১০০+ ভাইরাল ছবির প্রম্পট বাংলা AI দিয়ে ভাইরাল ছবি বানানোর গাইড ২০২৬

১০০+ ভাইরাল ছবির প্রম্পট

১০০+ ভাইরাল ছবির প্রম্পট  AI দিয়ে নিজের ছবি বানাও ১মিনিটে

তুমি কি ভাইরাল ছবির প্রম্পট চাও আর তোমার বানানো একটা ছবি ফেসবুকে হাজার হাজার লাইক পাক? বা ইনস্টাগ্রামে রিল হিসেবে ভাইরাল হয়ে যাক? তাহলে এই পোস্টটা তোমার জন্যই লেখা।

আজকাল AI দিয়ে ছবি বানানো এতটাই সহজ হয়ে গেছে যে মোবাইল থেকেও ৫ মিনিটে অসাধারণ সব ছবি তৈরি করা যায়। কিন্তু সমস্যা হলো সঠিক প্রম্পট না জানলে ছবি আসে ফাঁকা ফাঁকা, মনের মতো হয় না।

আর সেটাই আজকে সমাধান করতে এসেছি। এই পোস্টে আমি দিচ্ছি ১০০+ রেডিমেড বাংলা ও English প্রম্পট যেগুলো দিয়ে তুমি সত্যিকারের ভাইরাল মানের ছবি বানাতে পারবে।

চলো শুরু করি।

AI ছবির প্রম্পট কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ?

সহজ করে বললে প্রম্পট মানে হলো তোমার নির্দেশনা। যেমন তুমি AI কে বলছো যে  —— ড্যাশ এইরকম একটা ছবি বানাও।

কিন্তু AI তো কোনো মানুষ না। সে বুঝতে পারে না যে তুমি আসলে কী চাইছো, যদি না তুমি ঠিকমতো বলতে পারো।

সো তুমি বললে একটা সুন্দর ছবি বানাও AI তখন নিজের মতো একটা কিছু বানাবে, যেটা তোমার মনের মতো নাও হতে পারে।

কিন্তু যদি বলো যে “A cinematic portrait of a Bengali village girl standing in a golden wheat field at sunset, soft bokeh background, DSLR quality, 4K” তখন ছবিটা হবে সম্পূর্ণ আলাদা, অনেক বেশি জীবন্ত।

প্রম্পট ভালো হলে ছবি ভালো হয়। এটাই বাস্তব তাই না?

কোন কোন AI Tool এ এই প্রম্পটগুলো কাজ করবে?

আমি যে 100+ ভাইরাল ছবির প্রম্পট গুলো দিচ্ছি সেগুলো কাজ করবে এই সব জনপ্রিয় AI টুলে:

  • Midjourney এটাতে সবচেয়ে বেশি ভাইরাল মানের ছবি আউটপুট পাওয়া যায়।
  • DALL-E 3 বা ChatGPT Plus এ পাওয়া যায়
  • Adobe Firefly ফ্রি আর সহজ, সত্যি বলতে শুরুটা আমার এটা থেকেই অনেকদিন আগের কথা ছিলো
  • Bing Image Creator এটাও একদম ফ্রি, আর এটা Microsoft মানে Windows কোম্পানির
  • Stable Diffusion Advanced user দের জন্য যারা প্রিমিয়াম কিছু খোঁজেন তাদের জন্য
  • Canva AI এটা চেনেন না এমন কেউ কি আছেন? মানে সবার কাছেই এটা সবচেয়ে পরিচিত এআই টুল ক্যানভা।
  • Leonardo AI এটাও ভালো, ফ্রিতে ভালো ছবি পাওয়া যায়।

তুমি যেকোনো একটা দিয়ে শুরু করতে পারো। আমার পরামর্শ হলো Bing Image Creator দিয়ে শুরু করো কারণ এটা ফ্রি এবং এখানে DALL-E-3 এর পাওয়ার ব্যবহার করা হয়।

একটা ভাইরাল ছবির জন্য ভালো প্রম্পটে কী কী থাকা দরকার?

