সত্যি কথা বলতে গেলে, ফ্রিল্যান্সিং শব্দটা শুনলেই এখন অনেকের চোখে স্বপ্ন আসে।
কেউ ভাবে আমিও কি পারব? কেউ ভাবে কোথা থেকে শুরু করব? আর কেউ কেউ এত প্ল্যান করতে করতেই সময় পার করে ফেলে, শুরু আর করা হয় না।
আমার কথা আর কি বলবো আমি ও একই অবস্থায় ছিলাম। গুগল করতাম, ভিডিও দেখতাম, কিন্তু মাথায় কিছুই ঢুকতো না। মনে হত, এটা বোধহয় আমার দ্বারা হবে না।
যায় হোক পরে বুঝলাম সমস্যা দক্ষতায় না। সমস্যা সঠিক দিক নির্দেশনায়। যেটার অভাবে 90% মানুষ সফল হতে পারে না।
তাই আজকে আমি আপনাকে ঠিক সেই রোডম্যাপটাই দিতে চাই, যেটা আমি শুরুতে পেলে হয়তো অনেক সময় বাঁচাতে পারতাম।
ঠিক আছে শুরু করা যাক।
ফ্রিল্যান্সিং কি? আগে এটা পরিষ্কার করি
অনেকেই ফ্রিল্যান্সিং মানে মনে করেন অনলাইনে কিছু একটা করে টাকা কামানো। এটা পুরোপুরি ভুল না, কিন্তু অসম্পূর্ণ।
ফ্রিল্যান্সিং মানে হলো আপনার কাছে একটা দক্ষতা আছে, যেটা কোনো ক্লায়েন্ট সেই কাজটা করিয়ে নিতে চাইছে, আপনি সেই কাজ করে দিচ্ছেন এবং বিনিময়ে টাকা নিচ্ছেন।
মাঝখানে কোনো অফিস নেই, বস নেই, ৯টা-৫টার বাধ্যবাধকতা নেই।
মানে আপনি নিজেই বস। নিজেই কর্মী।
কিন্তু এই স্বাধীনতার সাথে দায়িত্বটাও আপনার নিজের যেমন কাজ শেখার দায়িত্ব, ক্লায়েন্ট খোঁজার দায়িত্ব, সময়মতো ডেলিভারি দেওয়ার দায়িত্ব। ইত্যাদি।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
ফ্রিল্যান্সিং শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে একটা প্রশ্ন করা:
“আমি কী জানি, আর কী শিখতে পারব?”
অনেকে এই প্রশ্ন না করেই সরাসরি Fiverr-এ প্রোফাইল বানাতে বসে যায়। ফলে কাজ পায় না, হতাশ হয়ে কিছুদিন পর কাজ ছেড়ে দেয়।
আপনাকে আগে নিজের একটা স্কিল বেছে নিতে হবে। যেমন আমি লিখতে ভালো পারি আবার এডিটিং এ আমি এক্সপার্ট তাই এটাই আমার স্কিল।
নিচে একটা ছোট্ট সেলফ-চেক দিলাম এটার মাধ্যমে আপনি আপনার স্কিল বেছে নিতে সাহায্য করবে:
| আপনার আগ্রহ | সম্ভাব্য ফ্রিল্যান্সিং স্কিল |
|---|---|
| ছবি আঁকা বা ডিজাইন পছন্দ | Graphic Design |
| লিখতে ভালো লাগে | Content Writing / Copywriting |
| প্রযুক্তি ভালো লাগে | Web Development / WordPress |
| ভিডিও দেখতে ও বানাতে পছন্দ | Video Editing |
| সোশ্যাল মিডিয়া ভালো বোঝেন | Digital Marketing / SMM |
| ইংরেজি ভালো | Translation / Virtual Assistant |
| ডেটা নিয়ে কাজ করতে পছন্দ | Data Entry / Analysis |
এই তালিকার যেকোনো একটা বেছে নিন। তবে একটাই। একসাথে সব শিখতে গেলে কিছুই শেখা হবে না। সো একটি মাত্র স্কিল শিখুন…
ফ্রিল্যান্সিং শেখার জন্য কোন স্কিলগুলো ২০২৬ সালে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন?
