ফ্রেশ সিমেন্ট অনেকের পছন্দের ব্র্যান্ড, কারণ এর স্ট্রেংথ আর কোয়ালিটি বেশ ভালো। কিন্তু ২০২৬ সালে এসে দামটা কেমন চলছে? আমি অনেক প্রজেক্টে অনেক রকম সিমেন্ট দেখেছি, তবে দামের ওঠানামা দেখে অনেকে হিসাব মিলাতে পারে না। তাই আজকে আমি আপনাদের জন্য ফ্রেশ সিমেন্ট এর সবচেয়ে আপডেট বাজারদর নিয়ে এসেছি। এবং বোনাস হিসেবে প্রচলিত অনেক সিমেন্ট এর দামও দিয়েছি। চলুন, বিস্তারিত দেখি।
বর্তমানে ফ্রেশ সিমেন্টের দাম কত?
২০২৬ সালের শুরু থেকেই সিমেন্টের বাজারে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে। সাম্প্রতিক আপডেট অনুসারে, ফ্রেশ সিমেন্টের প্রতি ব্যাগ (৫০ কেজি) দাম সাধারণত ৪৯০ থেকে ৫২০ টাকার মধ্যে ঘুরছে।
ঢাকা ও আশেপাশের এলাকায় খুচরা দর প্রায় ৫১০-৫১৫ টাকা পর্যন্ত যেতে পারে। তবে গ্রামাঞ্চল বা বড় ডিলারের কাছ থেকে কিনলে কিছুটা কমে ৪৯০-৫০৫ টাকায়ও পাওয়া যায়। তবে দামটা লোকেশন, পরিমাণ আর ট্রান্সপোর্টেশনের উপর কিছুটা নির্ভর করবে।
আমার মতে ফ্রেশ সিমেন্ট কেনার জন্য যতটা সম্ভব কাছাকছি ডিলার এবং সরাসরি ডিলার এর কাছ থেকে কিনলে ভালো হয়। এতে দাম ও পরিবহন সহজ হয়।
আমি এটা ভালো করে খেয়াল করে দেখেছি যে আমার এলাকার ডিলার যে রেট দিয়েছে, তার চেয়ে দুরের ডিলার বস্তা প্রতি ৫টাকা কম দিবে তাহলে আমি হিসেব করে দেখলাম যে আমার লাগবে ২০০ বস্তা ফ্রেশ সিমেন্ট ২০০x৫= ১০০০ টাকা ছাড় পেলাম। কিন্তু না দুরের ডিলার পয়েন্ট থেকে আমার প্রজেক্ট যেতে ভাড়া লাগবে প্রায় আরো ২০০০ টাকার মত, তাহলে আমার কি করা উচিৎ? আশা করি বুঝতে পেরেছন।
ফ্রেশ সিমেন্ট সাধারণত মাঝামাঝি দামের মধ্যে থাকে এবং কোয়ালিটির দিক থেকে অনেকের কাছে বিশ্বস্ত।
অন্যান্য জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ডের সাথে তুলনা
শুধু ফ্রেশ নয়, বাজারে আরও ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে তার মধ্যে সচারচর দেখা যায় যে গুলো নিচে দিলাম সেই সিমেন্ট গুলির নাম ও দাম। আর এই সিমেন্ট গুলির দাম ও জেনে রাখা ভালো:
যেমন: হোলসিম সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, সুপারক্রিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট ইত্যাদি
হোলসিম সিমেন্ট দাম ২০২৬
হোলসিম সিমেন্ট দাম ২০২৬ সালে এখন বাংলাদেশের বাজারে বেশ স্থিতিশীল রয়েছে, তবে বিভিন্ন কারনে কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। সাধারণত Holcim Strong Structure Cement বা স্ট্যান্ডার্ড পিসিসি (PCC) গ্রেডের ৫০ কেজির এক বস্তার দাম পড়ছে ৫৪০ থেকে ৫৬০ টাকা পর্যন্ত। বিশেষায়িত প্রোডাক্ট যেমন Holcim Water Protect Cement এর দাম একটু বেশি, প্রায় ৬৮০ থেকে ৭১০ টাকা।
কিছু এলাকায় ডিলার ও পরিবহন খরচের কারণে দাম ৫২০ থেকে ৫৯০ টাকার মধ্যে ওঠানামা করছে। গত মার্চ মাস থেকে কাঁচামালের দাম বাড়ায় সিমেন্টের বাজারে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তাই অনেক ঠিকাদার ও বাড়ির মালিক এখনই প্রয়োজনীয় পরিমাণ কিনে রাখছেন।
হোলসিমের সিমেন্ট তার উচ্চ মান, দ্রুত শক্ত হয়ে ওঠা এবং দীর্ঘস্থায়ী শক্তির জন্য দেশজুড়ে খুব জনপ্রিয়। ছাদ ঢালাই, কলাম-বিম বা পানিরোধক কাজের জন্য এটি অনেকের প্রথম পছন্দ। তবে কেনার আগে স্থানীয় ডিলারের সাথে যোগাযোগ করে সর্বশেষ দাম ও অফার নিশ্চিত করে নিন, কারণ দাম প্রায়ই পরিবর্তন হয়।
all cement price list today 2026
- Holcim Strong Structure Cement — ৫৪০ থেকে ৫৬৫ টাকা
