পরীক্ষা ভালো করার দোয়া ও আমল

পরীক্ষায় ভালো করার দোয়া ও আমল: A+ পাওয়ার জন্য এই শক্তিশালী দোয়া ও উপায়

পরীক্ষার সময় এলে মনের ভেতর একটা চাপ কাজ করে, তাই না? কত রাত জেগে পড়লাম, কিন্তু হলে গিয়ে সব গুলিয়ে যায়। অনেক ছাত্র-ছাত্রী আমার কাছে এসে বলে, ভাই, শুধু পড়লেই হবে না, কিছু দোয়া-আমলও তো লাগবে। আমি নিজেও ছাত্রজীবনে এই অভিজ্ঞতা পেরিয়েছিলাম। তাই আজ তোমাদের জন্য সত্যিকারের কাজে লাগে এমন পরীক্ষা ভালো করার দোয়া ও আমল নিয়ে বিস্তারিত লিখেছি।

এগুলো শুধু পড়ে, জেনে রেখে দিলে চলবে না, নিয়মিত আমলও করতে হবে। তাহলে দেখবে আল্লাহর রহমতে সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ।

পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে শক্তিশালী দোয়া

সবচেয়ে বেশি প্রমাণিত ও সহজ দোয়া হলো:

রব্বি জিদনী ইলমা উচ্চারণ: রব্বি জিদনী ইলমা অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও।

এটা সূরা ত্বোয়াহার ১১৪ নম্বর আয়াত। পড়াশোনা শুরু করার আগে, রাতে ঘুমানোর আগে এবং পরীক্ষার হলে বসার আগে অন্তত ৭ বার পড়বেন। আমি নিজে দেখেছি এমন কি আমি এখনো পড়ি, যারা এটা নিয়মিত পড়ে, তাদের মনে অনেক শান্তি আসে এবং পড়া মনে থাকে।

পরীক্ষার হলে নার্ভাসনেস কমানোর দোয়া

হলে ঢুকেই মাথা ফাঁকা হয়ে গেলে কোনো লাভ নেই। এই দোয়াটা পড়ে দেখুন ইনশাল্লাহ:

আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলা ওয়া আনতা তাজ’আলুল হাজনা ইজা শি’তা সাহলা অর্থ: হে আল্লাহ, যা তুমি সহজ করো তা ছাড়া কিছুই সহজ নয়। তুমি ইচ্ছা করলে কঠিনকে সহজ করে দাও।

অনেক শিক্ষার্থী বলেছে এটা পড়ার পর প্রশ্ন দেখে ভয় খুবই কম লাগে। আপনি একবার পড়ে দেখুন কেমন হয় এবং পারলে আমাকে ফিডব্যাক দিবেন।

সন্তানের পরীক্ষা ভালো হওয়ার দোয়া (বাবা-মায়ের জন্য)

বাবা-মা যদি সন্তানের জন্য দোয়া করেন, তাহলে আরও বেশি কার্যকর। প্রতি নামাজের পর সন্তানের জন্য আল্লাহর কাছে পরীক্ষা ভালো করার এই দোয়া করুন:

“আল্লাহুম্মা ইয়া মুয়াসসিরাল উসুরি, ইয়া মুসাহহিলাল আমুরি, সাহহিল আমরা ওয়া ইয়াসসিরহু ওয়া বারিক লাহু ফিহি।”

আর সন্তানকে বলুন রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার পড়তে।

সন্তানের পরীক্ষার সাফল্যের জন্য বাবা-মায়ের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সরাসরি ‘পরীক্ষায় পাসের’ জন্য নির্দিষ্ট কোনো দোয়া হাদিসে নেই, তবে জ্ঞান বৃদ্ধি, স্মরণশক্তি বৃদ্ধি এবং কঠিন কাজ সহজ হওয়ার জন্য অনেক সুন্দর দোয়া রয়েছে।

সন্তানের জন্য বাবা-মায়েরা যে দোয়াগুলো করতে পারেন:

১. জ্ঞান বৃদ্ধির দোয়া (সবচেয়ে সহজ ও কার্যকর)

সন্তান যাতে পড়া বুঝতে পারে এবং মনে রাখতে পারে সেজন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন:
আরবি: رَّبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।
অর্থ: “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।” (সূরা তোয়াহা, ১১৪)

২. কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

পরীক্ষার সময় ভয় বা মানসিক চাপ দূর করতে এবং কঠিন প্রশ্ন সহজভাবে উত্তর দেওয়ার জন্য এই দোয়াটি পড়তে পারেন:
আরবি: اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً وَأَنْتَ تَجْعَلُ الحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً
উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি’তা সাহলা।
অর্থ: “হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর আপনি চাইলে কঠিনকেও সহজ করে দিতে পারেন।” (সহিহ ইবনে হিব্বান)

৩. জড়তা দূর করা ও বুদ্ধি বৃদ্ধির দোয়া (মুসা আ.-এর দোয়া)

সন্তান যাতে গুছিয়ে সুন্দর করে খাতায় লিখতে পারে বা মৌখিক পরীক্ষায় উত্তর দিতে পারে সেজন্য এই দোয়াটি খুব উপকারী:
আরবি: رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
উচ্চারণ: রাব্বিশরাহলি সাদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি, ইয়াফকাহু কওলি।
অর্থ: “হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে।” (সূরা তোয়াহা, ২৫-২৮)

৪. নেক সন্তান ও তাদের মঙ্গলের জন্য দোয়া

সন্তানের সার্বিক কল্যাণের জন্য বাবা-মা কোরআনের এই দোয়াটি পড়তে পারেন:
আরবি: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়নপ্রীতিকর করুন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন।” (সূরা ফুরকান, ৭৪)

বাবা-মায়ের প্রতি কিছু পরামর্শ:

  • তাহাজ্জুদ পড়ে দোয়া: পরীক্ষার আগের দিনগুলোতে বাবা-মা তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

  • صدقه (সদকা) করা: সন্তানের বালা-মুসিবত দূর করতে এবং বরকতের জন্য কিছু দান-সদকা করতে পারেন।

  • মানসিক সাহস দেওয়া: সন্তানকে পরীক্ষার সময় বকাঝকা না করে তাকে মানসিকভাবে শান্ত রাখা এবং সাহস দেওয়া বাবা-মায়ের বড় দায়িত্ব।

  • হালাল রিজিক: সন্তানের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা, কারণ হালাল রিজিক মেধা ও দোয়ার ওপর প্রভাব ফেলে।

মনে রাখবেন, দোয়ার পাশাপাশি সন্তানকে পর্যাপ্ত পড়াশোনা ও প্রস্তুতির সুযোগ করে দেওয়াও জরুরি। আল্লাহ আপনার সন্তানের সহায় হোন। আমিন।

পড়ালেখায় মনোযোগী হওয়ার দোয়া ও আমল

  • দোয়া: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান।
  • আমল: ফজরের নামাজের পর কমপক্ষে ১ ঘণ্টা পড়ো। এ সময় মন সবচেয়ে ফ্রেশ থাকে।
  • প্রতি ২৫-৩০ মিনিট পড়ার পর ৫ মিনিট বিরতি নাও। এতে মস্তিষ্ক রিফ্রেশ হয়।

গণিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার উপায়

গণিত মানেই অনেকের কাছে ভয়ের বিষয়, কিন্তু সঠিক কৌশল অবলম্বন করলে গণিতে সবচাইতে বেশি নম্বর পাওয়া সম্ভব। গণিত পরীক্ষায় ভালো করার জন্য কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো: 

১. মূল বেসিক বা ধারণা পরিষ্কার করা

গণিত মুখস্থ করার বিষয় নয়। কোনো অংক করার আগে সেটির মূল নিয়ম বা সূত্রটি কেন এবং কীভাবে কাজ করছে তা বোঝার চেষ্টা করুন। বেসিক পরিষ্কার থাকলে প্রশ্ন ঘুরিয়ে দিলেও সমাধান করা সম্ভব হয়।