আসলেই গুরুত্বপুর্ণ একটা কথা এটা জানাটা আমাদের খুবই দরাকার। আর তা না জানলে ১০০ কেন? ১০০০ প্রম্পট দিলেও কাজ হবে না।

একটা ভালো প্রম্পটে মূলত ৫টা জিনিস থাকে যেমন: সাবজেক্ট, স্টাইল, সেটিং,লাইটিং, কোয়ালিটি, ক্যামেরা এঙ্গেল ইত্যাদি।

অংশ কী বোঝায় উদাহরণ
Subject ছবিতে কী থাকবে A young woman
Style কোন ধরনের ছবি Cinematic, Watercolor, Realistic
Setting কোথায় বা কখন In a rainy street at night
Lighting আলো কেমন Golden hour lighting, soft glow
Quality কতটা ভালো 4K, ultra detailed, sharp

এই ৫টা মিলিয়ে দিলে প্রায় সবসময়ই ভালো ছবি আসে।

১০০+ ভাইরাল ছবির প্রম্পট

এবার চলো মূল কাজে। আমি ক্যাটাগরি ভাগে ভাগ করে দিয়েছি যাতে তোমার খুঁজে পেতে সুবিধা হয়।

নিজের ছবি দিয়ে ভাইরাল AI লুক বানাও ২০২৬ এর ট্রেন্ডিং স্টাইল প্রম্পট

আগে একটা জিনিস বুঝে নাও নিজের ছবি দিয়ে AI তে কাজ করার দুইটা পদ্ধতি আছে  যেমন ১. ছবি upload করো
সরাসরি তোমার ছবি upload করো, তারপর নিচের একটি prompt দাও। AI তোমার চেহারা ঠিক রেখে বাকিটা করে দেবে।

পদ্ধতি ২ ছবি describe করো
তোমার ছবির বর্ণনা prompt এ লিখে দাও। AI সেই বর্ণনা অনুযায়ী ছবি বানাবে।

কোন Tool এ কী করা যায়?

Tool ছবি Upload হয়? ফ্রি? কতটা ভালো?
ChatGPT (GPT-4o) ✅ হ্যাঁ ❌ Paid ⭐⭐⭐⭐⭐
Gemini ✅ হ্যাঁ ✅ ফ্রি ⭐⭐⭐⭐
Bing Image Creator ❌ না ✅ ফ্রি ⭐⭐⭐⭐
Leonardo AI ✅ হ্যাঁ ✅ আংশিক ফ্রি ⭐⭐⭐⭐⭐
Adobe Firefly ✅ হ্যাঁ ✅ আংশিক ফ্রি ⭐⭐⭐⭐

এখন আসো প্রতিটা ভাইরাল স্টাইলের প্রম্পটে


Action Figure / Toy Box Style

এই স্টাইলে তুমি একটা product box এর ভেতরে action figure হিসেবে থাকবে। এটা এখনো ভীষণ ভাইরাল। এর জন্য ChatGPT GPT-4o, Gemini, Leonardo AI ভালো।

প্রথমে তোমার ছবি upload করো এবং নিচের একটি prompt paste করো এবার অপেক্ষা করো ব্যাস।

Turn this photo into a realistic action figure 
toy box product. The person should appear as a 
detailed plastic action figure inside a colorful 
retail packaging box. Box should have the person's 
name at the top, accessories displayed on the side, 
barcode at the bottom. Hyper realistic, 4K, 
commercial product photography style.

Ghibli Style Portrait

এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল এই স্টাইল। নিজেকে Studio Ghibli cartoon এ দেখতে কে না চায়!

Convert this photo into Studio Ghibli animation 
style. Soft watercolor textures, warm color palette, 
large expressive eyes, gentle smile, detailed 
background with nature elements like trees and 
soft clouds. Hayao Miyazaki art style, dreamy 
and magical atmosphere.

একটু বেশি dramatic চাইলে:

Transform this image into a Studio Ghibli movie 
scene. The person should look like a main character 
from a Ghibli film, standing in a lush green 
countryside with golden sunset light, wind blowing 
through hair, cinematic composition, 4K anime style.

Magazine Cover Style

Transform this photo into a high-end Vogue magazine 
cover. Professional studio lighting, glamorous 
fashion editorial style, bold "VOGUE" text at top, 
month and year subtitle, elegant typography, 
luxury fashion atmosphere, 8K professional 
photography quality.

