২০২৬ সালের কুরবানির ঈদ কত তারিখে ও সম্ভাব্য ক্যালেন্ডার

কুরবানির ঈদ কত তারিখে ২০২৬ ও সরকারি ছুটির তালিকা

আসসালামু আলাইকুম বন্ধুরা! কেমন আছেন?
বছর ঘুরে আবারও আমাদের মাঝে আসবে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। যদিও এখনো কিছুটা সময় বাকি, কিন্তু আমাদের অনেকেরই আগে থেকে পরিকল্পনা থাকে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা অগ্রিম ছুটির প্ল্যান করতে চান, তাদের মনে একটাই প্রশ্ন ২০২৬ সালের কুরবানির ঈদ আসলে কত তারিখে?

আজকের এই পোস্টে আমি আপনাদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৬ সালের কুরবানির ঈদের সম্ভাব্য তারিখ এবং সরকারি ছুটির তালিকা জানাবো। চলুন দেখে নিই ক্যালেন্ডার কী বলছে! 

২০২৬ সালের কুরবানির ঈদ কত তারিখে?

আমরা সবাই জানি যে, আরবি মাস আর আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করেই পালিত হয় কুরবানির ঈদ ও রোজার ঈদ। তবে জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার অনুযায়ী একটি সম্ভাব্য তারিখ আগে থেকেই কিন্তু ধারণা করা যায়।

বরাবর এর মত গবেষণা ও হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে, ২০২৬ (মঙ্গলবার)

সেই হিসেবে বাংলাদেশে কুরবানির ঈদ হওয়ার সম্ভাবনা:

📅 সম্ভাব্য তারিখ: ২৮ মে, ২০২৬ (বৃহস্পতিবার)
(চাঁদ দেখার ওপর ভিত্তি করে ১ দিন আগে বা পরে হতে পারে)

ঈদুল আজহা ২০২৬ | হিজরি তারিখ ও বার

  • ইংরেজি তারিখ: ২৮ মে, ২০২৬ খৃষ্টাব্দ

  • আরবি তারিখ: ১০ জিলহজ্জ, ১৪৪৭ হিজরি

  • বার: বৃহস্পতিবার

যেহেতু ঈদ বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা বেশি, তাই এবার চাকুরিজীবীদের জন্য বিশাল সুখবর! কারণ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা একটা ছুটি পাওয়ার সুযোগ থাকছে।

২০২৬ সালের কুরবানির ঈদের সরকারি ছুটির তালিকা

যদি ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ হয়, তবে সরকারি ছুটি কেমন হতে পারে তার একটা ধারণা নিচে দেওয়া হলো, এবং এখান থেকে একটা ছুটির প্ল্যান করতে পারেন:

তারিখ বার ছুটির বিবরণ
২৭ মে, ২০২৬ বুধবার ঈদের আগের দিন (সরকারি ছুটি)
২৮ মে, ২০২৬ বৃহস্পতিবার ঈদের দিন (সরকারি ছুটি)
২৯ মে, ২০২৬ শুক্রবার ঈদের পরের দিন (সাপ্তাহিক ছুটি)
৩০ মে, ২০২৬ শনিবার সাপ্তাহিক ছুটি

তার মানে, আপনারা টানা ৪ দিনের একটা লম্বা ছুটি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ!


ঈদুল আজহা বা কুরবানির গুরুত্ব

বস্, ঈদুল আজহা শুধু পশু কুরবানি নয়, এটি আল্লাহর প্রতি ত্যাগের এক অনন্য নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর পুত্র ইসমাইল (আ.) এর ত্যাগের স্মৃতি চারণেই আমরা কিন্তু প্রতি বছর এই উৎসব পালন করি তাই না?

তাই ২০২৬ সালে আমাদের সবার কুরবানি যেন সহীহ হয় এবং আমরা যেন মনের পশুত্বকেও কুরবানি দিতে পারি, সেই দোয়াই রইল আপনাদের প্রতি।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

২০২৬ সালে কুরবানির ঈদ কোন মাসে হবে?
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের কুরবানির ঈদ “মে” মাসে অনুষ্ঠিত হবে।সম্ভাব্য তারিখ হলো ২৮ মে, ২০২৬। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এটি ২৯ মে-ও হতে পারে।
সৌদি আরবে ঈদ কবে হবে?
সাধারণত বাংলাদেশে ঈদের ১ দিন আগে সৌদি আরবে ঈদ হয়।সেই হিসেবে সৌদি আরবে ২৭ মে, ২০২৬ তারিখে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেষ কথা

সো.. বন্ধুরা, আশা করি ২০২৬ সালের কুরবানির ঈদের তারিখ সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। যেহেতু এটি চাঁদ দেখার বিষয়, তাই চূড়ান্ত তারিখের জন্য আমাদের জিলহজ্জ মাসের চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে আপাতত ২৮ মে টার্গেট করেই আপনারা আপনাদের ছুটির প্ল্যান বা গরু কেনার বাজেট ঠিক করতে পারেন!

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। অগ্রিম ঈদ মোবারক! ❤️🐐


×
Scroll to Top