Online Birth Certificate Check BD - জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড ২০২৫

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড করার নিয়ম ২০২৫ | Birth Certificate Check BD

হ্যালো আমার প্রিয় ভাই ও বোনেরা, একটা জরুরি কথা বলি কারণ আমাদের সামনেই কিন্তু বাচ্চাদের স্কুলে ভর্তির সময় আসছে। আর ভর্তির ফরম ফিলাপ করতে গেলেই স্কুলের স্যাররা চাইবে ডিজিটাল জন্ম নিবন্ধন। শুধু স্কুল ভর্তিই নয়, পাসপোর্ট করা, বিয়ের কাজী অফিস, এমনকি জাতীয় পরিচয়পত্র (NID) পাওয়ার জন্যও কিন্তু এখন ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু আপনি অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করা জানেন না। ঠিক তো?

ঠিক আছে তাহলে, এখন আপনার বাচ্চার জন্ম নিবন্ধনটা কি অনলাইনে আছে? নাকি পুরনো হাতে লেখা সেই আগের টা আছে? এটা নিয়ে কি আপনি টেনশনে আছেন?

আমরা অনেকেই ভাবি, আমার তো জন্ম নিবন্ধন কার্ড আছেই, আবার চেক করার কি দরকার?
ভাই, ভুল ভাবছেন! অনেক সময় সার্ভারের সমস্যায় বা ডাটা এন্ট্রির ভুলে নাম বা বয়স ভুল থাকে। আবার অনেকের হাতে কাগজ আছে ঠিকই,

কিন্তু নেটে সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না। আর সেটা ভর্তির সময় বা পাসপোর্টের সময় ধরা পড়লে দৌড়াদৌড়ির আর শেষ থাকে না। কি ঠিক বলছি তো?

তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই মোবাইল দিয়ে মাত্র ২ মিনিটে জন্ম নিবন্ধন যাচাই করবেন, অনলাইন কপি ডাউনলোড

করবেন এবং ভুল থাকলে কী করবেন। আর কিভাবেই বা করবেন সব কিছুই।

চলুন, তাহলে ঝটপট চেক করে নিই! 👇

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে কী কী লাগবে?

ভাই, অনলাইনে চেক করতে বসার আগে হাতের কাছে মাত্র দুটি জিনিস  নিন। এগুলো ছাড়া আপনি চেক করতে পারবেন না। কেন পারবেন না দেখুন।

১. জন্ম নিবন্ধন নম্বর: আপনার সনদে লেখা ১৭ সংখ্যার নাম্বারটি (Birth Registration Number)। যেটা রেজিষ্টার করার সময় যে কাগজটি সই/সাক্ষর করা আপনার হাতে দিয়ে ছিলো তাতেই লেখা আছে।
২. জন্ম তারিখ: ঐ কাগজেই বা কার্ডে লেখা সঠিক জন্ম তারিখ (Date of Birth)।

ভাইজান! অনেকের পুরনো জন্ম নিবন্ধন কার্ডে ১৩ বা ১৬ সংখ্যার নাম্বার থাকে। মনে রাখবেন, অনলাইন যাচাই করতে হলে অবশ্যই ১৭ সংখ্যার নাম্বার লাগবে।

যদি আপনারটা ১৭ সংখ্যার না হয়, তবে দ্রুত পৌরসভা বা ইউপি অফিসে যোগাযোগ করুন। ভাই আগে এটাই চেক করুন ১৭ সংখ্যা আছে কি না।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

এখন আর ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে লাইনে দাঁড়িয়ে না থেকে, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু জন্ম নিবন্ধন যাচায় করতে পারবেন। নিচের ধাপগুলো ভালো করে ফলো করুন:

১ম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে আমাদের বাংলাদেশী সরকারী জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই করার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ডাইরেক্ট সরাসরি লিংক: https://everify.bdris.gov.bd/

২য় ধাপ: তথ্য পূরণ করা

ওয়েবসাইটে ঢুকলে আপনি দুটি বক্স দেখতে পাবেন। একদম সোজা….

    • Birth Registration Number: প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নাম্বারটি নির্ভুলভাবে ইংরেজিতে লিখবেন।

    • Date of Birth: দ্বিতীয় বক্সে জন্ম তারিখ দিন। তবে এখানে ফরম্যাটটা একটু আলাদা। আপনাকে লিখতে হবে এভাবে: YYYY-MM-DD। অর্থাৎ প্রথমে সাল, তারপর মাস, তারপর দিন। ঐখানে চাপ দিলেই ক্যালেন্ডার পাবেন সেটা দেখে সিলেক্ট করে দিন ব্যাস।

      • উদাহরণ: আপনার জন্ম ১লা জানুয়ারি ২০১০ হলে লিখবেন: 2010-01-01

৩য় ধাপ: ক্যাপচা বা অংক যাচায় প্রক্রিয়া

খেয়াল করবেন নিচে ছোট্ট একটা অংক থাকবে (একে বলে ক্যাপচা)। যেমন: 12 + 5 = ? বা 20 – 5 = ?
সঠিক উত্তরটি পাশের ছোট বক্সে বসিয়ে Search বাটনে ক্লিক  করে দিবেন ব্যাস। কাজ শেষ।

ফলাফল:

এবার সব তথ্য ঠিক থাকলে ভাই মুহূর্তের মধ্যেই আপনার নাম, বাবা-মায়ের নাম এবং যাবতীয় তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে দেখবেন “Registered” লেখা আছে কিনা।

যদি সব তথ্য ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ! আপনার জন্ম নিবন্ধন ১০০% ডিজিটাল এবং অ্যাক্টিভ আছে। ✅

“No Record Found” দেখালে করণীয় কী?