TIME Magazine প্রম্পট:

Place this person on the cover of TIME magazine. 
Red border frame, "TIME" bold text at top, 
powerful confident pose, dramatic studio lighting, 
headline text below the name, photorealistic, 
professional editorial photography.

Forbes Cover প্রম্পট

Create a Forbes magazine cover featuring this 
person. Professional business attire if not already, 
confident powerful expression, "Forbes" logo at top, 
"30 Under 30" or "Entrepreneur of the Year" 
headline, clean corporate background, 
professional photography quality.

Cinematic Movie Poster Style

নিজেকে Hollywood বা Bollywood মুভি পোস্টারে দেখতে চাইলে নিচের প্রম্পট গুলো দেখতে পারো…

Hollywood Action Movie প্রম্পট:

Transform this photo into a Hollywood action movie 
poster. Epic dramatic background with explosions 
or city skyline, person in heroic pose, cinematic 
color grading, movie title placeholder at top, 
"Coming Soon" at bottom, dramatic lighting, 
blockbuster film poster quality, 4K.

Romantic Movie প্রম্পট:

Create a romantic movie poster featuring this 
person. Soft golden hour lighting, dreamy bokeh 
background, elegant color grading, emotional 
expression, film title at top in elegant font, 
cinematic widescreen composition, 8K quality.

Lego Figure Style

Transform this person into a realistic Lego 
minifigure. Keep the same clothing colors and 
style, Lego plastic texture, yellow Lego head, 
blocky Lego body proportions, displayed on a 
Lego base plate, colorful background, 
hyperrealistic product photography, 4K.

Wanted Poster / Old West Style

Convert this photo into an old Western wanted 
poster style. Sepia toned, aged paper texture, 
bold "WANTED" text at top, "Dead or Alive" 
subtitle, reward amount at bottom, vintage 
typography, authentic 1800s American West 
aesthetic, worn edges, realistic aged paper effect.

Retro 90s Yearbook Style

Transform this photo into a 1990s high school 
yearbook portrait. Laser background in blue and 
purple gradient, soft focus edges, slightly 
oversaturated colors, grainy film texture, 
formal portrait pose, nostalgic 90s photography 
style, vintage color grading.

Renaissance Oil Painting Style

Transform this photo into a classical Renaissance 
oil painting portrait. Rich deep colors, dramatic 
chiaroscuro lighting, fine brushstroke texture, 
royal or noble clothing style, dark background 
with soft light on face, museum quality artwork, 
15th century European painting style, 
highly detailed, 8K.

Barbie / Ken Box Style

এই স্টাইলটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল  এখানো কিন্তু…

Barbie Box প্রম্পট:

Transform this photo into a Barbie doll in a 
pink retail box. Person appears as a perfectly 
styled Barbie doll, glossy plastic packaging, 
hot pink box with "Barbie" logo at top, 
accessories displayed beside, glamorous fashion 
styling, bright cheerful colors, product 
photography quality, 4K.

Ken Box প্রম্পট:

Transform this photo into a Ken doll in a 
blue retail box. Person appears as a perfectly 
styled Ken doll, glossy plastic packaging, 
blue and white box with "Ken" logo at top, 
cool accessories displayed beside, 
stylish casual outfit, product photography 
quality, 4K hyperrealistic.

Marvel Superhero Style

নিজেকে Marvel superhero বানাতে চাইলে Leonardo AI সবচেয়ে ভালো, ChatGPT GPT-4o

Transform this person into a Marvel superhero 
character. Keep facial features similar, add 
a unique superhero costume with cape, dramatic 
sky background with lightning or city skyline, 
heroic powerful pose, comic book art style 
with realistic rendering, cinematic lighting, 
4K, epic composition.

3D Pixar Character Style

Pixar movie character স্টাইল এটা এখন নতুন করে ভাইরাল হচ্ছে

Transform this photo into a 3D Pixar animated 
movie character. Large expressive eyes, smooth 
3D rendered skin, warm Pixar color palette, 
friendly approachable expression, soft studio 
lighting, high quality 3D animation style 
similar to Toy Story or Inside Out, 
detailed and polished, 4K render.