সব স্কিল সমান না। কিছু স্কিলে কাজ বেশি, আয় বেশি, শিখতেও কম সময় লাগে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে যে স্কিলগুলো সবচেয়ে বেশি কাজ পড়ছে তার মধ্যে:
১. Graphic Design
লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলোর চাহিদা সারাবছরই থাকে। Canva দিয়ে শুরু করা যায়, পরে Adobe Illustrator বা Photoshop ইত্যাদি দিয়েও করা যাবে। শেখার জন্য ২-৩ মাস লাগতে পারে বেসিক থেকে কাজ পাওয়ার যোগ্য হওয়া পর্যন্ত
২. Content Writing
ব্লগ লেখা, পণ্যের বিবরণ লেখা, সোশ্যাল মিডিয়া ক্যাপশন ইত্যাদি.. এই কাজের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এমন কি আমার এই সাইটরে জন্য ও একজন কন্টেন্ট রাইটার রাখা আছে যে আমার প্রিয় ডটকমে প্রতিদিন পোস্ট লিখছেন। ১-২ মাসেই শুরু করা সম্ভব।
৩. Video Editing
TikTok, YouTube Shorts, Instagram Reels এখন সবাই ভিডিও বানায়। তবে ভালো এডিটর পাওয়া কঠিন তােই না?। CapCut বা DaVinci Resolve দিয়ে শিখুন। ২-৩ মাস ব্যাস…
৪. WordPress Website Development
ছোট ব্যবসা, কোচিং সেন্টার থেকে শুরু করে বড় কর্পোরেট সবাই ওয়েবসাইট চায়। WordPress শিখলে এই বাজারে অনেক কাজ পাওয়া যায়। যেটা পড়ছেন এটাও কিন্তু ওয়াপ্রেস দিয়ে চলে। ৩-৪ মাস লাগতে পারে শিখতে।
৫. Digital Marketing (SEO + Social Media)
প্রতিটা ব্যবসা এখন অনলাইনে মার্কেটিং করতে চায়েএমন কি আমার আরো ৪টা অনলাইন ব্যবসা আছে যেখানে প্রতিটা সেকশনের জন্য আলাদা আলাদা ফ্রিলান্সার রাখা আছে তারাই মেইনটেন্স করে। আপনি SEO, Facebook Ads, Google Ads ইত্যাদি শিখুন এগুলো শিখলে ইনকাম ভালো হবে।
শেখার সময়: ৩-৬ মাস পর্যন্ত লাগতে পারে সেটা আপনার উপর বেজ করবে কতটা দ্রুত শিখতে পারবেন।
ফ্রিল্যান্সিং কোথায় শিখব?
অনেক কিছুই জানলে তবে কোথায় শিখবো এটা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। আমি বলি কি শোনেন:
ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার উপায়
YouTube এটাই সবচেয়ে বড় ফ্রি রিসোর্স। ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য হাজারো টিউটোরিয়াল আছে। Graphic Design Bangla Tutorial বা WordPress Bangla লিখে সার্চ দিলেই পাবেন।
Google Digital Garage গুগলের নিজস্ব ফ্রি কোর্স। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য দারুণ। ট্রাই করতে পারেন…..
অনেক কোর্সে ফিনান্সিয়াল এইডের জন্য আবেদন করলে বিনামূল্যে করা যায় তা হলো Coursera (Financial Aid)
সরকারি LEDP প্রোগ্রাম বাংলাদেশ সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন সহ অনেক কোর্স ফ্রিতে পাওয়া যায়।
পেইড কোর্স কোথায় করবেন?
