কেমন আছেন সবাই? আমার প্রিয় ডট কম এর নতুন আরেকটি আর্টিকেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়ি তৈরির কথা আসলেই রডের পরপরই সিমেন্ট। কিন্তু আজকের বাজারে সিমেন্টের দাম দাম কত? জানা নেই। ইটের গাঁথুনি হোক বা ছাদ ঢালাই সিমেন্ট ছাড়া বাড়ি তৈরির কথা চিন্তাই করা যায় না।
কিন্তু সিমেন্টের বাজারে গেলে ডিলাররা এত এত কোম্পানির নাম আর ভেরিয়েন্ট ‘PCC’, ‘OPC’ বলে যে, আমাদের মত সাধারণ মানুষের মাথা এমনিতেই ঘুরে যায়! কোনটার দাম কত, ছাদের জন্য কোনটা ভালো আর গাঁথুনির জন্য কোনটা সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই ডিলারের কথায় ভুল সিমেন্ট কিনে নিজের কষ্টের টাকা জলে ফেলেন।
তাই আপনাদের এই কনফিউশন দূর করতে এবং ডিলারের প্রতারণা থেকে বাঁচাতে, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ২০২৬ সালের বর্তমান বাজার অনুযায়ী আজকের সিমেন্টের দাম এর একদম আপডেট তালিকা। বাজারে যাওয়ার আগে এই লিস্টটা একবার দেখে গেলে কেউ আপনা ঠকাতে পারবেনা দেখবেন।
PCC এবং OPC সিমেন্ট কী? কোনটা কিনবেন?
দামের তালিকায় যাওয়ার আগে এই ছোট্ট বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, নাহলে আপনার পুর টাকাটাই লস হতে পারে:
-
OPC (Ordinary Portland Cement): এটি খুব দ্রুত জমাট বাঁধে এবং এর শক্তি অনেক বেশি। এটি মূলত ছাদ, পিলার বা বেজ ঢালাইয়ের কাজে ব্যাবহার করা হয়। এর দাম একটু বেশি থাকে।
-
PCC (Portland Composite Cement): এটি জমাট বাঁধতে একটু সময় নেয় কিন্তু দীর্ঘমেয়াদে খুব ভালো শক্তি দেয়। এটি মূলত ইটের গাঁথুনি, প্লাস্টার বা টাইলস বসানোর কাজে ব্যাবহার করা হয়।
চলুন, এবার দেশের সেরা এবং জনপ্রিয় সিমেন্ট কোম্পানিগুলোর আজকের বাজারদর (প্রতি বস্তা ৫০ কেজি) দেখে নেওয়া যাক:
আজকের সিমেন্টের দাম ২০২৬
| কোম্পানি/ব্র্যান্ড নাম | PCC সিমেন্ট (গাঁথুনি/প্লাস্টার) | OPC সিমেন্ট (ছাদ ঢালাই) |
| Holcim / Supercrete | ৫৩০ – ৫৬০ টাকা | ৫৬০ – ৬১০ টাকা |
| Scan Cement (Heidelberg) | ৫২৫ – ৫৬০ টাকা | ৫৫৫ – ৫৯০ টাকা |
| Shah Cement | ৫০৫ – ৫৩৫ টাকা | ৫৪০ – ৫৭০ টাকা |
| Bashundhara / King Brand | ৫০৫ – ৫৪০ টাকা | ৫৪০ – ৫৬৫ টাকা |
| Crown Cement | ৫১৫ – ৫৪৫ টাকা | ৫৪৫ – ৫৭৫ টাকা |
| Seven Rings Cement | ৫০০ – ৫৪০ টাকা | ৫৩০ – ৫৬০ টাকা |
| Premier Cement | ৫১০ – ৫৫০ টাকা | ৫৩৫ – ৫৭৫ টাকা |
| Fresh / Meghnacem | ৫০০ – ৫৩০ টাকা | ৫৩০ – ৫৫৫ টাকা |
| Akij Cement | ৫১০ – ৫৪০ টাকা | ৫৫৫ – ৫৮৫ টাকা |
| Confidence Cement | ৫০৫ – ৫৩৫ টাকা | ৫৫ – ৫৬৫ টাকা |
| Tiger Cement | ৫১৫ – ৫৪৫ টাকা | ৫৩৫ – ৫৮০ টাকা |
| Mir Cement | ৫০৫ – ৫৪০ টাকা | ৫৩০ – ৫৬০ টাকা |
| Olympic Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৫৫ টাকা |
| Anwar Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৫০ টাকা |
| Elite Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৫৫ টাকা |
মাঝারি ও লোকাল ব্র্যান্ডের সিমেন্টের দাম
যাদের বাজেট একটু কম বা যারা বাউন্ডারি ওয়াল বা ছোটখাটো কাজ করতে চাচ্ছেন, তারা চাইলে নিচের এই লোকাল ও মাঝারি ব্র্যান্ডগুলো দেখতে পারেন। এগুলোর মানও বেশ ভালো:
| কোম্পানি/ব্র্যান্ড নাম | আনুমানিক দাম (PCC) | আনুমানিক দাম (OPC) |
| Aman Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৬০ টাকা |
| Diamond Cement | ৫০৫ – ৫৫০ টাকা | ৫২৫ – ৫৬৫ টাকা |
| Chhatak Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৬০ টাকা |
| Mongla Cement | ৪৯৫ – ৫২৫ টাকা | ৫১৫ – ৫৪৫ টাকা |
| Noapara Cement | ৪৯৫ – ৫২৫ টাকা | ৫১০ – ৫৪৫ টাকা |
| Dubai Cement | ৫০০ – ৫৩০ টাকা | ৫২০ – ৫৬০ টাকা |
| Al-Haj Cement | ৪৯৫ – ৫৩০ টাকা | ৫১৫ – ৫৫৫ টাকা |
| Aramit / Bengal / AR | ৪৯০ – ৫৩৫ টাকা | ৫১০ – ৫৬৫ টাকা |
সিমেন্ট কেনার আগে ৩টি সতর্কতা ভালো করে পড়ুন!