বললে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গনিতের টপার ছিলাম এমন কি ১০০ তে ১০০ মার্ক পাওয়া ছাত্র আমি।

২. সূত্রের জন্য আলাদা নোট খাতা

সব চ্যাপ্টারের সূত্রগুলো একটি ছোট ডায়েরি বা খাতায় লিখে রাখুন। প্রতিদিন অন্তত একবার হলেও সূত্রগুলোতে চোখ বুলান। পরীক্ষার আগে এই খাতাটি রিভিশন দিতে খুব সাহায্য করবে।

৩. নিয়মিত Practice

গণিতে ভালো করার একমাত্র গোপন মন্ত্র হলো অনুশীলন।

  • প্রতিদিন অন্তত ১-২ ঘণ্টা গণিত চর্চা করুন।

  • বইয়ের উদাহরণে দেওয়া অংকগুলো আগে করুন, কারণ অনেক সময় সরাসরি উদাহরণ থেকে প্রশ্ন আসে।

  • বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন বা স্কুলের প্রশ্নগুলো সমাধান করুন।

  • সেম উদাহরণ কে পাল্টিয়ে নিজে উদাহরণ বানিয়ে ট্রাই করুন।

৪. রাফ করার নিয়ম

গণিত করার সময় খাতার পাশে মার্জিন টেনে বা আলাদা পৃষ্ঠায় স্পষ্ট করে ‘রাফ’ করুন। হিজিবিজি রাফ করলে নিজেরই হিসাব মেলাতে ভুল হতে পারে। অংক শেষ হলে রাফ অংশটি একটি দাগ দিয়ে কেটে দিন।

৫. ধাপ অনুযায়ী অংক করা

গণিত পরীক্ষায় প্রতিটি ধাপের জন্য নম্বর থাকে। যদি আপনার উত্তর শেষ পর্যন্ত নাও মেলে, তবুও আপনি যতটুকু সঠিক করেছেন তার জন্য নম্বর পাবেন। তাই কোনো অংক অর্ধেক জানলেও তা না লিখে আসবেন না।

৬. সময়ের সঠিক ব্যবস্থাপনা (Time Management)

পরীক্ষার হলে অনেক সময় একটি কঠিন অংক মেলাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়।

  • যে অংকগুলো খুব ভালো পারেন, সেগুলো আগে শেষ করুন।

  • যেটি মিলছে না, সেটির জন্য জায়গা রেখে পরের প্রশ্নে চলে যান। সব শেষ হলে হাতে সময় থাকলে আবার চেষ্টা করুন।

৭. ক্যালকুলেটর ব্যবহারে দক্ষতা

পরীক্ষার হলে কোন ক্যালকুলেটর অনুমোদিত তা জেনে নিন এবং সেটির ফাংশনগুলো ভালোভাবে আয়ত্ত করুন। ক্যালকুলেটরে হিসাব করার সময় দুইবার চেক করে নিন, কারণ ছোট একটি বোতাম ভুল টিপলে পুরো অংক ভুল হয়ে যেতে পারে।

৮. জ্যামিতি ও গ্রাফের দিকে নজর দেওয়া

জ্যামিতির চিত্র পেন্সিল দিয়ে খুব নিখুঁতভাবে আঁকার চেষ্টা করুন। গ্রাফ পেপারে বিন্দু বসানোর সময় সতর্ক থাকুন। সুন্দর ও পরিষ্কার চিত্র পরীক্ষকের ওপর ভালো প্রভাব ফেলে।

৯. সিলি মিস্টেক এড়িয়ে চলা

অনেক সময় আমরা যোগ, বিয়োগ বা চিহ্ন (+/-) বসাতে ভুল করি। এই ছোট ভুলগুলো এড়াতে:

  • প্রতিটি লাইন করার পর একবার চেক করুন।

  • প্রশ্ন থেকে খাতায় সংখ্যা তোলার সময় খুব সতর্ক থাকুন।

১০. শেষ ১০ মিনিট রিভিশন

গণিত পরীক্ষায় রিভিশন দেওয়া বাধ্যতামূলক বলে আমি মনে করি। কারণ অনেক সময় দেখা যায় উত্তরে একক (যেমন: সেমি, মি., টাকা) লিখতে আমরা ভুলে যাই। রিভিশন দিলে এই ছোটখাটো ভুলগুলো ধরা পড়ে।

অংক নিয়ে ভয় না পেয়ে এটাকে একটি ধাঁধা বা গেমের মতো মনে করুন। যত বেশি সমাধান করবেন, আত্মবিশ্বাস তত বাড়বে।

গণিতে ভয় পেলে শুরুতেই সূরা আল-ফাতিহা ৩ বার পড়ুন। তারপর প্রশ্ন পড়ার আগে এই দোয়া বলুন: ইয়া ফাত্তাহু ইফতাহ লানা আবওয়াবা রাহমাতিকা। সূত্রগুলো মুখস্থ করার সময় কলম দিয়ে লিখে লিখে পড়বেন এতে পড়া মনে থাকে বেশি।

পরীক্ষার আগের রাতের বিশেষ আমল

  1. ইশার নামাজের পর ২ রাকাত নফল নামাজ পড়া (২ রাকাতে সূরা ইখলাস ১১ বার)।
  2. তারপর ১০০ বার দরুদ শরীফ।
  3. ফজরে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও।

আমি যাদের এই আমল করতে বলেছি, তাদের অনেকেই A+ পেয়েছে আলহামদুলিল্লাহ।

পরীক্ষায় ১০০% করার টিপস (দোয়ার পাশাপাশি)

  • প্রতিদিন পুরো সিলেবাস রিভিশন দাও।
  • গ্রুপ স্টাডি করো না, একা পড়ো ফোকাস বেশি থাকে।
  • রাত ১১টার পর ঘুমিয়ে পড়ো, ভোর ৫টায় উঠো।
  • স্বাস্থ্য খেয়াল রাখো পুষ্টিকর খাবার খাও, পানি বেশি পান করো।

পরীক্ষা ভালো করার দোয়া শুধু পড়লেই তো হবে না ব্রো, পড়াশোনার সাথে আমল করতে হবে। আল্লাহ তোমাদের সবার পরীক্ষা সহজ করে দিন, A+ দিয়ে ভরিয়ে দিন। আমিন।

আপনার পরীক্ষা ভালো করার জন্য এই দোয়া ও আমল গুলো ছাড়াও কি আর কোনো আমল আপনাদের জানা ছিলো নাকি? কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ শেয়ার করুন যাতে আরও অনেকে উপকৃত হয়।

FAQ:

পরীক্ষায় ভালো করার দোয়া আরবি কোনটি?
রব্বি জিদনী ইলমা সবচেয়ে উত্তম।

না পড়ে পরীক্ষায় পাশ করার দোয়া আছে?
না, দোয়ার সাথে অবশ্যই পড়াশোনা করতে হবে। আল্লাহ অলসদের সাহায্য করেন না।

পরীক্ষায় সফলতার শক্তিশালী দোয়া কোনটি?
আল্লাহুম্মা লা সাহলা… দোয়াটি খুবই কার্যকর।

আল্লাহুম্মা ইয়া হাসিবীন ইয়া হাসিবু এর অর্থ কী?
এটা হিসাবকারী আল্লাহর গুণবাচক নাম। পরীক্ষায় সঠিক উত্তরের জন্য পড়া যায়।

পরীক্ষায় সফল হওয়ার সূরা কোনটি?
সূরা ইয়াসিন, সূরা আল-ফাতিহা এবং সূরা ইখলাস নিয়মিত পড়া উত্তম।

Scroll to Top