- Holcim Water Protect Cement — ৬৮০ থেকে ৭১০ টাকা
- Scan Cement — ৫৩০ থেকে ৫৬০ টাকা
- Akij Cement — ৫২০ থেকে ৫৪০ টাকা
- Shah Cement — ৫২০ থেকে ৫৫০ টাকা
- Bashundhara Cement — ৪৮০ থেকে ৫১০ টাকা
- Premier Cement — ৪৮৫ থেকে ৫১০ টাকা
- Seven Rings Cement — ৫০০ থেকে ৫৩০ টাকা
- কিং ব্র্যান্ড সিমেন্ট — ৪৯০ থেকে ৫৩০ টাকা
- প্রিমিয়ার সিমেন্ট — ৪৮০ থেকে ৫১০ টাকা
- স্ক্যান সিমেন্ট — ৫০৫ থেকে ৫৪০ টাকা
- সুপারক্রিট সিমেন্ট (Supercrete) — ৫২০ থেকে ৫৪০ টাকা
- কনফিডেন্স সিমেন্ট — ৪৯০ থেকে ৫৩০ টাকা
- আনোয়ার সিমেন্ট → ৫০৫-৫২০ টাকা
- ক্রাউন সিমেন্ট → ৫১৫-৫৩০ টাকা
- প্রিমিয়ার সিমেন্ট → ৪৯৫-৫১৫ টাকা
- শাহ সিমেন্ট → ৪৯০-৫২০ টাকা
- আকিজ / বসুন্ধরা → ৪৮০-৫১০ টাকা
ফ্রেশ সিমেন্ট কেন ভালো? আমার অভিজ্ঞতা থেকে বলছি
আমি যখন প্রথমবার ফ্রেশ সিমেন্ট ব্যবহার করেছিলাম, তখন দেখেছি এর সেটিং টাইম ভালো এবং ক্র্যাক কম হয়। বিশেষ করে পিলার, বিম আর স্ল্যাবের কাজে এটা বেশ ভালো পারফর্ম করে। অনেক ইঞ্জিনিয়ারও এই ব্র্যান্ডকে সাজেস্ট করেন কারণ এতে প্রয়োজনীয় স্ট্রেংথ দ্রুত পাওয়া যায়।
তবে মনে রাখবে, সিমেন্টের কোয়ালিটি শুধু ব্র্যান্ড নয় — স্টোরেজ আর মিক্সিং-এর উপরও অনেকটা নির্ভর করে। ভেজা জায়গায় রাখলে বা পুরনো স্টক কিনলে সমস্যা হতে পারে।
সিমেন্টের দাম কেন ওঠানামা করে?
- কাঁচামাল (ক্লিংকার) এর আমদানি খরচ
- জ্বালানি ও বিদ্যুতের দাম
- ট্রান্সপোর্টেশন ও লেবার খরচ
- সিজনাল ডিমান্ড (বর্ষাকালে কম, শুষ্ক মৌসুমে বেশি)
২০২৬ সালের শুরুতে কিছু ব্র্যান্ডে ৩০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গিয়েছিল। এখন কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই কেনার আগে স্থানীয় ডিলারের সাথে কনফার্ম করে নিন।
বেশি পরিমাণে কিনলে কীভাবে সাশ্রয় করবেন?
- ১০০ বস্তা বা তার বেশি কিনলে ডিলাররা প্রায়ই ৫-১৫ টাকার মত ছাড় দিতে পারে।
- সরাসরি কোম্পানির ডিস্ট্রিবিউটর থেকে কেনার চেষ্টা করুন।
- রডের সাথে প্যাকেজ ডিল নিলে অনেক সময় ভালো ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।
একটা ছোট টিপস: বাড়ি তৈরির পুরো খরচের হিসাব করার সময় সিমেন্টের দাম ৫-১০% বেশি ধরে রাখুন। দাম বাড়লে যেন আটকে না যায়।
আপনার প্রজেক্টে এখন কোন ব্র্যান্ডের সিমেন্ট ব্যবহার করার ভাবছিলেন? ফ্রেশ নাকি অন্য কোনো? কমেন্টে জানাতে পারেন, আমরা আলোচনা করতে পারি।
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্ন: ২০২৬ সালে ফ্রেশ সিমেন্টের দাম কত?
উত্তর: বর্তমানে প্রতি ব্যাগ ৪৯০-৫২০ টাকার মধ্যে। ঢাকায় গড়ে ৫১০ টাকার কাছাকাছি।
প্রশ্ন: ফ্রেশ সিমেন্ট কি ভালো মানের?
উত্তর: হ্যাঁ, এটি ভালো স্ট্রেংথ ও ডিউরেবিলিটি দেয়। অনেক নির্মাণ প্রজেক্টে এটি ব্যবহার হয়।
প্রশ্ন: সিমেন্টের দাম আরও বাড়বে কি?
উত্তর: বাজারের অবস্থার উপর নির্ভর করে। এখন কিছুটা স্থিতিশীল, তবে মৌসুমি চাহিদায় পরিবর্তন হতে পারে।
প্রশ্ন: ৫০০ ব্যাগ সিমেন্ট কিনলে কত ডিসকাউন্ট পাওয়া যায়?
উত্তর: সাধারণত ৫-১৫ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, ডিলারের সাথে কথা বলে নাও।
প্রশ্ন: ফ্রেশ সিমেন্ট কোথায় কিনবো সবচেয়ে সস্তায়?
উত্তর: স্থানীয় বড় ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। অনলাইন প্ল্যাটফর্মেও চেক করতে পারো, তবে ডেলিভারি চার্জ দেখে নিবে।


