Gmail একাউন্ট হারিয়ে ফেলার অনুভূতিটা সত্যিই অনেক কষ্টের। মনে করুন, বছরের পর বছরের গুরুত্বপূর্ণ ইমেইল, ব্যবসার ডকুমেন্ট, ফর্মের রেজিস্ট্রেশন, ব্যাংকের নোটিফিকেশন সব এক জায়গায়। আর হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন লগইন হচ্ছে না! এটা শুধু আপনার সাথে না, প্রতিদিন লাখো মানুষ এই সমস্যায় পড়ে। কেউ পাসওয়ার্ড ভুলে যায়, কেউ ফোন নম্বর বদলে ফেলে, কেউ আবার একাউন্ট হ্যাক হয়ে যায়। কিন্তু ভালো খবর হলো Gmail Account Recover করা সম্ভব, এমনকি ফোন নম্বর বা রিকভারি ইমেইল না থাকলেও।
এই Tutorial এ আমি একেবারে সহজ করে, ধাপে ধাপে সব বলেছি যেন আপনি পড়ে নিজেই করতে পারেন।
Gmail Account Recover
বেশিরভাগ মানুষ আগেই রিকভারির দিকে ছোটে, কিন্তু কারণটা বোঝে না। কারণ না বুঝলে বারবার একই সমস্যায় পড়বেন। তাই একটু জানা দরকার আছে
- পাসওয়ার্ড ভুলে যাওয়া: এটাই সবচেয়ে কমন হচ্ছে। প্রথমত পাসওয়ার্ড ম্যানেজার বা নোটবুকে, বা ডাইরিতে না লিখে রাখলে এই বিপদ গুলো হয়।
- ফোন নম্বর বদলে ফেলা: পুরনো নম্বরে OTP যাচ্ছে, কিন্তু সেই সিম আর নেই। তখনো একই ব্যাপার হয়।
- একাউন্ট হ্যাক হওয়া: হ্যাকার পাসওয়ার্ড ও রিকভারি তথ্য বদলে দিয়েছে। তখন আমরা নিজেকে নিরুপাই ভাবি।
- দীর্ঘদিন লগইন না করা: তখন Google নিজে থেকেই নিষ্ক্রিয় একাউন্ট বন্ধ করে দিতে পারে।
- একাউন্ট ডিলিট হয়ে যাওয়া: নিজে বা অন্য কেউ ভুল করে ডিলিট করে দিয়েছে। ইত্যাদি……
এতক্খন সমস্যা গুলো একনজরে দেখলাম কেন আমাদের জিমেইল একাউন্ট বন্ধ হয়ে যায় আর কেন আমাদের রিকভার এর দরকার হয়। তবে উপরের যেকোনো কারণে হোক, সমাধান আছে। চলুন একটার পর একটা দেখি।
Gmail Account Recover করার সবচেয়ে সহজ উপায়
সবচেয়ে আগে যেটা করবেন সেটা হলো Google-এর অফিসিয়াল রিকভারি পেজে যাবো। এটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। নিচে লিংক দিলাম। তারপর ধাপ গুলো ফলো করুন।
রিকভারি পেজের লিংক: 👉 accounts.google.com/signin/recovery
পরবর্তী ধাপগুলো এভাবে করুন:
১: উপরের লিংকে গিয়ে আপনার Gmail আইডিটা টাইপ করুন এবং “Next” বাটুন চাপুন।
২: Google আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড মনে না থাকলে “Forgot password?” তে ক্লিক করুন।
৩: Google এখন কয়েকটা অপশন দেবে
- রিকভারি ইমেইলে কোড পাঠানো
- রিকভারি ফোন নম্বরে SMS পাঠানো
- পুরনো পাসওয়ার্ড দেওয়া
- “Try another way” অপশন
৪: আপনার কাছে যেটা সুবিধাজনক সেটা বেছে নিন। কোড পেলে সেটা দিন।
৫: নতুন পাসওয়ার্ড সেট করুন এবং একাউন্টে ঢুকুন।
💡 রিকভারি ট্রাই করার সময় ুকন্তু পুরনো ডিভাইস বা পুরনো ব্রাউজার ব্যবহার করুন যেটা দিয়ে আগে লগইন করেছিলেন। Google পরিচিত ডিভাইস চিনতে পারে এবং সেক্ষেত্রে যাচাই করা অনেক সহজ হয়।
Recover Gmail Password
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন
শুধু পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু ফোন বা রিকভারি ইমেইল ঠিকঠাক আছে? তাহলে এটা রিকভারি করা সবচেয়ে সহজ হবে।
এই পদ্ধতিতে ধাপে ধাপে করুন প্রথমে:
- gmail.com এ যান
- আপনার ইমেইল আইডি লিখে “Next” চাপুন। মানে যে জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন সেটা লিখুন “[email protected]”