১. উৎপাদনের তারিখ (Manufacturing Date): সিমেন্ট কিন্তু চাল-ডাল নয় যে কিনে রেখে দিলেই হবে। উৎপাদনের তারিখ থেকে ৩ মাসের বেশি পার হয়ে গেলে সেই সিমেন্টের শক্তি প্রায় ২০-৩০% কমে যায়। তাই কেনার আগে বস্তার গায়ে লেখা ডেট অবশ্যই চেক করবেন।
২. দলা বা শক্ত সিমেন্ট: অনেক সময় দোকানে বৃষ্টির পানি বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে সিমেন্ট বস্তার ভেতরেই শক্ত হয়ে যায়। কেনার সময় বস্তায় হাত দিয়ে বা চাপ দিয়ে দেখবেন ভেতরে কোনো শক্ত দলা বা পাথর আছে কিনা। থাকলে ওই বস্তা একদমই নিবেন না।
৩. পরিবহন খরচ: উপরের দেওয়া দামগুলো মূলত ডিলার রেট। ডিলারের দোকান থেকে আপনার বাড়ি পর্যন্ত সিমেন্ট নেওয়ার গাড়ি ভাড়া এবং লেবার খরচ আলাদা লাগতে পারে। তাই দাম মেটানোর আগেই বিষয়টি ক্লিয়ার হয়ে নিবেন।
আমার প্রিয় শেষ কথা
বাড়ি তো আর মানুষ জীবনে বারবার বানায় না! তাই ২-১০ টাকা বাঁচাতে গিয়ে এমন কোনো ব্র্যান্ডের সিমেন্ট কিনবেন না, যার নাম কেউ কখনো শোনেনি। ছাদ বা পিলারের মতো মেইন ফাউন্ডেশনের কাজে সবসময় Holcim, Scan, Shah বা Bashundhara-এর মতো টপ ব্র্যান্ডের OPC সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন।
আশা করি আজকের এই সিমেন্টের দামের তালিকাটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি আপনার বাড়ির জন্য কোন সিমেন্ট কিনেছেন বা আপনার এলাকায় আজকের দাম কত চলছে? নিচে কমেন্ট করে আমাদের জানান, এতে অন্য ভাইদেরও অনেক উপকার হবে।
সবার স্বপ্নের বাড়ি মজবুত হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই!
FAQ:
প্রশ্ন ১: ছাদ ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট সবচেয়ে ভালো?
উত্তর: ছাদ, পিলার বা ফাউন্ডেশন ঢালাইয়ের জন্য যেকোনো ভালো ব্র্যান্ডের OPC (Ordinary Portland Cement) সিমেন্ট সবচেয়ে ভালো। কারণ এটি খুব দ্রুত জমাট বাঁধে এবং এর লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি।
প্রশ্ন ২: ১ টন সিমেন্টে কত বস্তা হয়?
উত্তর: বাংলাদেশের বাজারে প্রতিটি সিমেন্টের বস্তার ওজন হয় ৫০ কেজি। সেই হিসাব অনুযায়ী, ১ টন (১০০০ কেজি) সিমেন্টে ঠিক ২০ বস্তা সিমেন্ট থাকে।
প্রশ্ন ৩: প্লাস্টার বা গাঁথুনির জন্য কোন সিমেন্ট কিনবো?
উত্তর: ইটের গাঁথুনি এবং প্লাস্টারের কাজের জন্য PCC (Portland Composite Cement) বা হোলসিমের মতো ব্র্যান্ডের PLC সিমেন্ট সবচেয়ে পারফেক্ট। এটি ফিনিশিং খুব সুন্দর দেয় এবং দেওয়ালে ফাটল ধরতে দেয় না।


