ফিড মেশিনের দাম ২০২৬ মুরগি মাছ গরুর ফিড তৈরির মেশিন বাংলাদেশ

ফিড তৈরির মেশিনের দাম কত ২০২৬: পল্ট্রি, মুরগি, মাছ ও গরুর ফিড তৈরির মেশিন

বাজার থেকে রেডিমেড ফিড কিনলে প্রতি মাসে হাজার হাজার টাকা বেশি খরচ হয়। কিন্তু যদি নিজেই ফিড তৈরি করেন? তাহলে খরচ অনেক কমে যায় এবং লাভও বাড়ে। আজকে আমি আপনাদের সাথে ফিড তৈরি করা মেশিনের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আমি নিজে অনেক খামারির সাথে কথা বলেছি এবং কয়েকজনকে মেশিন কিনতেও সাহায্য করেছি। তাই বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি সঠিক মেশিন বেছে নিলে আপনার খামারের লাভ অনেক বেড়ে যাবে।

ফিড মেশিন কেন কিনবেন?

  • নিজের খামারের জন্য কম খরচে উন্নতমানের ফিড তৈরি করতে পারবেন
  • বাজারের ফিডের চেয়ে ৩০-৪০% কম খরচে মান ভালো হয়
  • মুরগি, মাছ, গরু-ছাগল সবার জন্য আলাদা ফিড তৈরি করা যায়
  • অতিরিক্ত ফিড বিক্রি করে অতিরিক্ত আয় করা সম্ভব
  • ফিডের মান নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই খামারের পশ্য সুস্থ থাকে

২০২৬ সালে ফিড তৈরির মেশিনের দাম কত?

ফিড তৈরির করা মেশিনের দাম অনেক কিছুর উপর নির্ভর করে যেমন: ক্ষমতা, রোলার সংখ্যা, মোটরের পাওয়ার এবং নতুন-পুরাতনের উপর। তার পরেও বর্তমান বাজারের আনুমানিক দাম প্রায় নিচের মত:

ছোট ফিড মেশিনের দাম (৫০-১৫০ কেজি/ঘণ্টা)

  • ১২৫ মডেল (৬০-১০০ কেজি): ৫৪,০০০ থেকে ৬৫,০০০ টাকার আশে পাশে পাবেন
  • ১৫০ মডেল (৯০-১২০ কেজি): ৭০,০০০ থেকে ৮৫,০০০ টাকা এগুলো ছোট খামার বা বাসায় মুরগি পালনকারীদের জন্য ভালো।

মাঝারি ফিড মেশিনের দাম (১৮০-৩০০ কেজি/ঘণ্টা)

  • ১৬০-২১০ মডেল: ৭৫,০০০ – ১,২০,০০০ টাকা
  • ৪ রোলার মেশিন: ৯০,০০০ – ১,৫০,০০০ টাকা

ভাসমান ফিড তৈরির মেশিনের দাম (মাছের জন্য)

  • ছোট মডেল (১৫০-২৫০ কেজি): ১,৫০,০০০ – ৩,৫০,০০০ টাকা
  • বড় মডেল: ৪,০০,০০০ টাকার উপরে

গরুর ফিড তৈরির মেশিন বড় ক্ষমতার মেশিন লাগে, দাম ১,৫০,০০০ টাকা থেকে শুরু।

দাম প্রতিদিনই একটু-একটু পরিবর্তন হয়। তাই কেনার আগে অবশ্যই ২-৩টা দোকান থেকে দাম নিয়ে যেটা ভালো মনে হবে সেটা কিনুন।

কোন খামারের জন্য কোন মেশিন ভালো হবে?

  • পোল্ট্রি খামার (মুরগি/হাঁস): ১৫০-২১০ মডেলের প্লেট মেশিন ভালো। সোনালি, ব্রয়লার, লেয়ার সবার জন্য কাজ করে।
  • মাছের খামার: ভাসমান ফিড মেশিন লাগবে। ডুবন্ত ও ভাসমান দুই ধরনেরই তৈরি করা যায়।
  • গরু-ছাগলের খামার: বড় ডাইসের মেশিন দরকার, যাতে মোটা ফাইবারও প্রসেস করা যায়।

ফিড তৈরির মেশিন কেনার আগে যা যাচাই করবেন

  • মোটরের পাওয়ার ও ওয়ারেন্টি চেক করুন
  • স্টেইনলেস স্টিলের ডাইস আছে কি না
  • স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় কি না
  • ইলেকট্রিক না ডিজেল, আপনার এলাকার বিদ্যুৎ সাপ্লাই দেখে নিন
  • ডেমো দেখে কিনুন, সম্ভব হলে চালিয়ে দেখুন

