আপনি কি একজন পশু খামারী? গবাদিপশুর জন্য সাশ্রয়ী ও পুষ্টিকর সবুজ ঘাস খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলবো আপনাদের জন্য বিশাল এই সমস্যার সমাধান নিয়ে। কিভাবে আপনাদের খামারের এমন সব সমস্যার সহজ সমাধান করা যায়। এবং আজকে কথাবলাবো মূলত নতুন একজাতের ঘাস সম্পর্কে গুয়াতেমালা ঘাস।
গুয়াতেমালা ঘাস কি?
বর্তমানে গুয়াতেমালা ঘাস প্রতিটি গবাদিপশু খামারির কাছে জনপ্রিয় একটি ঘাসের জাত। আমেরিকার গুয়াতেমালা অঞ্চলে ঘাসটির উৎপত্তি স্থল বলে স্থানটির সাথে মিল রেখে এর নাম করন করা হয়েছে গুয়াতেমলা।
তবে সময়ের সাথে তাল মিলিয়ে ঘাসটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এবং অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতেমালা ঘাস দ্রুত জন্মায় এবং উচ্চ ফলনশীল হওয়ায় এই ঘাসটি অ্যামেরিকান 5G নামেও পরিচিতি পেয়েছে। আশা করি ঘাস টি কি জানতে পেরেছেন?
গুয়াতেমালা ঘাসের বৈশিষ্ট্য
এই ঘাস অন্যান্য ঘাসের তুলনায় অধিক পাতাযুক্ত ও কান্ড নরম প্রকৃতির হয়ে থাকে। গুয়াতেমালা ঘাসের পাতা 2 ইঞ্চি চ্যাপ্টা হয় এবং ঘাসের উচ্চতা ১০ ফুট পর্যন্ত হতে পারে।
গুয়েতে মালা ঘাসের প্রতিটা থোপ থেকে প্রতিবার ৩০–৪০ কেজি ঘাস পাওয়া যায়। গুয়াতেমালা ঘাস চেনার অন্যতম উপায় এর কান্ড ধরে মোচড় দিলে পানির ন্যায় তরল রস বের হয়।
ঠিক মত যত্ন করলে গুয়েতেমালা ঘাসের জীবনকাল ৮ –১০বছর পর্যন্ত হতে পারে। পরিপূর্ণ বয়স হয়ে যাওয়ার পর ঘাসের নিচের দিকের অংশে লালচে ভাব দেখা যায়।
অ্যামেরিকান 5G বা গুয়াতেমালা ঘাসের উপকারিতা
গুয়াতেমালা ঘাসে অন্যান্য ঘাসের তুলনায় ক্যালসিয়াম ও প্রোটিন এর পরিমাণ অনেক বেশি। এবং এর শুষ্ক পদার্থে (DM) পুষ্টির মাত্রা অত্যন্ত ভালো। এটি গবাদি পশুর দ্রুত বৃদ্ধি এবং দুধ উৎপাদনে অত্যন্ত কার্যকরী একটি ঘাস।
তবে এখনো কোনো রিসোর্স সরাসরি এই বিষয়ে বলছে না বলছে শুধু এত টুকুই। আর গুয়াতেমালা ঘাসে ক্যালসিয়াম ও প্রোটিনের পরিমাণ বেশি থাকার ফলে গবাদি পশুর দ্রুত ওজন বৃদ্ধি, অধিক দুধ উৎপাদন এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
এছাড়াও গবাদি পশুকে আলাদা করে ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসে। ফলে খামারীরা অল্প খরচে অধিক লাভবান হতে পারে।
গুয়াতেমালা ঘাসের বীজ
অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন গুয়াতেমালা বা অ্যামেরিকান 5G ঘাসের বীজ কোথায় পাবো?