Cyberpunk / Neon Future Style

এই স্টাইলটা ছেলেদের মধ্যে বর্তমান ট্রেন্ডিং মানে সবচেয়ে বেশি ভাইরাল চলছে…

Transform this person into a cyberpunk character. 
Neon lights in blue, purple and pink, futuristic 
city background at night, cyberpunk clothing 
with tech accessories, glowing implants or 
visor, rain and wet streets reflecting neon 
signs, cinematic composition, Blade Runner 
aesthetic, ultra detailed, 4K.

প্রম্পট ব্যবহারের আগে এটা পড়ো

তোমার ছবি যত ভালো হবে, ফলাফল তত ভালো পাবে কিন্তু
ঝাপসা বা অন্ধকার ছবি দিলে AI ভালো ফলাফল দিতে পারে না। তাই চেস্টা করবে ভালো আলোতে তোলা স্পষ্ট ছবি দাও।

সানগ্লাস পরা বা মুখ ঢাকা ছবি দিলে AI চেহারা ধরতে পারে না।

একবারে পছন্দমতো না আসলে একই prompt আবার দাও। প্রতিবার আলাদা ফলাফল আসে।

Prompt এ একটু নিজের কথা যোগ করো
যেমন “The person has black hair and is wearing a blue shirt” এভাবে বললে AI আরো সঠিকভাবে তোমার ছবি বানাবে।

ফলাফল পছন্দ না হলে সাথে এটাও যোগ করো

--no blurry, no distorted face, no extra fingers, 
no watermark

প্রকৃতি ও পরিবেশের ভাইরাল প্রম্পট

প্রকৃতির ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়। কারণ মানুষ এই ছবিগুলো দেখে শান্তি পায় এবং প্রচুর শেয়ার করে। তবে চাইলে তোমার একটা ছবির সাথে এই প্রম্পট ব্যাবহার করলে তোমার ছবিও এমন হবে।

১. A misty green paddy field in Bangladesh during early morning, golden sunlight breaking through fog, ultra realistic, 4K
২. A lone fisherman rowing a wooden boat on a calm river at dusk, reflections in water, cinematic shot
৩. Monsoon rain falling on a traditional Bengali village, green trees, mud path, warm atmosphere
৪. Sunrise over the Sundarbans mangrove forest, golden light on water, birds flying, aerial view
৫. A waterfall hidden in a dense green forest in Sylhet, Bangladesh, misty, magical, ethereal
৬. Full moon reflecting on a quiet pond in a village, surrounded by palm trees, serene night scene
৭. Fields of mustard flowers stretching to the horizon in Bangladesh winter, yellow sky, romantic
৮. A rainbow over green hills after heavy rain, vivid colors, dramatic clouds, wide angle shot
৯. Ancient banyan tree with aerial roots, soft evening light, village background, realistic
১০. Storm clouds gathering over the Bay of Bengal, dramatic lightning in distance, coastal village

Portrait Prompts বা মানুষের ভাইরাল প্রম্পট

১১. A Bengali woman in red saree standing in a flower garden, soft bokeh background, DSLR quality portrait
১২. An old farmer with deep wrinkles, wise eyes, holding paddy, black and white cinematic portrait
১৩. A smiling child with mud on face, playing in rain, joyful, natural light, candid photography style
১৪. A young man looking at city lights from a rooftop at night, silhouette, dramatic mood, cinematic
১৫. A grandmother telling stories to grandchildren under a lamp, warm light, emotional, rural Bangladesh
১৬. Street portrait of a rickshaw puller resting, exhausted but peaceful, golden hour, authentic
১৭. A teenage girl studying by candlelight in a dark room, determined expression, emotional, realistic
১৮. Traditional Bengali bride in golden jewelry, intricate detailing, close up portrait, 8K
১৯. A man praying at sunset on a riverbank, silhouette against orange sky, peaceful, spiritual
২০. Street vendor selling flowers in a busy market, colorful, candid style, vibrant Bangladesh life

শহর ও স্থাপত্যের ভাইরাল প্রম্পট (Urban & Architecture Prompts)