- পাসওয়ার্ড লেখার জায়গার ঠিক নিচেই খেয়াল করুন “Forgot password?” লেখা আছে, সেটায় ক্লিক করুন
- রিকভারী অপশন দেখাবে সেখানে আপনার রিকভারী মোবাইল নং লিখুন এবং “Send Code” বাটনে চাপ দিন
- Google আপনার রিকভারি ফোন নম্বরে একটা ৬ সংখ্যার কোড পাঠাবে ম্যাসেজ এর মধ্যে একটু 10-30 সেকেন্ড থামুন এবং কোড টা আসুক।
- এবার সেই সঠিক কোডটা দিলেই নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে
- সেখানে আবার শক্তিশালী একটা নতুন পাসওয়ার্ড দিন এবং লগইন করুন এবং পারলে নতুন পাসওয়ার্ডটি একটি পারসোনাল ডাইরিতে লিখে রাখুন পরে আর এমন ঝামেলা করতে হবে না।
জিমেইল রিকভারি প্রসেসটা হতে কতক্ষণ লাগে? সাধারণত ৩-৫ মিনিটেই হয়ে যায়। তবে আপনার ডিভাইস, নেট এবং বিভিন্ন কারণে কম বেশি হতে পারে।
How to Recover Gmail Password Without Phone Number
সত্যি বলছি এটাই সবচেয়ে কঠিন পরিস্থিতি আমাদের জন্য। না আছে ফোন নম্বর, না আছে রিকভারি ইমেইল। তবুও হাল ছাড়া যাবে না কিছু উপায় আছে দেখুন।
পুরনো পাসওয়ার্ড দিয়ে
রিকভারি পেজে গেলে Google কখনো কখনো জিজ্ঞেস করে “আগে কখন কোন পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন?” আপনার মনে থাকা যেকোনো পুরনো পাসওয়ার্ড চেষ্টা করুন। মিলে গেলেই হয়ে যাবে।
একাউন্ট তৈরির তারিখ ও মাস মনে থাকলে
Google রিকভারি ফর্মে আপনার একাউন্ট কবে তৈরি করেছিলেন সেটা জিজ্ঞেস করতে পারে। আপনি যদি মোটামুটি মনে রাখেন, তাহলে চেষ্টা করুন। হতে পারে।
পুরনো ডিভাইস থেকে লগইন করুন
এটা অনেক কাজে দেয়। পুরনো ফোন বা কম্পিউটার যেটায় আগে লগইন ছিল, সেটা থেকে রিকভারি করুন। Google সেই ডিভাইসকে চিনতে পারে এবং সহজে ভেরিফাই করতে পারে।
Gmail Account Recovery Form পূরণ করুন
Gmail Account Recovery ফর্মটা তখনই ব্যবহার করবেন যখন বাকি সব উপায় ব্যর্থ হয়েছে। মানে যখন আমরা নিরুপাই ঠিক তখন এটা ছাড়া আর কোনো উপায় নাই।
ফর্মের লিংক: 👉 accounts.google.com/signin/recovery
ফর্মে যা যা পূরণ করতে হবে পড়ুন: আপনার Gmail আইডি, একাউন্ট কবে খুলেছিলেন (আনুমানিক ডেট), আগে কোন পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন এবং আপনার যোগাযোগের জন্য একটি বর্তমান ইমেইল ঠিকানা দিতে হবে।
Google রিভিউ করবে এবং যদি মনে করে আপনিই আসল মালিক, তাহলে একসেস দেবে।
⚠️ সতর্ক থাকুন: Google কখনোই ফোনে বা থার্ড পার্টির মাধ্যমে একাউন্ট রিকভার করে না। যদি কেউ বলে “টাকা দিলে একাউন্ট ফেরত দেব” সেটা ১০০% স্ক্যাম। দয়া করে সাবধান থাকুন।
Old Gmail Account Recovery
পুরনো Gmail একাউন্ট ফেরত পাওয়ার উপায়
অনেকেই আছেন যারা পুরনো Gmail একাউন্টে বছরের পর বছর ঢোকেননি। কিংবা হয়তো ভুলেই গেছেন, হয়তো ব্যবহারই করেননি। এখন দরকার পড়েছে। এমন আছে না?
এই ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি:
Google সাধারণত দীর্ঘদিন ব্যবহার না করা একাউন্ট ডিলিট করে দেয়। তবে যদি একাউন্ট এখনো থাকে, রিকভারি পেজ দিয়েই চেষ্টা করুন। হলেও হতে পারে।
একাউন্ট যদি এখনো Active থাকে পুরনো পাসওয়ার্ড বা আগে ব্যবহার করা ডিভাইস দিয়ে লগইন করার চেষ্টা করুন। যদি হয়!