আমরা অনেকেই সার্চ দেওয়ার পর দেখি লেখা আসছে “No Record Found”। এটা দেখলে বুকটা ধুকবুক করে ওঠে, তাই না? ভয় পাবেন না ভাই, এর কয়েকটি কারণ থাকতে পারে:

১. হাতে লেখা সনদ: আপনার জন্ম নিবন্ধনটি যদি অনেক আগের (হাতে লেখা) হয়, তাহলে সেটা সম্ভবত এখনো অনলাইন ডেটাবেসে তোলা হয়নি হয়তো।
২. তথ্য ভুল: আপনি হয়তো নাম্বার বা জন্ম তারিখ ভুল টাইপ করেছেন হতে পারে। তাই আবার ভালো চেক করে দেখে নিন।
৩. সার্ভার সমস্যা: এটা প্রায়ই হয় সরকারি সার্ভার মাঝে মাঝে ডাউন থাকে। তাই যদি এমন সমস্য হয় তাহলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

যদি বারবার এই একই লেখা আসে, তাহলে ধরে নিন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নেই। সো দ্রুত আপনার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিল অফিসে গিয়ে এটি অনলাইন বা ডিজিটাল করার আবেদন করে ফেলুন।

অনলাইন কপি ডাউনলোড বা প্রিন্ট করবেন কিভাবে

অনেকেই জানতে চান, ভাই, অনলাইন কপিটা পিডিএফ (PDF) ডাউনলোড করব কিভাবে?
সত্যি বলতে, সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোডের কোনো বাটন নেই। তবে একটা নিনজা টেকনিক আছে! 😎 তবে কেউ আবার খারাপ কাজে লাগাবেন না প্লিজ।

১. যখন আপনার তথ্যগুলো স্ক্রিনে আসবে, তখন ব্রাউজারের থ্রি ডট মেনু থেকে Print বা Share অপশনে যান।
২. প্রিন্টার সিলেক্ট না করে Save as PDF অপশনটি সিলেক্ট করুন।
৩. ব্যাস! আপনার ফোনে বা কম্পিউটারে ফাইলটি সেভ হয়ে গেল। এটাই অনলাইন কপি! এটি আপনি যেকোনো দোকান থেকে প্রিন্ট করে সব কাজে লাগাতে পারবেন।

কেমন ছিলো এই নিনজা টেকনিক টা? তবে ভাই আপনার শেকার জন্য বলেছি খারাপ কোনো কাজে ব্যবহার করার জন্য কিন্তু বলিনি এটা মাথায় রাখবেন।

জন্ম নিবন্ধন ফি: কত টাকা লাগে? (২০২৫ আপডেট)

কি বলবো এখন অনেকেই দালালের খপ্পরে পড়ে জন্ম নিবন্ধনের জন্য ৫০০-১০০০ টাকা খরচ করে ফেলেন। ভাই, সরকারি রেট জানলে আপনি অবাক হয়ে যাবেন! তাও জেনে রাখুন সঠিক খরচ কয় টাকা:

  • ৪৫ দিন বয়স পর্যন্ত: একদম ফ্রি (বিনামূল্যে)।

  • ৪৬ দিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত: মাত্র ২৫ টাকা।

  • ৫ বছরের বেশি বয়স হলে: মাত্র ৫০ টাকা।

  • জন্ম তারিখ বা তথ্য সংশোধন: ১০০ টাকা।

  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নকল কপি: ৫০ টাকা।

তাই অযথা বেশি টাকা খরচ করবেন না। সরকার নির্ধারিত ফি দিয়েই কাজ করে নিবেন। হ্যাঁ আপনি যদি তাদের কে ভালোবেসে দেন তাহলে ঠিক আছে।

কিছু প্রশ্নত্তর

প্রশ্ন: মোবাইল দিয়ে কি জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?
উত্তর: হ্যাঁ, যায়। আপনি bdris.gov.bd ওয়েবসাইটে গিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। তবে আবেদনের প্রিন্ট কপিটি সাপোর্টিং ডকুমেন্টস সহ আপনার নিবন্ধক অফিসে জমা দিতে হবে।

প্রশ্ন: ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর বের করব কিভাবে?
উত্তর: যদি আপনার ১৬ ডিজিট থাকে, তবে শেষ ৫ সংখ্যার আগে একটা ‘0’ (শূন্য) বসালে অনেক সময় ১৭ ডিজিট হয়ে যায়। তবে সবচেয়ে ভালো হয় সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা।

প্রশ্ন: অনলাইন কপি কি সব জায়গায় গ্রহণযোগ্য?
উত্তর: হ্যাঁ, ভেরিফায়েড অনলাইন কপি স্কুল ভর্তি, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি কাজে ব্যবহার করা যায়।

আমার প্রিয় শেষ কথা

বন্ধুরা, জন্ম নিবন্ধন কিন্তু এখন জাতীয় পরিচয়পত্রের মতোই গুরুত্বপূর্ণ  ডকুমেন্ট। তাই অলসতা না করে আজই একবার স্ট্যাটাসটা চেক করে নিন। বিশেষ করে যাদের বাচ্চার স্কুল ভর্তি সামনে, তারা এখনই বিষয়টা ক্লিয়ার করে রাখুন।

পোস্টটি কি আপনার উপকারে এসেছে ভাই? যদি চেক করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন বা কিছু বুঝতে না পারেন, তাহলে নিচে কমেন্ট করুন। আমি এবং আমার টিম সাহায্য করার চেষ্টা করব।

আশা করছি আপনাকে একদম সহজে সব কিছু ক্লিয়ার করতে পেরেছি। তহালে ভালো থাকুন, সব কাগজপত্র আপডেট রাখুন! আল্লাহ হাফেজ। ❤️

×
Scroll to Top