ChatGPT দিয়ে পড়াশোনা করার উপায় ২০২৬

ChatGPT দিয়ে পড়াশোনা করুন ইউনিক কৌশল | টপ ১ রেজাল্ট

গত বছর একটা মজার ঘটনা হয়েছিল আমার সাথে। পরীক্ষার আগের রাতে Economic Development-এর একটা চ্যাপ্টার মাথায় ঢুকছিলই না। বইয়ের ভাষা এমন যে পড়তে পড়তে ঘুম আসে। শেষে ChatGPT-তে লিখলাম, ভাই, এই টপিকটা আমাকে এমনভাবে বুঝিয়ে দাও যেন আমি ক্লাস সেভেনের ছাত্র। মিনিট দশেকের মধ্যে পুরো বিষয়টা মাথায় ঢুকে গেল।

ওইদিন থেকেই বুঝলাম, এই জিনিসটা ঠিকমতো ব্যবহার করতে পারলে পড়াশোনার খেলা বদলে যায়।

ChatGPT আসলে কী

AI, Machine Learning, Large Language Model  এইসব ভারী শব্দ বাদ দিই। সহজ করে বলি।

ChatGPT হলো এমন একটা টুল যেটাকে আপনি যেকোনো প্রশ্ন করতে পারবেন, সে উত্তর দেবে। কঠিন কোনো টপিক বোঝাতে বলতে পারবেন, সে বোঝাবে। নোট বানাতে বলবেন, বানিয়ে দেবে। এমনকি পরীক্ষার প্রশ্ন বানিয়ে দিয়ে নিজেই যাচাই করে দিতে পারে আপনি কতটুকু শিখেছেন।

মানে একটা ২৪ ঘণ্টার টিউটর, যে কখনো বিরক্ত হয় না, বকা দেয় না, আর একই প্রশ্ন ১০ বার করলেও হাসিমুখে উত্তর দেয়।

ChatGPT দিয়ে পড়াশোনা শুরু কীভাবে করবেন

প্রথম কাজ হলো account খোলা। chat.openai.com-এ যান, Gmail দিয়ে সাইন আপ করুন। ব্যস। ফ্রি ভার্সনেই অনেক কাজ চলে, তবে GPT-4 পেতে হলে paid লাগবে।

ফ্রি ভার্সনে কি হয়?

  • যেকোনো বিষয়ে প্রশ্ন করা যায়
  • নোট, সারসংক্ষেপ বানানো যায়
  • বাংলায় বা ইংরেজিতে যেভাবে চান বলতে পারেন

বেশিরভাগ ছাত্রের জন্য ফ্রি ভার্সনই যথেষ্ট।

কঠিন বিষয় সহজে বোঝার জন্য ChatGPT ব্যবহার করুন এভাবে

এইটা আমার সবচেয়ে পছন্দের ব্যবহার।

ধরুন Physics-এ Electromagnetic Induction বুঝতে পারছেন না। বইয়ে যা আছে সেটা এমন ভাষায় লেখা যে মাথা ঘুরে। তাহলে ChatGPT-তে লিখুন:

Electromagnetic Induction বিষয়টা আমাকে একদম সহজ বাংলায় বুঝিয়ে দাও, যেন আমি নতুন পড়ছি।

এটুকু লিখলেই সে এমনভাবে বোঝাবে যে ক্লাসে যা পারেননি ১৫ মিনিটে বুঝে যাবেন।

একটা ট্রিক আছে  বোঝানো শেষ হলে বলুন, এবার একটা real life example দিয়ে বুঝিয়ে দাও। তখন আরও পরিষ্কার হয়।

ChatGPT দিয়ে নোট বানান

পরীক্ষার আগের রাতের জরুরী প্রস্তুতি, পরীক্ষার আগে পুরো বই পড়া সম্ভব না। সবাই জানে, কিন্তু মানতে কষ্ট হয়।

ChatGPT-তে যা করবেন: [টপিকের নাম] বিষয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বাংলায় বুলেট আকারে দাও।

অথবা: এই paragraph-এর short note বানিয়ে দাও পরীক্ষার জন্য।

ব্যস। সেকেন্ডের মধ্যে সুন্দর নোট তৈরি। তারপর সেটা নিজের ভাষায় একটু edit করে নিন। কারণ হুবহু কপি করলে আপনার মাথায় ঢুকবে না।

MCQ প্র্যাকটিস করুন ChatGPT দিয়ে

এটা অনেকেই করেন না, কিন্তু এই একটা কাজেই পরীক্ষার প্রস্তুতি ৩ গুণ ভালো হয়।

ChatGPT-কে বলুন: [Chapter name] থেকে ১০টি MCQ প্রশ্ন বানাও, উত্তর আলাদাভাবে শেষে দাও।

সে প্রশ্ন বানাবে। আপনি উত্তর করার চেষ্টা করুন। তারপর মেলান। যেগুলো ভুল হলো সেগুলো আবার পড়ুন।

এইভাবে নিজেই নিজের পরীক্ষা নিতে পারবেন যতবার খুশি। কেউ বকবে না, কেউ হাসবে না।

English Grammar ও Writing-এ Chat GPT কাজে লাগান

অনেকেরই English composition বা essay লিখতে সমস্যা হয়। বিশেষ করে ভাব থাকে কিন্তু সাজাতে পারেন না।

কী করবেন?

