথা আমাদের মাথায় আসে, তা হলো সিমেন্ট। ইটের গাঁথুনি হোক বা ছাদ ঢালাই সিমেন্ট ছাড়া বাড়ি তৈরির কথা চিন্তাই করা যায় না।

কিন্তু বাজারে গেলে ডিলাররা এত এত কোম্পানির নাম আর ‘PCC’, ‘OPC’ বলে এমনসব ভারী ভারী শব্দ শোনায় যে, সাধারণ মানুষের মাথা এমনিতেই ঘুরে যায়! কোনটার দাম কত, ছাদের জন্য কোনটা ভালো আর গাঁথুনির জন্য কোনটা সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই ডিলারের কথায় ভুল সিমেন্ট কিনে নিজের কষ্টের টাকা জলে ফেলেন।

তাই আপনাদের এই কনফিউশন দূর করতে এবং ডিলারের প্রতারণা থেকে বাঁচাতে, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ২০২৬ সালের বর্তমান বাজার অনুযায়ী আজকের সিমেন্টের দাম এর একদম আপডেট তালিকা। বাজারে যাওয়ার আগে এই লিস্টটা একবার দেখে গেলে কেউ আপনা ঠকাতে পারবেনা দেখবেন।

PCC এবং OPC সিমেন্ট কী? কোনটা কিনবেন?

দামের তালিকায় যাওয়ার আগে এই ছোট্ট বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, নাহলে আপনার পুর টাকাটাই লস হতে পারে:

  • OPC (Ordinary Portland Cement): এটি খুব দ্রুত জমাট বাঁধে এবং এর শক্তি অনেক বেশি। এটি মূলত ছাদ, পিলার বা বেজ ঢালাইয়ের কাজে ব্যাবহার করা হয়। এর দাম একটু বেশি থাকে।

  • PCC (Portland Composite Cement): এটি জমাট বাঁধতে একটু সময় নেয় কিন্তু দীর্ঘমেয়াদে খুব ভালো শক্তি দেয়। এটি মূলত ইটের গাঁথুনি, প্লাস্টার বা টাইলস বসানোর কাজে ব্যাবহার করা হয়।

চলুন, এবার দেশের সেরা এবং জনপ্রিয় সিমেন্ট কোম্পানিগুলোর আজকের বাজারদর (প্রতি বস্তা ৫০ কেজি) দেখে নেওয়া যাক:

আজকের সিমেন্টের দাম ২০২৬ (দেশের শীর্ষ ১৫টি ব্র্যান্ড)

কোম্পানি/ব্র্যান্ড নাম PCC সিমেন্ট (গাঁথুনি/প্লাস্টার) OPC সিমেন্ট (ছাদ ঢালাই) স্পেশাল নোট / বিশেষত্ব
Holcim / Supercrete ৫০০ – ৫৫০ টাকা ৫২০ – ৬০০ টাকা মাল্টিন্যাশনাল, এক নাম্বার কোয়ালিটি
Scan Cement (Heidelberg) ৫০০ – ৫৫০ টাকা ৫২০ – ৫৮০ টাকা সুপার স্ট্রেংথ, আন্তর্জাতিক মান
Shah Cement ৪৮০ – ৫২০ টাকা ৫৩০ – ৫৬০ টাকা দেশের সবচেয়ে বড় ও সহজলভ্য
Bashundhara / King Brand ৪৮০ – ৫৩০ টাকা ৫৩০ – ৫৫০ টাকা খুব জনপ্রিয়, ফিনিশিং ভালো হয়
Crown Cement ৪৯৫ – ৫৩৫ টাকা ৫২০ – ৫৬০ টাকা উচ্চমানের PCC, খুলনায় ব্যাপক ডিমান্ড
Seven Rings Cement ৪৮৫ – ৫৫০ টাকা ৫০০ – ৫৫০ টাকা দ্রুত জমাট বাঁধে, দৈনিক উচ্চ উৎপাদন
Premier Cement ৫০০ – ৫৫০ টাকা ৫২০ – ৫৭০ টাকা বড় প্রজেক্টে ভালো মার্কেট রয়েছে
Fresh / Meghnacem ৪৮৫ – ৫২৫ টাকা ৫০০ – ৫৫০ টাকা দামের তুলনায় মান বেশ ভালো
Akij Cement ৪৯৫ – ৫৩৫ টাকা ৫৫০ – ৫৮০ টাকা অ্যাফোর্ডেবল এবং জনপ্রিয়
Confidence Cement ৪৯০ – ৫৩০ টাকা ৫২০ – ৫৬০ টাকা স্থিতিশীল মার্কেট শেয়ার
Tiger Cement ৫১০ – ৫৪৫ টাকা ৫২০ – ৫৯০ টাকা অনেক পুরনো এবং বিশ্বস্ত ব্র্যান্ড
Mir Cement ৫০০ – ৫৫০ টাকা ৫০০ – ৫৫০ টাকা ভালো কোয়ালিটি
Olympic Cement ৪৯০ – ৫৩০ টাকা ৫১০ – ৫৫০ টাকা মিড-রেঞ্জ বাজেটে দারুণ
Anwar Cement ৪৮৫ – ৫২৫ টাকা ৫০০ – ৫৪৫ টাকা লোকাল ডিমান্ড বেশ ভালো
Elite Cement ৪৯০ – ৫৩০ টাকা ৫১০ – ৫৫০ টাকা উঠতি ব্র্যান্ড হিসেবে ভালো করছে

মাঝারি ও লোকাল ব্র্যান্ডের সিমেন্টের দাম (বাজেট ফ্রেন্ডলি)