২১. Old Dhaka street at night with colorful lights, rickshaws, busy market, cinematic wide shot
২২. Lalbagh Fort Dhaka at golden hour, historical, atmospheric, professional photography
২৩. Futuristic Dhaka city skyline in 2050, glass buildings, flying vehicles, digital art concept
২৪. A narrow alley in Puran Dhaka with hanging laundry, cats, old buildings, story-telling photo
২৫. Ahsan Manzil pink palace at sunset reflection in river, stunning, ultra detailed, 4K
২৬. A modern cafe interior with plants, warm lights, cozy vibe, aesthetic photography
২৭. Cox's Bazar beach at sunrise, long exposure waves, dramatic sky, nobody on beach, peaceful
২৮. A vintage train crossing a bridge over a river in Bangladesh, foggy morning, cinematic
২৯. Busy Karwan Bazar at dawn, vegetables, colors, vendors, photojournalism style
৩০. Padma Bridge at night with lights reflected on water, majestic, stunning, aerial view

ডিজিটাল আর্ট ও ফ্যান্টাসির ভাইরাল প্রম্পট (Fantasy & Digital Art Prompts)

৩১. A warrior woman in ancient Bengali armor, holding a glowing sword, epic fantasy art, cinematic
৩২. A floating island in the sky above Bangladesh, waterfalls falling into clouds, magical
৩৩. A Bengali village scene transformed into Studio Ghibli animation style, colorful, dreamy
৩৪. Dragon flying over Sundarbans at night, moonlight, mystical, digital painting
৩৫. A magical library inside an ancient tree, books floating, golden light, fantasy concept art
৩৬. A superhero in Bengali traditional dress standing in rain, powerful pose, comic book style
৩৭. Underwater kingdom beneath the Bay of Bengal, colorful coral, ancient ruins, cinematic
৩৮. A girl made of starlight standing in a dark forest, glowing, ethereal, dreamlike
৩৯. Ancient Bengali mythology scene, Goddess Durga in ultra-realistic style, divine, 8K
৪০. A portal opening in a rice field leading to another world, sci-fi fantasy mix, stunning

 খাবার ও লাইফস্টাইলের ভাইরাল প্রম্পট (Food & Lifestyle Prompts)

৪১. Traditional Bengali food spread on a banana leaf, biriyani, hilsa fish, photography style, appetizing
৪২. Steam rising from a hot cup of tea on a wooden table, rainy window background, cozy mood
৪৩. Colorful street food market in Bangladesh, momos, fuchka, jhal muri, vibrant, candid
৪৪. A perfectly plated modern Bangladeshi fine dining dish, restaurant quality, top view, food photography
৪৫. Fresh hilsa fish on a traditional plate with mustard paste, authentic Bengali meal, warm light
৪৬. A woman cooking in a traditional clay kitchen, smoke, fire, authentic, nostalgic
৪৭. Morning tea and pitha on a bamboo mat, winter morning in village, soft light, peaceful
৪৮. Overhead shot of colorful Bengali wedding feast, multiple dishes, festive, warm
৪৯. A boy eating ice cream on a hot summer day, joy on face, candid, street photography
৫০. Fresh fruits at a market stall, mangoes jackfruit lychees, colorful, vibrant, photorealistic

সোশ্যাল মিডিয়া ভাইরাল প্রম্পট Social Media Viral Prompts

এগুলো বিশেষভাবে ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য বাছায় করা ভােইরাল ছবির প্রম্পট

৫১. Aesthetic flat lay of journal, coffee, flowers and glasses on white background, minimal, Instagram style
৫২. Golden ratio composition of a Bengali girl in traditional dress, perfect symmetry, stunning portrait
৫৩. Before and after split screen concept of a village to city transformation, creative composition
৫৪. Motivational quote background with sunrise over mountains, warm colors, shareable, inspirational
৫৫. A person holding a phone with social media icons floating around, digital lifestyle concept art
৫৬. Trendy Y2K aesthetic photo of a young girl, retro 2000s vibe, grainy, nostalgic filter
৫৭. Cozy reading nook with books, candle, rain outside the window, lifestyle photography
৫৮. Minimalist workspace with laptop flowers and notebook, top view, clean aesthetic
৫৯. Friends laughing together at a rooftop restaurant, golden hour, candid, joyful
৬০. A girl in white dress twirling in a flower field, dreamy, romantic, magazine quality