  • আগে নিজে একটা draft লিখুন, যতটুকু পারেন
  • তারপর ChatGPT-তে দিন: এই লেখাটার grammar ঠিক করে দাও এবং কোথায় কী ভুল সেটা explain করো।

এতে দুইটা কাজ হবে। লেখাটা ঠিক হবে, আর কোথায় ভুল সেটাও বুঝবেন। পরের বার ওই ভুলটা আর করবেন না।

শুধু এটুকু নিয়মিত করলেই ৩ মাসে English writing অনেক ভালো হয়ে যেতে পারে।

Assignment বা Project-এ Chat GPT এর সঠিক ব্যবহার

এখানে একটা কথা খোলাখুলি বলা দরকার।

ChatGPT দিয়ে পুরো assignment লিখিয়ে সাবমিট করলে আপনি নিজে কিছু শিখবেন না। স্যার ধরুক বা না ধরুক, ক্ষতিটা আপনার।

সঠিক পদ্ধতি হলো: ১. টপিক দিয়ে একটা outline বানান Chat GPT দিয়ে ২. প্রতিটা পয়েন্ট নিয়ে নিজে লিখুন ৩. শেষে ChatGPT দিয়ে একবার check করান

এইভাবে করলে assignment-ও ভালো হবে, আর বিষয়টাও শেখা হবে।

বাংলায় Chat GPT ব্যবহার করা যায় কি?

হ্যাঁ। পুরোপুরি বাংলায় কাজ করে।

বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দেয়। তবে ইংরেজিতে করলে উত্তর আরেকটু গোছানো আসে কারণ ইংরেজিতে তার training বেশি। কিন্তু বাংলায়ও ঠিকঠাক চলে, বিশেষ করে সহজ বিষয়গুলোতে।

একটু কৌশল ইংরেজি টপিক বাংলায় বোঝাতে বলুন। তাহলে দুই ভাষার সুবিধাই পাবেন।

Chat-GPT ব্যবহারে যে ভুলগুলো করবেন না

কিছু ভুল আছে যেগুলো করলে পড়াশোনার বদলে ক্ষতি হয়। তাহলে যা যা করবেন না:

Chat GPT সবসময় সত্য বলে না। বিশেষত তারিখ, পরিসংখ্যান বা সাম্প্রতিক ঘটনায় ভুল করতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য সবসময় বইয়ে বা বিশ্বস্ত সোর্সে confirm করুন।

পুরোপুরি depend করবেন না। টুল হিসেবে ব্যবহার করুন, শিক্ষক হিসেবে না।

আর রাত জেগে ChatGPT দিয়ে পড়ার পরিকল্পনা করলে, ঘুমের দিকেও খেয়াল রাখুন। টুল কাজ করবে, কিন্তু ঘুমহীন মাথায় কিছু ঢোকে না।

Chat GPT Free vs Paid ( ছাত্রদের কোনটা নেওয়া উচিত? )

সোজা উত্তর: ফ্রি দিয়েই শুরু করুন।

GPT-3.5 ফ্রিতে পাবেন। পড়াশোনার বেশিরভাগ কাজের জন্য এটাই যথেষ্ট। GPT-4 একটু বেশি accurate এবং জটিল বিষয়ে ভালো — তবে সেটার জন্য মাসে প্রায় ২,০০০ টাকার মতো লাগে।

স্কুল বা কলেজের ছাত্ররা ফ্রি দিয়েই কাজ চালান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা Research বা Thesis করছেন, তারা paid consider করতে পারেন।

আমার প্রিয় কিছু কথা

দেখুন, Chat GPT একটা tool। হাতুড়ি দিয়ে যেমন ঘর বানানো যায়, আবার মাথায় মারলে ব্যথাও লাগে ঠিক এটাও তেমন।

ঠিকমতো ব্যবহার করলে পড়াশোনা যেটা আগে ৩ ঘণ্টা লাগত সেটা ১ ঘণ্টায় শেষ হবে। ভুলভাবে করলে মনে হবে অনেক পড়েছি কিন্তু আসলে মাথায় কিছুই নেই।

আমার পরামর্শ হলো আজকে একটু চেষ্টা করুন। যে বিষয়টা সবচেয়ে কঠিন লাগে সেটা ChatGPT-তে জিজ্ঞেস করুন। নিজেই দেখুন কী হয়।

রেজাল্ট দেখলে বুঝবেন আমি মিথ্যা বলিনি।

FAQ

প্রশ্ন ১: ChatGPT কি বাংলায় ব্যবহার করা যায়?
হ্যাঁ, পুরোপুরি বাংলায় কাজ করে। বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দেয়।

প্রশ্ন ২: ChatGPT কি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য?
না, সবসময় না। বিশেষত তারিখ বা পরিসংখ্যানে ভুল হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য confirm করে নিন।

প্রশ্ন ৩: Chat GPT ব্যবহার করা কি পড়াশোনার জন্য ভালো?
সঠিকভাবে ব্যবহার করলে অনেক ভালো। নোট বানানো, বিষয় বোঝা, MCQ প্র্যাকটিস — সব কাজে দারুণ।

প্রশ্ন ৪: Chat GPT কি ফ্রিতে ব্যবহার করা যায়?
হ্যাঁ। chat.openai.com-এ গিয়ে Gmail দিয়ে sign up করুন, ফ্রিতেই ব্যবহার করা যাবে।

প্রশ্ন ৫: পরীক্ষার প্রশ্ন কি Chat GPT থেকে আসতে পারে?
না, সেটা সম্ভব না। তবে ChatGPT দিয়ে practice questions বানিয়ে প্রস্তুতি নেওয়া যায়।

প্রশ্ন ৬: Assignment লিখতে ChatGPT ব্যবহার করা কি ঠিক?
পুরো assignment লিখিয়ে দিলে ঠিক না। কিন্তু outline বা ideas নিতে, grammar check করতে ব্যবহার করা যায়।

Scroll to Top