পেইড কোর্স করার মেলা সুবিধা আছে, যেমন সময় বাঁচে, রোডম্যাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ শেখা যায়। ইত্যাদি
- 10 Minute School বাংলাদেশের সেরা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা। এখানে ও ফ্রিল্যান্সিং কোর্স আছে।
- Udemy আন্তর্জাতিক মানের কোর্স একাডেমি, দামও কম। ডিসকাউন্টও প্রায়ই পাওয়া যায়।
- Creative IT, BITM বাংলাদেশের প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং সেন্টার।
- Ostad App এখানে কয়েক দিন আগেই আমি আরেকটি কোর্স শেষ করলাম এনাদের প্রাইসটা একটু বেশি তবে মান অনেক ভালো।
💡 আমার মতামত: শুরুতে ফ্রি রিসোর্স দিয়ে বেসিক শিখুন। তারপর একটা পেইড কোর্স করুন এটাই সবচেয়ে সোজা রাস্তা আমার মনে হয়।
ফ্রিল্যান্সিং শেখার ধাপগুলো কি কি?
অনেকে জিজ্ঞেস করেন, কোথা থেকে শুরু করব? এই প্রশ্নের উত্তর হলো নিচের এই ৬টি ধাপ:
স্কিল বেছে নিন
উপরের টেবিল দেখুন। নিজের আগ্রহ অনুযায়ী একটা স্কিল বেছে নিন। শুধু মাত্র একটা।
বেসিক শিখুন
YouTube ও ফ্রি রিসোর্স দিয়ে শুরু করুন। প্রতিদিন কমপক্ষে ১-২ ঘণ্টা প্র্যাকটিস করুন। যদি খুবই ইচ্ছা থাকে তবেই পারবেন।
পোর্টফোলিও তৈরি করুন
জীবনে কাজ না পাওয়া পর্যন্ত কল্পিত প্রজেক্ট বানিয়ে পোর্টফোলিও তৈরি করুন। যেমন ৫টা লোগো বানান, ৩টা ব্লগ পোস্ট লিখুন ইত্যাদি।
Fiverr বা Upwork প্রোফাইল তৈরি করুন
ভালোভাবে প্রোফাইল ছবি, বিবরণ ও Gig তৈরি করুন। প্রোফাইল যত পরিষ্কার ও প্রফেশনাল হবে, কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি।
প্রথম কাজের জন্য সবর করুন
শুরুতে কম দামে কাজ নিন এবং ভালো রিভিউ পাওয়ার জন্য। প্রথম ৩-৫টা রিভিউ পেলে তবেই কাজের প্রবাহ শুরু হয়।
নিজেকে আপগ্রেড করুন
একটা স্কিলে দক্ষ হলে সেটার সাথে সম্পর্কিত আরেকটা স্কিল শিখুন কারণ প্রতিদিনই নতুন কিছু মার্কেটে আসে যেমন Graphic Design শিখলে পরে Motion Graphics শিখা ভালো হবে।
Fiverr vs Upwork নতুনদের জন্য কোনটা ভালো?
এই প্রশ্নটা প্রায় সবাই করে। কিন্তু উত্তর নাই তবে আমার উত্তর হলো:
Fiverr → নতুনদের জন্য ভালো। এখানে আপনি নিজে সার্ভিস অফার করবেন, ক্লায়েন্ট আপনার কাছে আসবে। শুরু করতে সহজ। তবে ধর্য্য লাগবে।
Upwork → একটু কঠিন, কিন্তু ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। এখানে আপনাকে প্রস্তাব পাঠাতে হবে তারপছন্দ হলেই তবে আপনি কাজ করবেন।
আমার মতে প্রথমে Fiverr দিয়ে শুরু করুন। কিছু অভিজ্ঞতা ও রিভিউ হলে Upwork-এ ও অ্যাকাউন্ট খুলুন।
ফ্রিল্যান্সিং শেখার সময় যে ভুলগুলো প্রায় সবাই করে
এই ভুলগুলো জানলে আপনি অনেক মাস বাঁচাতে পারবেন:
একসাথে ৩-৪টা স্কিল শেখার চেষ্টা করা এতে কোনোটাই ভালো হবে না।
শেখা শেষ না করেই কাজ খোঁজা বিশাল ভুল কাজ, ক্লায়েন্ট পেলেও ডেলিভারি দিতে পারবেন না।
ফ্রি কোর্সে অবিশ্বাস করা ঠিক না, YouTube-এ এত ভালো ভালো কনটেন্ট আছে যা অনেক পেইড কোর্সের চেয়ে ভালো। এটা আমি বিশ্বাস করি।
স্ক্যাম সাইটে যোগ দেওয়া ও মস্তবড় ভুল কাজ, যারা প্রতিদিন ৫,০০০ টাকা ইনকামের কথা বলে যে সাইটগুলো, সেগুলো থেকে 500হাত দূরে থাকুন।
পোর্টফোলিও ছাড়া প্রোফাইল খোলা এটাও ভুল কারণ কোনো কাজের নমুনা না থাকলে ক্লায়েন্ট বিশ্বাস করবে না।
✅ সঠিক পথ হলো এক স্কিল → ভালো করে শিখুন → পোর্টফোলিও বানান → প্রোফাইল তৈরি করুন → ধৈর্য ধরুন → সফল হবেন।
সরকারি ফ্রিল্যান্সিং কোর্স ২০২৬
বাংলাদেশ সরকারের LEDP (Learning and Earning Development Project) প্রোগ্রামের মাধ্যমে দেশের যেকোনো জেলা থেকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করা যায়।
যে কোর্সগুলো পাওয়া যায়:
- গ্রাফিক ডিজাইন
- ওয়েব ডিজাইন
- SEO ও ডিজিটাল মার্কেটিং
- ডেটা এন্ট্রি
এটা পুরোপুরি ফ্রি এবং সরকার স্বীকৃত। আগ্রহীরা learner.gov.bd বা dyd.gov.bd ভিজিট করে আবেদন করতে পারেন।
Fiverr গিগ কিভাবে তৈরি করবেন
গিগ মানে হলো আপনার সার্ভিসের বিজ্ঞাপন বা পোস্টার। এটা যত আকর্ষণীয় হবে, কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।
ভালো গিগ তৈরির ৫টি কৌশল:
- টাইটেল স্পষ্ট রাখুন “I will design a professional logo for your business”এরকম।
- ট্যাগ গুলো ভালোভাবে দিন সার্চে প্রথমে আসার জন্য সঠিক ট্যাগ দেওয়া জরুরি।
- পোর্টফোলিও ছবি দিন আসল কাজের স্যাম্পল থাকলে ক্লায়েন্ট আকৃষ্ট হবে।
- দাম কম রাখুন শুরুতে প্রথম কয়েকটা কাজে একটু কম নিন, গুড রিভিউ নিন।
- রেসপন্স টাইম দ্রুত রাখুন Fiverr অ্যালগরিদম দ্রুত সাড়া দেওয়া ফ্রিল্যান্সারদের বেশি দেখায়। মানে বেশি একটিভ থাকতে হবে।
ফ্রিল্যান্সিং থেকে টাকা কিভাবে তুলবেন
বাংলাদেশ থেকে Fiverr বা Upwork-এর টাকা তোলার সবচেয়ে সহজ পদ্ধতি হলো:
Payoneer
এটা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট মেথড। Fiverr, Upwork, Freelancer সব প্ল্যাটফর্মেই সাপোর্ট করে। Payoneer থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করা যায়।
Bank Transfer (Local Bank)
Payoneer থেকে আপনার ব্র্যাক, ডাচ-বাংলা, বা যেকোনো ব্যাংকে টাকা পাঠানো যায়।
বিকাশ বা নগদ
আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সরাসরি বিকাশে আসে না। ব্যাংকে এলে সেখান থেকে বিকাশে নেওয়া যায়।
দরকার হয় আগে থেকে একটা Payoneer অ্যাকাউন্ট খুলে রাখুন এটা ফ্রি।
প্রতিদিন কতটুকু সময় দিলে ফ্রিল্যান্সিং শেখা যায়?