🌙 রাত ও আলোর ভাইরাল প্রম্পট

৬১. City lights at night reflected on wet road after rain, bokeh, cinematic, moody
৬২. A lone lantern on a dark river, surrounded by floating lotus candles, peaceful, mystical
৬৩. Milky Way galaxy visible from a remote Bangladesh village, no light pollution, stunning
৬৪. Neon lights in a Dhaka street at midnight, rain, reflections, cyberpunk atmosphere
৬৫. Fireflies in a dark forest, magical glow, dreamy summer night, fairy tale atmosphere
৬৬. Candle lit dinner setup on a rooftop with city skyline, romantic, warm glow, date night
৬৭. Full moon over the Jamuna river, silver light on water, fishermen with nets, serene
৬৮. A bonfire on the beach at night, silhouettes of people, sparks flying, nostalgic
৬৯. Light painting photography of a Bangladeshi rickshaw at night, long exposure, colorful trails
৭০. Northern Lights appearing over a Bangladesh sky, surreal, dreamy, concept art

Animal & Wildlife ভাইরাল প্রম্পট

৭১. Royal Bengal Tiger walking through Sundarbans, majestic, powerful, ultra realistic, 8K
৭২. A colorful kingfisher sitting on a bamboo rod over water, perfect reflection, wildlife photography
৭৩. Spotted deer grazing in Sundarbans forest, morning light filtering through trees, natural
৭৪. A baby monkey clinging to mother, expressive eyes, emotional, jungle background
৭৫. Flock of birds flying at sunset over a wetland, silhouette, dramatic sky, panoramic
৭৬. Close up of a Bengal cat with striking eyes, bokeh background, portrait photography
৭৭. Crocodile resting on a muddy riverbank, Sundarbans, realistic, wildlife documentary style
৭৮. Migratory birds landing on Haor wetland in winter, thousands of birds, aerial view
৭৯. A dolphin jumping in the Bay of Bengal, sunset, freedom, joy, cinematic
৮০. Butterfly sitting on a flower, macro photography, ultra detailed, colorful wings

Emotional ও স্টোরিটেলিং প্রম্পট

এই ধরনের ছবি সবচেয়ে বেশি শেয়ার হয়। কারণ মানুষের মনে গেথে যায়।

৮১. An empty swing in a garden, leaves falling, golden light, nostalgia, melancholy
৮২. Old couple holding hands watching sunset on a beach, 50 years of love, emotional
৮৩. A child drawing a house on paper, simple dream concept, warm light, hopeful
৮৪. A soldier returning home to his daughter, emotional reunion, tears of joy, cinematic
৮৫. An empty classroom after school hours, chalk dust, sunlight through window, nostalgic
৮৬. First day of school, small girl with big bag, nervous smile, parents watching proudly
৮৭. A mother braiding daughter's hair in morning, village home, warm light, love
৮৮. Best friends taking a selfie on the last day of school, bittersweet moment, youth
৮৯. A man sitting alone on a bench in rain, broken umbrella, deep sadness, cinematic
৯০. A letter being written by hand with a fountain pen, warm candlelight, emotional, vintage

AI ও টেক থিমের ভাইরাল প্রম্পট (AI & Tech Prompts)

৯১. Humanoid robot standing in a wheat field in Bangladesh, contrast of nature and technology
৯২. A person's face half human half circuit board, digital identity concept, surreal art
৯৩. Future classroom in Bangladesh 2050, holographic screens, AI teacher, ultra realistic
৯৪. Brain made of glowing neural networks, blue light, science concept art, detailed
৯৫. A smartphone screen showing digital Bangladesh map with glowing data points, tech concept
৯৬. Young programmer coding in a dark room, multiple screens, determined, tech life
৯৭. AI robot helping an old farmer in Bangladesh field, technology meets tradition concept
৯৮. Metaverse city of future Dhaka, virtual reality, neon colors, futuristic skyline
৯৯. Hands of human and robot touching, connection, empathy, dramatic lighting, concept art
১০০. Digital art portrait where half the face is pixels and half is real, identity in AI age

