সিম কার নামে রেজিস্ট্রেশন করা জানার উপায় - Sim Registration Check 2025

Sim Registration Check করবেন কিভাবে (100% নিরাপদ উপায়)

[সর্বশেষ আপডেট: 07/12/2025]

আচ্ছা, আপনি এখন যে সিমটা ব্যবহার করছেন, সেটা কি আসলেই আপনার নামে রেজিস্ট্রেশন করা? আপনি কি Sim Registration Check করত পারেন? নাকি আব্বু, আম্মু বা বড় ভাইয়ের নামে তোলা সিম আপনি চালাচ্ছে? 

অনেকেই উত্তর দেবেন, “ভাই, সিম তো সেই ১০ বছর ধরে চালাচ্ছি, কার নামে তোলা আল্লাহই জানে!” 😅

তবে বলি ভাই এটা কিন্তু খুব রিস্কি ব্যাপার! কারণ সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আসল মালিক ছাড়া সেটা আর তুলতে পারবেন না।

আবার সিমের মালিকানা নিজের নামে না থাকলে বিকাশের বা ব্যাংকের কাজ করতেও ঝামেলা হয়।

এবং এমন ঝামেলা আমারও পোহাতে হয়েছে। তাই আজ আপনাদের শেখাবে কিভাবে ঘরে বসেই চেক করবেন সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে এবং প্রয়োজনে কিভাবে মালিকানা পরিবর্তন করবেন।

চলুন তাহলে, এবার গোয়েন্দাগিরি শুরু করি! 🕵️‍♂️ হা হা হা হা হা হা

আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা জানার ৩টি সেরা উপায়

ভাই প্রথমে বলছি, যে সরাসরি কোনো কোড ডায়াল করে সিমের মালিকের নাম যেমন: Rahim, Karim এভাবে দেখা যায় না নিরাপত্তার কারণে।

তবে আমরা কিন্তু কিছু স্মার্ট ট্রিক্স খাটিয়ে এটা বের করতে পারি কি বলেন তাই না?

প্রথম টেকনিক: অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে
ভাই আপনার স্মার্টফোনে যদি ওই সিমটি থাকে মানে যে সিমের নাম দেখতে চান সেটা, তাহলে সেই অপারেটরের অ্যাপটি নামিয়ে নিন!

যেমন (MyGP, MyRobi, MyBL, MyAirtel)। এমন একটি এ্যাপ।

এবার অ্যাপে আপনার সই নাম্বার দিয়ে লগইন করুন > অ্যাপের উপরে বা Profile সেকশনে যান > সেখানেই দেখবেন সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা, তার নাম দেখাচ্ছে।

অনেক সময় পুরো নাম, অনেক সময় আংশিক নাম দেখাই, এটার কারণ আপডেটের কারণে হতে পারে

তাই একটু না হয় ট্রাই করই দেখুন. MyGP অ্যাপে ঢুকলেই দেখবেন উপরে নাম দেখাচ্ছে। সোজা না ব্যাপর টা?

দ্বিতীয় টেকনিক : ট্রু -কলার (Truecaller) ব্যবহার করে
এটা ১০০% সঠিক না হলেও ধারণা পাওয়া যায়। আর এটা আমি নিজেই অনেক দিন ধরে ব্যাবহার করছি, আমি তো ভালোই রেজাল্ট পাই।
১. Truecaller অ্যাপে বা ওয়েবসাইটে গিয়ে নাম্বারটি বসিয়ে সার্চ দিন।
২. মানুষ ওই নাম্বারটি যে নামে সেভ করে রেখেছে, সেই নাম টা চলে আসবে। এখান থেকে বুঝতে পারবেন সিমটি আসলে বাড়ির কার নামে হতে পারে।

তৃতীয় টেকনিক: সন্দেহভাজন NID দিয়ে চেক করা (*16001#)
আপনার যদি মনে হয় সিমটি বাবার বা মায়ের নামে হতে পারে, তবে তাদের এনআইডি কার্ডের লাস্ট ৪ ডিজিট দিয়ে *16001# ডায়াল করে দেখুন।