আসলে গুয়াতেমালা ঘাসের কোন বীজ সেভাবে সচারচর পাওয়া যায়না বললেই চলে। কারণ অ্যামেরিকান 5G বা গুয়াতেমালা ঘাস আধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যামেরিকার একটি হাইব্রিড জাতের ঘাস।
এবং এটি দীর্ঘমেয়াদী একটি ঘাসের জাত, যার বীজ উৎপাদন ক্ষমতা অনেক কম। এইজন্য গুয়াতেমালা ঘাসের কোন বীজ সহজে পওয়া যায় না।
তবে সাবধান! কিছু অসাধু ব্যবসায়ী অন্য জাতের ঘাসের বীজ গুয়াতেমালা ঘাসের বীজ বলে বাজারে বিক্রি করছে। গুয়াতেমালা ঘাস সাধারণত ঘাসের কাটিং থেকে উৎপাদন করা হয় এবং এটা সেরা পদ্ধতি।
গুয়াতেমালা ঘাসের কাটিং
ঘাস পরিপক্ক হওয়ার পর নির্দিষ্ট আকারে কেটে সংগ্রহ করা হয়। এবং তার জমিতে রোপন করে জার্মিনেশন করানো হয়। কভারযুক্ত ভালো মানের কাটিংএর জার্মিনেশন হার অনেক বেশি। কাটিং এর মান যত ভালো হবে তত দ্রুত জার্মিনেশন হবে।
গুয়াতে মালা ঘাসের কাটিং গবাদি পশুর খামারিদের মাধ্যমে দেশের বিভিন্ন যায়গায় বা স্থানে এখন ব্যপাকভাবে ছড়িয়ে পড়েছে।
যা ব্যবসায়ী, গবাদি পশুর খামারী,নার্সারি ও আপনার নিকটস্থ প্রাণিসম্পাদন অধিদপ্তরে যোগাযোগের মাধ্যমে আপনিও গুয়াতেমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।
এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ও এখন এই গুয়াতেমালা ঘাসের কাটিং বিক্রয় করা হচ্ছে।
আপনি জানলে অবাক হবেন যে এই ঘাস আমিও ছোট্ট পরিসরে লাগিয়েছি দেখাযাক আশা করছি ভালো কিছুই হবে আমরা জানা মতে।
কিন্তু দয়াকরে কেউ কাটিং বিক্রয় বিষয়ে আমাকে বলবেন না। আমি দেখছি ঘাসগুলো অনেক সুন্দর হয় দেখতে। মানে বলতে পারি যে অন্তত একবার হলেও আপনি গুয়াতেমালা ঘাস চাষ করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনি অন্য ঘাসের তুলানায় ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ্।
গুয়াতেমালা বা অ্যামেরিকান 5g ঘাসের চাষ পদ্ধতি
সাধারণত নিচু জমি যেখানে বছরে দুই তিন মাস পানি জমে থাকে অথবা বন্যায় ডুবে যায় এমন জমিতে চাষ করা সম্ভব না।
এটা আমরা কম বেশি প্রায় সবাই জানি তাই আমাদের এমন জমি বাছায় করতে হবে যেটা একটু উচু এবং পানি জমে থাকেনা বল্লেই চলে। এবং তারপর মাটি তৈরী করতে হবে।
বিশেষ করে গুয়াতেমালা ঘাস চাষের জন্য প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং প্রতি শতাংশ জমির জন্য ২ কেজি ইউরিয়া, ২ কেজি পটাশ, ২কেজি টিএসপি এবং ৪ কেজি ডিএপি সার জমিতে ছিটিয়ে দিয়ে ভালোভাবে চাষ করে নিতে হবে।
রোপন পদ্ধতি
জমি প্রস্তুত হয়ে গেলে প্রতি শতাংশ জমির জন্য ৫০ থেকে ৬০ টি গুয়াতেমালা ঘাসের কাটিং ২৫ থেকে ৩০ ইঞ্চি পর পর সমপরিমাণ দূরত্বে সারিবদ্ধ ভাবে রোপন করতে হবে। মানে প্রায় দুই হাত পর পর দিবেন কারণ এটি দিরে ধিরে অনেক বেশি জায়াগায় ছড়িয়ে পড়বে।
রোপন করা শেষ হয়ে গেলে সাথে সাথেই জমিতে সেচ দিতে হবে। তবে জমিতে অতিরিক্ত পানি রাখা যাবে না।
কারণ পানি জমে থাকলে রোপনকৃত কাটিং পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খেয়াল রাখবেন যেন এই বিষয় গুলো।