রিকভারি ইমেইল বা ফোন নম্বর যদি পুরনো হয়ে যায় তাহলে “Try another way” অপশনটা ব্যবহার করুন। কি হয় দেখুন কারণ এখন গুগল ানেক আপডেট এনেছে। কখন কি হচ্ছে!
আপনার জন্মতারিখ মনে থাকলে সেটাও কাজে আসতে পারে।
গুরুত্বপূর্ণ কথা: পুরনো একাউন্ট রিকভার করতে একটু সময় লাগতে পারে। ধৈর্য রাখুন এবং বারবার ভুল পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন এতে একাউন্ট আরও বেশি লক হয়ে যেতে পারে। তখন জিমেইলটা রিকভার করা আরো কঠিন হয়ে যাবে।
How to Recover Deleted Gmail Account from Phone
ফোন থেকে Gmail একাউন্ট ডিলিট হয়ে গেছে? আতংকিত হবেন না। Google একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিলিট করা একাউন্ট ফেরত দেওয়ার সুযোগ থাকে চলুন দেখি কিভাবে করবো।
Android ফোনে যেভাবে করবেন:
প্রথমত আপনার Android ফোনের Settings এ্যাপ এ যান। “Google” অপশনে ট্যাপ করুন। “Manage your Google Account” তে ট্যাপ করুন। এখন ব্রাউজারে যান এবং accounts.google.com/signin/recovery তে যান। ডিলিট হওয়া Gmail আইডিটা লিখুন এবং রিকভারির নির্দেশনা অনুসরণ করুন বা কমান্ড অনুযায়ী এগিয়ে যান।
iPhone বা iOS-এ যেভাবে করবেন:
- Safari বা Chrome ব্রাউজার খুলুন
- accounts.google.com/signin/recovery তে যান
- Gmail আইডি দিন এবং ধাপ অনুসরণ করুন
ফোনে যদি আগে সেই Gmail একাউন্ট যোগ করা থাকে এবং এখনো ফোনে লগইন স্টেটে থাকে, তাহলে সরাসরি Settings > Google > Manage Account থেকেই কিছু করার সুযোগ পাবেন।
Recover Deleted Gmail Account After 30 Days
৩০ দিন পর কি Gmail ফেরত পাওয়া যায়?
এই প্রশ্নটা অনেকেই করেন। উত্তর কি দেখুন…
Google-এর নিয়ম অনুযায়ী, একটি Gmail বা Google Account ডিলিট করার পর একটি “Grace Period” থাকে। এই সময়ের মধ্যে রিকভার করা যায়। কিন্তু এই সময়টা সবার জন্য একরকম নয়।
| পরিস্থিতি | রিকভারির সম্ভাবনা |
|---|---|
| ডিলিটের ২-৩ দিনের মধ্যে | খুব বেশি সম্ভাবনা ✅ |
| ডিলিটের ৭-১৪ দিনের মধ্যে | মাঝারি সম্ভাবনা ✅ |
| ডিলিটের ৩০ দিন পর | কম সম্ভাবনা, কিন্তু চেষ্টা করুন ⚠️ |
| ডিলিটের ৬ মাস পর | প্রায় অসম্ভব ❌ |
৩০ দিন পর রিকভারির জন্য accounts.google.com/signin/recovery তে যান
- নিজের জিমেইল আইডি দিন এবং সব অপশন গুলো একে একে চেষ্টা করুন
- Gmail Account Recovery Form পূরণ করুন
- Google-এর রিভিউর জন্য অপেক্ষা করুন
সত্যি বলতে, ৩০ দিন পার হলে জিমেই একাউন্ট রিকভারি করা খুবই কঠিন হয়ে যায়। তাই একাউন্ট ডিলিট করার পরপরই যদি বুঝতে পারেন ভুল হয়েছে, তাহলে সাথে সাথে রিকভার করার চেষ্টা করুন।
Account Recovery Sign in Google Account
কখনো কখনো আমাদের কাছে একটা ডিভাইস থাকে যেখানে আগে সেই একাউন্টে Sign In করা ছিল। এই পরিস্থিতিতে Google অনেক বেশি সাহায্য করে।
পরিচিত ডিভাইস থেকে Sign In করে রিকভারির করতে হলে: পুরনো ডিভাইসটা বের করে (পুরনো ফোন, ল্যাপটপ বা ট্যাবলেট) সেই ডিভাইস থেকে accounts.google.com এ যেতে হবে।
সেখানে সেই Gmail আইডি দিতে হবে। এবং “Forgot password?” তে ক্লিক করে রিকভারি মোডে যেতে হবে।