যদি ফিরতি মেসেজে আপনার নাম্বারটি শো করে, তাহলেই তো ঠিক আছে মানে বুঝেই তো গেলেন এটা কার নামের সিম! এবার মালিক খুঁজে পাওয়া গেছে। ✅

নতুন সিম রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তন করার নিয়ম

ভাই, যদি দেখেন, যে সিমটি অন্য কারো নামে (সে হয়তো এখন কাছে নেই বা মারা গেছেন), তবে দ্রুত সিমটি নিজের নামে রেজিস্ট্রেশন (Ownership Transfer) করে নিন। কিভাবে করবেন সেটি চলুন এটাও বলি…

কিভাবে মালিকানা বদলাবেন?

উভয় পক্ষকে যেতে হবে: বর্তমান মালিক মানে যার নামে সিমটি এখানো চলছে সে এবং আপনি (যিনি নতুন মালিক হবেন)

ভাই দুজনকেই এনআইডি কার্ড সহ কাস্টমার কেয়ারে যেতে হবে। এবং দুজনেরই ফিঙ্গার দিতে হবে আর ফিঙ্গার দিলেই সিম আপনার হয়ে যাবে।

যদি আসল মালিক মারা যান বা বিদেশে থাকেন তাহলে কিভাবে করা যাবে?

    • ঐ সিমের আসল মালিক যার নামে রেজিস্ট্রেশন করা আছে, সে মারা গেলে তার মৃত্যু সনদ (Death Certificate) এবং ওয়ারিশ সনদ নিয়ে কাস্টমার কেয়ারে গেলে সরাসরি সিমটি আপনার নামিই করে দেবে।

    • ঐ সিমের আসল মালিক যার নামে রেজিস্ট্রেশন করা আছে, সে বিদেশে থাকলে বা খুঁজে না পাওয়া গেলে,

অনেক সময় সিমটি দীর্ঘ দিন ব্যবহার করার প্রমাণ দেখালে কাস্টমার কেয়ার ম্যানেজারের বিবেচনায় পরিবর্তন করা যায় (তবে এটি একটু কঠিন হয়)।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন (Online Sim Registration Check)

ভাইজান অনেকে গুগলে এমনো খোঁজেন যে অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করা যায় কিনা।
আর এর সোজাসাপ্টা উত্তর হলো না ভাই। বাংলাদেশ সরকার বা বিটিআরসি নিরাপত্তার স্বার্থে অনলাইনে এমন সবার নাম ঠিকানা দেখার কোনো পাবলিক ওয়েবসাইট রাখেনি।

তাই দয়া করে ভাই, ভুয়া কোন ওয়েবসাইটে ঢুকে নিজের নাম্বার বা এনআইডি দিয়ে প্রতারিত হবেন না।

আর কার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে তা যাচাই করার একমাত্র বৈধ উপায় হলো *16001# ডায়াল করে অথবা সরাসরি কাস্টমার কেয়ারে যাওয়া হবে সবচেয়ে ভালো।

আমার প্রিয় শেষ কথা

আমার প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আপনি এখন নিশ্চিত যে কিভাবে Sim Registration Check করতে হয়।

আর সিম কার্ড এখন আমাদের একটি ডিজিটাল পরিচয়ের মতো। তাই বেনামি সিম চালানো বা অন্যের সিম চালানো কিন্তু বড় বোকামি হবে।

তাই আমি বলবো আজই উপরের ট্রিকসগুলো খাটিয়ে দেখুন সিমটি কার নামে। যদি নিজের না হয়, তবে দ্রুত নিজের নামে করে নিন।

না হয় নিজের নামে একটি সিম কিনে ফেলুন তারপর সেটি ব্যাবহার করুন।

আজকের এই আমার প্রিয় আরটিকেলটি কি আপনার কোনো উপকারে এসেছে? আর যদি সিমের মালিকানা নিয়ে কোনো জটিলতায় পড়েন, তাহলে কমেন্টে জানান। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

তাহলে সবাই ভালো থাকুন, নিজের সিম কিন্তু নিজের নামেই রাখুন! ❤️ আল্লাহ হাফেজ…..

×
Scroll to Top