কাটিং পদ্ধতি
আমরা চাইলে সহজেই এই ঘাস বাজারজাত করার কাজ করতে পারি কিন্তু তার আগে জানতে হবে গুয়াতেমালা ঘাস এর সঠিক কাটিং পদ্ধতি যেমন:
- গুয়াতেমালা ঘাসের কাটিং রোপনের ১০ থেকে ১৫ দিন পর গুয়াতেমালা ঘাসের চারা বের হওয়া শুরু করে।
- গুয়াতেমালা ঘাস প্রথমবার রোপনের ৪ মাস পর থেকে মূলত পশ্যদের খাবার হিসেবে এই ঘাস সংগ্রহ করা শুরু করা যায়, এর পরবর্তী সময় ২ থেকে আড়াই মাস পরপর ঘাস সংগ্রহ করা হয়।
মানে ভাবুন যে ঘাসটি এতই ফলনশীল যে আপনি একমাথা থেকে কাটা শুরু করলেন আর জমির অন্য মাথায় পৌছাতে পারবেন না বললেই চলে।
সত্যিই এটা সম্ভব হতে পারে? হ্যাঁ হতে পারে যদি সমস্ত নিয়ম কানুন মেনে চাষ করতে পারেন।
তবে অনেকেই আমার কাছে গুয়াতেমালা ঘাসের দাম জানতে অনেক রিকুয়েস্ট করেছেন তাই আমি নিচে কাটিং এর দাম দিলাম আপনার কাজে দেবে।
গুয়াতেমালা ঘাসের কাটিং এর দাম
গুয়াতেমালা বা অ্যামেরিকান 5G ঘাসের কাটিং অঞ্চল ভেদে এবং কাটিং এর কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দামের হতে পারে। তবে গুয়াতেমালা ঘাসের কাটিং সাধারণত ৫টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়।
এমনকি আপনিও পারেন কাটিং বানিয়ে কাটিং ব্যাবসা করতে! কিন্তু কিভাবে? নিচে পড়ুন যখন আপনার ঘাসের বয়স চারমাস হবে তখন থেকেই কাটিং বিক্রয় শুরু করতে পরেন।
কাটিং করা খুবই সহজ মূলত প্রতিটি ঘাস এর গাছথেকে ২ -৩ টা গিট (৭-৮ ইঞ্চি) করে কেটে দিলেই হয়ে গেলো কাটিং। একটি গাছ থেকে তাও মোটামুটি প্রায় ৮টা থেকে ১০ টা কাটিং করা যায়।
আমার প্রিয় শেষ কথা
ভাই আশা করি আমার এত কষ্টের লেখা এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে।
এবং আমি (আমার প্রিয় ডট কম) চায় খামারি ভাই সাধারণ মানুষ যেন ধোকা না খেয়ে একটা সঠিক কোনো গাইড লাইন পাক।
আমরা অনেকেই এখনো এই ঘাস বিষয়ে অনেক কিছুই জানিনা বিশেষ করে গুয়াতেমালা বা অ্যামেরিকান 5G ঘাস, কিভাবে আসলো, কিভাবে নামকরণ করা হলো , কটিং করা হয়, দাম কেমন, কোথায় পাথায় পাওয়া যায়, চাষাবাদ, ইত্যদি।
সো আপনি কি এই গুয়াতে মালা ঘাসের কথা আগে জানতেন? আগে জেনে থাকলে কি জানতেন নিচে কম্মেন্ট করে অন্য কৃষক ভাইদের জানার সুযোগ করে দিন।
ধন্যবাদ সবাই ভালো থাকুন আর আমার প্রিয় ডট কমের সাথেই থাকুুন।
FAQ:
প্রশ্ন: গুয়াতেমালা আর অ্যামেরিকান 5G ঘাসের মান কি সমান?
উত্তর: হ্যাঁ নাম দুটো কিন্তু ঘাস একটাই বা জাত একটাই।
প্রশ্ন: গুয়াতেমালা ঘাসের কাটিং বাংলাদেশে মেন চাহিদা?
উত্তর: ভাই বাংলাদেশে এখনো তেমন গ্র্রাম পর্যয়ে এই ঘাস পৌছায়নি চাইলে আপনি এই জাতের ঘাসের ব্যবসা শুরু করতে পারেন। ফিউচার অনেক ব্রাইট।
প্রশ্ন: অন্যান্য ঘাসের চেয়ে এই ঘাসের দাম এত বেশি কেন?
উত্তর: কারন টা উপরেই বিস্তারিত ভাবে বলেছি তার পরেও বলছি যে এইঘাসের অন্য ঘাসের চেয়ে অনেক ভালো ও উন্নত এবং ফলনশীল। এছাড়াও এর বিস্তার অনেক কম এবং জাতটি নতুন হওয়ায় এর চাহিদা অনেক বেশি।