এই প্রশ্নের সঠিক উত্তর হলো এটা পুরোটাই নির্ভর করে আপনার নিজের লক্ষ্যের উপর।
| লক্ষ্য | প্রতিদিনের সময় | ফলাফল পেতে সময় |
|---|---|---|
| পার্টটাইম ইনকাম | ১-২ ঘণ্টা | ৪-৬ মাস |
| ফুলটাইম ক্যারিয়ার | ৪-৬ ঘণ্টা | ৬-১২ মাস |
| দ্রুত ইনকাম শুরু | ৬-৮ ঘণ্টা | ২-৪ মাস |
মূল কথা হলো ধারাবাহিকতা। প্রতিদিন ১ ঘণ্টা করে শেখা, সপ্তাহে ১ দিন ৭ ঘণ্টা শেখার চেয়ে প্রতিদিন ১ঘন্টা করে শেখা বেশি কার্যকর।
আমার প্রিয় কিছু কথা
ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছু ঘটনা আছে।
কেউ বলে সহজে টাকা ইনকাম করা যায়। আবার কেউ বলে বাংলাদেশ থেকে হয় না। ইত্যাদি
আমি বলবো কোনোটাই ঠিক না।
আমি যা দেখেছি তা হলো যারা সত্যিকারের দক্ষতা অর্জন করেছে, ধৈর্য ধরে লেগে থেকেছে, তারা একটা পর্যায়ে এসে জীবনে অনেক ভালো করেছে। আবার যারা তাড়াতাড়ি ফল চেয়েছে, তারা হতাশ হয়ে ছেড়ে দিয়েছে।
সত্যি বলতে ফ্রিল্যান্সিং একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সময় ও পরিশ্রম দিন একদিন ফলাফল আসবেই।
আর একটা কথা ভুল হবেই। প্রথম প্রজেক্টে ভুল হবে, প্রথম ক্লায়েন্টের সাথে ঝামেলা হতে পারে। এগুলো শেখার অংশ। ভয় পাবেন না।
আজই প্রথম ধাপে পা দিন মানে মাত্র স্কিল বেছে নিন। এবং এই গাইড মত এগিয়ে যান। দোয়া রইলো আপনার জন্য।
FAQ ফ্রিল্যান্সিং নিয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়
ফ্রিল্যান্সিং শুরু করতে কি ল্যাপটপ লাগবেই?
না, শুরুতে মোবাইল দিয়েও কিছু কাজ করা যায়। তবে পরে একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা হয়।
ফ্রিল্যান্সিং কি হালাল?
হ্যাঁ, ফ্রিল্যান্সিং সম্পূর্ণ হালাল পেশা যতক্ষণ কাজটা বৈধ। পরিশ্রম করে সৎভাবে ইনকাম করা ইসলামে হালাল।
কোনো অভিজ্ঞতা ছাড়া কি ফ্রিল্যান্সিং শুরু করা যাবে?
হ্যাঁ, সবাই শূন্য থেকেই শুরু করেছেন। আগে শিখুন, তারপর শুরু করুন।
মাসে কত টাকা আয় করা সম্ভব?
শুরুতে হয়তো ৩,০০০-৮,০০০ টাকা। ১-২ বছরের অভিজ্ঞতায় ৩০,০০০-১ লাখ+ টাকাও সম্ভব। এটা পুরোপুরি নির্ভর করবে স্কিল ও পরিশ্রমের উপর।
ইংরেজি না জানলে কি ফ্রিল্যান্সিং করা যাবে?
বেসিক ইংরেজি জানলেই হয়। Fiverr-এ ক্লায়েন্টের সাথে খুব বেশি কথা বলতে হয় না। আর গুগল ট্রান্সলেট তো আছেই। এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য।
Fiverr-এ প্রথম কাজ পেতে কতদিন লাগে?
এটা নির্ভর করে আপনার গিগের মান ও প্রমোশনের উপর। সাধারণত ২ সপ্তাহ থেকে ২ মাস লাগতে পারে। তবে ধৈর্য ধরুন, গিগ অপ্টিমাইজ করুন। একদিন শুরু হলেই ভয় কেটে যাবে ইনশাল্লাহ।