কিস্তিতে ফিড মেশিন কিনতে চাইলে অনেক কোম্পানি ৬-১২ মাসের কিস্তির সুবিধা দেয়। ব্যাংক লোন বা এনজিও থেকেও সহজ শর্তে লোন পাওয়া যায়।

নিজে ফিড তৈরি করার সহজ উপায়

১. ভালো মানের কাঁচামাল সংগ্রহ করুন (ভুট্টা, ভুসি, খৈল, মাছের গুঁড়া ইত্যাদি)

২. সঠিক অনুপাত মেনে মিক্স করুন (আমি একটা সাধারণ ফর্মুলা দিচ্ছি নিচে)

৩. মেশিনে ঢুকিয়ে পেলেট তৈরি করুন

৪. রোদে শুকিয়ে সংরক্ষণ করুন

একটা সাধারণ মুরগির ফিড ফর্মুলা (প্রতি ১০০ কেজিতে):

  • ভুট্টা: ৫৫ কেজি
  • সয়াবিন খৈল: ২৫ কেজি
  • চালের ভুসি: ১০ কেজি
  • মাছের গুঁড়া: ৫ কেজি
  • ভিটামিন-মিনারেল প্রিমিক্স: ৫ কেজি

এভাবে নিজের খামারের প্রয়োজন অনুযায়ী ফর্মুলা ফিড তৈরি করতে পারবেন।

ফিড মেশিন চালানোর টিপস (যাতে বেশিদিন টিকে)

  • প্রতিদিন ব্যবহারের পর পরিষ্কার করুন
  • ভেজা মালামাল ঢোকাবেন না
  • নিয়মিত গ্রীস লাগান
  • অতিরিক্ত লোড দিয়ে চালাবেন না

আমার অভিজ্ঞতায় যারা এসব টিপস মেনে চলে, তাদের মেশিন ৫-৭ বছর আরামেই চলে যায়।

লাভ-ক্ষতির হিসাব (উদাহরণ)

ধরুন আপনি ১০০ কেজি ফিড তৈরি করলেন। বাজারে কিনলে খরচ ৭৫০০ -৯,০০০ টাকা। নিজে তৈরি করলে খরচ পড়বে ৬,০০০-৬,৫০০ টাকা। প্রতি কেজিতে ১২-১৫ টাকা সেভ হয়। মাসে ২-৩ টন ফিড লাগলে বছরে লাখ টাকার উপরে সেভিংস।

Poultry Feed Machine এর কথা বলা হয়েছে মুরগির ফিড মেশিন Price জানলেই হবে। এই একটা মেশিন দিয়েই হবে।

আমার প্রিয় কিছু কথা

ভাই, খামার করা মানে শুধু টাকা ইনভেস্ট করা না, সঠিক জ্ঞান ও যন্ত্রপাতি দিয়ে স্মার্টলি করা। ফিড মেশিন কিনলে আপনার খরচ কমবে, লাভ বাড়বে এবং খামার আরও টেকসই হবে। শুরুতে ছোট মেশিন দিয়েই শুরু করুন, পরে বড় করবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নত্তর

প্রশ্ন: ছোট ফিড মেশিনের দাম কত?
উত্তর: ৫৪,০০০ থেকে ৮৫,০০০ টাকার মধ্যে ভালো মানের পাওয়া যায়।

প্রশ্ন: মাছের ভাসমান ফিড তৈরির মেশিনের দাম কত?
উত্তর: ১.৫ লাখ থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত।

প্রশ্ন: কিস্তিতে ফিড মেশিন কেনা যায়?
উত্তর: হ্যাঁ, অনেক কোম্পানি ৬-১২ মাসের কিস্তি দেয়।

প্রশ্ন: পোল্ট্রি ফিড মেশিন কোনটা ভালো?
উত্তর: ১৫০-২১০ মডেলের ৩-৪ রোলার যুক্ত মেশিন বেশি টেকসই।

প্রশ্ন: মেশিন চালাতে বিদ্যুৎ কত লাগে?
উত্তর: ছোট মেশিনে ২.২ থেকে ৭.৫ কিলোওয়াট মোটর লাগে।

ফিড মেশিন কিনতে চাইলে কমেন্টে জানান, আপনার খামারের সাইজ বললে আমি সাজেশন দিতে পারব। সফল খামারি হোন, লাভবান হোন।

Scroll to Top