যাদের বাজেট একটু কম বা যারা বাউন্ডারি ওয়াল বা ছোটখাটো কাজ করতে চাচ্ছেন, তারা চাইলে নিচের এই লোকাল ও মাঝারি ব্র্যান্ডগুলো দেখতে পারেন। এগুলোর মানও বেশ ভালো:

কোম্পানি/ব্র্যান্ড নাম আনুমানিক দাম (PCC) আনুমানিক দাম (OPC) নোট / অবস্থান
Aman Cement ৪৮০ – ৫২০ টাকা ৫০০ – ৫৫০ টাকা গ্রাইন্ডিং প্ল্যান্ট
Diamond Cement ৪৮৫ – ৫৪৫ টাকা ৫০৫ – ৫৫০ টাকা মিড-রেঞ্জ হিসেবে খুব পপুলার
Chhatak Cement ৪৮০ – ৫২০ টাকা ৫০০ – ৫৫০ টাকা সরকারি সিমেন্ট
Mongla Cement ৪৭৫ – ৫১০ টাকা ৪৯৫ – ৫৩০ টাকা সরকারি, মোংলা-ভিত্তিক
Noapara Cement ৪৭৫ – ৫১০ টাকা ৪৯০ – ৫৩০ টাকা লোকাল ব্র্যান্ড
Dubai Cement ৪৮০ – ৫২০ টাকা ৫০০ – ৫৫০ টাকা মোংলা-ভিত্তিক
Al-Haj Cement ৪৭৫ – ৫১৫ টাকা ৪৯৫ – ৫৪০ টাকা অনেক পুরনো কোম্পানি
Aramit / Bengal / AR ৪৭০ – ৫২০ টাকা ৪৯০ – ৫৫০ টাকা ছোট ও লোকাল ব্র্যান্ড

সিমেন্ট কেনার আগে ৩টি সতর্কতা ভালো করে পড়ুন!

১. উৎপাদনের তারিখ (Manufacturing Date): সিমেন্ট কিন্তু চাল-ডাল নয় যে কিনে রেখে দিলেই হবে। উৎপাদনের তারিখ থেকে ৩ মাসের বেশি পার হয়ে গেলে সেই সিমেন্টের শক্তি প্রায় ২০-৩০% কমে যায়। তাই কেনার আগে বস্তার গায়ে লেখা ডেট অবশ্যই চেক করবেন।
২. দলা বা শক্ত সিমেন্ট: অনেক সময় দোকানে বৃষ্টির পানি বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে সিমেন্ট বস্তার ভেতরেই শক্ত হয়ে যায়। কেনার সময় বস্তায় হাত দিয়ে বা চাপ দিয়ে দেখবেন ভেতরে কোনো শক্ত দলা বা পাথর আছে কিনা। থাকলে ওই বস্তা একদমই নিবেন না।
৩. পরিবহন খরচ: উপরের দেওয়া দামগুলো মূলত ডিলার রেট। ডিলারের দোকান থেকে আপনার বাড়ি পর্যন্ত সিমেন্ট নেওয়ার গাড়ি ভাড়া এবং লেবার খরচ আলাদা লাগতে পারে। তাই দাম মেটানোর আগেই বিষয়টি ক্লিয়ার হয়ে নিবেন।

আমার প্রিয় শেষ কথা

বাড়ি তো আর মানুষ জীবনে বারবার বানায় না! তাই ২-১০ টাকা বাঁচাতে গিয়ে এমন কোনো ব্র্যান্ডের সিমেন্ট কিনবেন না, যার নাম কেউ কখনো শোনেনি। ছাদ বা পিলারের মতো মেইন ফাউন্ডেশনের কাজে সবসময় Holcim, Scan, Shah বা Bashundhara-এর মতো টপ ব্র্যান্ডের OPC সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন।

আশা করি আজকের এই সিমেন্টের দামের তালিকাটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি আপনার বাড়ির জন্য কোন সিমেন্ট কিনেছেন বা আপনার এলাকায় আজকের দাম কত চলছে? নিচে কমেন্ট করে আমাদের জানান, এতে অন্য ভাইদেরও অনেক উপকার হবে।

সবার স্বপ্নের বাড়ি মজবুত হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই!

FAQ:

প্রশ্ন ১: ছাদ ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট সবচেয়ে ভালো?
উত্তর: ছাদ, পিলার বা ফাউন্ডেশন ঢালাইয়ের জন্য যেকোনো ভালো ব্র্যান্ডের OPC (Ordinary Portland Cement) সিমেন্ট সবচেয়ে ভালো। কারণ এটি খুব দ্রুত জমাট বাঁধে এবং এর লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি।

প্রশ্ন ২: ১ টন সিমেন্টে কত বস্তা হয়?
উত্তর: বাংলাদেশের বাজারে প্রতিটি সিমেন্টের বস্তার ওজন হয় ৫০ কেজি। সেই হিসাব অনুযায়ী, ১ টন (১০০০ কেজি) সিমেন্টে ঠিক ২০ বস্তা সিমেন্ট থাকে।

প্রশ্ন ৩: প্লাস্টার বা গাঁথুনির জন্য কোন সিমেন্ট কিনবো?
উত্তর: ইটের গাঁথুনি এবং প্লাস্টারের কাজের জন্য PCC (Portland Composite Cement) বা হোলসিমের মতো ব্র্যান্ডের PLC সিমেন্ট সবচেয়ে পারফেক্ট। এটি ফিনিশিং খুব সুন্দর দেয় এবং দেওয়ালে ফাটল ধরতে দেয় না।


×
Scroll to Top