 বোনাস ট্রেন্ডিং স্পেশাল প্রম্পট Trending Special Prompts

১০১. Ghibli style animation of a Bangladeshi village scene, lush green, peaceful, magical atmosphere
১০২. Pixel art version of Dhaka city skyline, retro game style, colorful, nostalgic
১০৩. Watercolor painting of Sundarbans, loose brushstrokes, artistic, gallery quality
১০৪. Low poly geometric art of a Bengal tiger, colorful triangles, modern digital art
১০৫. Lego brick version of Ahsan Manzil palace, fun, detailed, playful concept

আমার প্রিয় কিছু কথা

এতগুলো প্রম্পট পড়লে মনে হতে পারে এগুলো তো শুধু কপি করলেই হয়। কিন্তু সত্যিটা একটু আলাদা।

আমি নিজে প্রায় ছয় মাস ধরে AI ছবি নিয়ে কাজ করছি। প্রথম দিকে আমিও শুধু copy paste করতাম। কিন্তু তখন ছবিগুলো একরকম হতো না সবার বানানো ছবির মতো, কারন এতে কোনো নিজস্বতা ছিলোনা।

আস্তে আস্তে বুঝলাম প্রম্পট একটা শিল্প। তোমাকে নিজে ও ভাবতে হবে, পরীক্ষা করতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে।

কিছু জিনিস আমি নিজে শিখেছি, দেখবেন আবার অনেকে প্রম্পট ইন্জিনিয়ারিং শিখতেছে কিন্তু কেন? কারন এটার রেজাল্ট আজ নাহলেও পরে বিশাল হবে।

একটা বানিয়েই থেমে গেলে হবে না। একই প্রম্পটে সামান্য কিছু পাল্টাও এবং আরো ৪-৫টা ছবি বানাও। দেখবে একটা না একটা অসাধারণ ছবি বেরিয়ে আসবে।

নিজের দেশের ছবি বেশি বানাও। Bangladesh, Bengali culture, rural life এই ধরনের ছবি অনেক কম আছে AI দিয়ে। তাই এগুলো বানালে লোকে বেশি শেয়ার করার সম্ভাবনা থাকে।

শুধু ছবি পোস্ট করলে কম ভাইরাল হয়। ছবির পেছনে একটা ছোট গল্প বা আবেগ জুড়ে দাও।

Trending style ধরো। Ghibli style, Y2K, Cinematic portrait  এগুলো এখন সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে।

আর সবচেয়ে বড় কথা তুমি যা বানাচ্ছো সেটা যেন সত্যিকার অর্থে মানুষের কোনো কাজে লাগে বা তাদের মন ভালো করে। তাহলেই ভাইরাল হওয়াটা স্বাভাবিকভাবেই আসবে, জোর করে ভাইরাল হবে না।

কিভাবে প্রম্পটকে আরো শক্তিশালী করবে?

এবার  আমি অভিজ্ঞতা থেকে যা যা যেভাবে শিখেছি তা বলছি চলো……

প্রম্পট এর মধ্যে Style modifier যোগ করো মানে
শুধু ছবির বর্ণনা দিলেই হয় না, কেমন style চাও সেটাও বলো। যেমন cinematic, hyperrealistic, oil painting, watercolor, digital art ইত্যাদি।

Camera angle specify করে বলে দিতে পারো যেমন
Close up, wide angle, aerial view, eye level, bird’s eye view এগুলো বললে ছবির composition অনেক ভালো হয়।

Lighting এর কথা সবসময় বলা ভালো
কারণ Lighting ছবিকে জীবন্ত কালার দেই। তাহলে বলো golden hour, soft diffused light, dramatic side lighting, neon glow, candlelight ইত্যাদি।

Negative prompts ব্যবহার করো (Stable Diffusion এ) মানে যা চাও না সেটাও বলো। যেমন no blurry, no distorted faces, no watermark, no extra fingers

Aspect ratio ঠিক করো
Instagram এর জন্য square (1:1), Story এর জন্য vertical (9:16), Facebook cover এর জন্য wide (16:9)।

প্রম্পট এর কিছু ভুল যা অনেকেই করে থাকে

এগুলো একদম কমন ভুল, আমিও শুরুতে একসময় করেছিলাম

খুব ছোট প্রম্পট Ai কে দেওয়া  “সুন্দর ছবি বানাও”  তাইলে কি ভাইরাল ছবি হবে? বলো?

বাংলায় প্রম্পট লেখা বন্ধ করুন কারণ.. বেশিরভাগ AI tool English প্রম্পটে ভালো কাজ করে

একটা দুইটা ছবি বানিয়েই সন্তুষ্ট এটা কেন? আরে ভাই অন্তত ৫-১০টা ছবির আলাদা আলাদা variation বানাও তার মধ্যে একটা বেস্ট হিসেবে পিক করো।

সব সময় একই style ব্যবহার না করে নতুন style ট্রাই করো, আমার মনে হয় অনেকেই এটা জানেও না যে নতুন একটা স্টাইল বের করা ভালো। একটা ছবি ভাইরাল হয়ছে ঐটা নিয়েই পড়ে থাকে।

প্রম্পটে কোনো feeling বা mood না থাকা মানে ছবিতে কোনো মায়া বা emotion নাই এটা কি ঠিক?

কোন AI Tool কোন কাজের জন্য সেরা?

আমি জানি এটা নিয়ে অনেকে confused থাকে। তাহলে সহজ করে বলি

ফ্রিতে শুরু করতে চাইলে: Bing Image Creator বা Adobe Firefly

সবচেয়ে ভালো মানের ছবির জন্য: Midjourney বা DALL-E 3

বেশি control চাইলে: Stable Diffusion (কিন্তু একটু কঠিন)

সহজ editing সহ ছবির জন্য: Canva AI বা Adobe Firefly

Portrait ছবির জন্য: Leonardo AI বা Midjourney

FAQ

বাংলায় প্রম্পট লিখলে কি ছবি ভালো হবে?
না, বেশিরভাগ AI tool English এ বেশি ভালো বোঝে। বাংলায় লিখলে ছবি এলোমেলো হতে পারে। তাই English এ লেখাই ভালো।

একদম ফ্রিতে কি ভালো AI ছবি বানানো যায়?
হ্যাঁ! Bing Image Creator ব্যবহার করো। এটা ফ্রি এবং এখানে Microsoft এর DALL-E 3 কাজ করে। প্রতিদিন নির্দিষ্ট পরিমান ছবি ফ্রিতে বানাতে পারবে।

AI দিয়ে বানানো ছবি কি বিক্রি করা যায়?
নির্ভর করে কোন tool ব্যবহার করছো তার উপর। বেশিরভাগ tool এর ফ্রি plan এ commercial use নিষিদ্ধ। Paid plan এ সাধারণত অনুমতি থাকে। Terms & Conditions পড়ে নিও।

ছবিতে বাংলা লেখা যুক্ত করতে চাইলে কী করব?
AI এখনো বাংলা টেক্সট ঠিকমতো রেন্ডার করতে পারে না। তাই ছবি বানিয়ে পরে Canva বা Photoshop এ বাংলা লেখা যোগ করো।

প্রম্পট কতটা লম্বা হওয়া উচিত?
সাধারণত ৩০ থেকে ১০০ শব্দের মধ্যে হলে ভালো হয়। খুব ছোট হলে ছবি generic হয়, আর খুব বড় হলে AI confused হয়ে যায়।

আমার বানানো AI ছবি কি Facebook এ ভাইরাল হবে?
শুধু ছবি ভালো হলেই ভাইরাল হয় না। ক্যাপশন, পোস্ট করার সময়, ট্যাগ এবং অবশ্যই ভালো প্রম্পটের কারণে ছবির মান — সব মিলিয়ে ভাইরাল হয়।

Midjourney ব্যবহার করতে কত টাকা লাগে?
Midjourney এর Basic Plan শুরু হয় প্রতি মাসে $10 থেকে। তবে Discord সার্ভারে গিয়ে কিছু free trial পাওয়া যেতে পারে।

এই ভাইরাল ছবির প্রম্পট এর পোস্টটি যদি তোমার কাজে লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ ভালো কিছু শেয়ার করলে  তারাও তোমাকে ভালো কিছু শেয়ার করতে পারে।

কোনো প্রম্পট নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আমি তো সাথে আছি। 😊

Scroll to Top