Google দেখবে এই ডিভাইস পরিচিত, তাই অনেক কম যাচাই করে এবং নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন পেলেই ব্যাস। নতুন পাসওয়ার্ড দিয়ে জিমেইল ফেরত নিন।
এই পদ্ধতিটা বিশেষভাবে কার্যকর কারণ Google পরিচিত IP Address এবং ডিভাইস চেনে। পরিচিত ডিভাইস থেকে রিকভারির ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যায়।
Gmail Account Recovery Form
ফর্ম পূরণ করে কীভাবে সাহায্য চাইবেন
সব পদ্ধতি ব্যর্থ হলে Gmail Account Recovery Form-ই শেষ ভরসা। এটা Google-কে সরাসরি বলার সুযোগ যে “এই একাউন্ট আমার।”
ফর্ম পূরণের সময় এই বিষয়গুলো দয়া করে মাথায় রাখুন:
- সৎ থাকবেন। ভুল তথ্য দিলে রিকভারির সম্ভাবনা কমে যাবে। সঠিক যেটা হয়েছে সেটাই লিখবেন
- যতটুকু মনে আছে সব দিন। পুরনো পাসওয়ার্ড, কবে তৈরি করেছিলেন, কোন ডিভাইসে ব্যবহার করতেন সব।
- Contact Email দিন। Google সেই মেইলে উত্তর পাঠাবে। মানে বর্মানে তার যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে কোন ইমেইলে তারা আপনার সাথে যোগাযোগ করবে সেই ইমেইল একটি দিন।
- ফর্ম একবারে পূরণ করুন। বারবার ফর্ম পাঠালে মাঝে মাঝে উল্টো হয়। তারা আপনাকে স্ক্যাম ভাবতে পারে।
ফর্ম সাবমিট করার পর Google রিভিউ করে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মত সময় লাগে সেক্ষেত্রে অপেক্ষা করুন।
Gmail একাউন্ট হ্যাক হলে কীভাবে Recover করবেন
এটা একটু আলাদা পরিস্থিতি। হ্যাক হওয়া একাউন্ট মানে হ্যাকার পাসওয়ার্ড ও রিকভারি তথ্য দুটোই বদলে দিতে পারে। কিন্তু তাড়াতাড়ি পদক্ষেপ নিলে ফেরত পাওয়া সম্ভব।
কীভাবে বুঝবেন একাউন্ট হ্যাক হয়েছে?
- অপরিচিত জায়গা থেকে লগইন নোটিফিকেশন আসছে
- পাসওয়ার্ড হঠাৎ কাজ করছে না
- রিকভারি ইমেইল বা ফোন নম্বর বদলে গেছে
- আপনার নামে অদ্ভুত ইমেইল যাচ্ছে
হ্যাক হলে করণীয়:
১ম পদক্ষেপ: accounts.google.com/signin/recovery তে যান এবং তাড়াতাড়ি রিকভারি শুরু করুন।
২য় পদক্ষেপ: পুরনো ডিভাইস থেকে চেষ্টা করুন — Google পরিচিত লোকেশন ও ডিভাইসকে বিশ্বাস করে।
৩য় পদক্ষেপ: যদি লগইন হয়ে যান — সাথে সাথে পাসওয়ার্ড বদলান, রিকভারি তথ্য আপডেট করুন এবং 2-Step Verification চালু করুন।
৪র্থ পদক্ষেপ: লগইন না হলে Gmail Account Recovery Form পূরণ করুন।
আমার প্রিয় কিছু কথা
এতক্ষণ ধরে পড়লেন, একটু আমার ব্যক্তিগত কথা বলি।
আমি নিজেও একবার Gmail হারিয়ে ফেলেছিলাম। পুরনো ফোন নম্বর, রিকভারি ইমেইলও তখন নেই। সত্যিকারের কি যে বিপদ। তখন ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেছিলাম, অনেক ভুল তথ্যও পেয়েছিলাম।
যায়হোক শেষমেশ যা কাজ করেছিল সেটা হলো আমার পুরনো ল্যাপটপ। করাণ আমি সে সময় সেই ল্যাপটপেই কাজ করতাম। তো ল্যাপটপ থেকে রিকভারি পেজে গিয়ে চেষ্টা করেছিলাম। আর আমার ডিভাইসটা পরিচিত ছিল বলে মনেহয় Google কম প্রশ্ন করেছিল। আর একটা মজার ব্যাপার হলো অনেক আগের একটা পুরনো পাসওয়ার্ড মনে ছিল, সেটাই কাজে লেগেছিল।
তাই আমার কাছ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে:
এখনই আপনার Gmail-এর রিকভারি তথ্য চেক করুন accounts.google.com/security তে গিয়ে।
2-Step Verification অবশ্যই চালু রাখুন — এটা হ্যাকারের জন্য সবচেয়ে বড় বাধা।
পাসওয়ার্ড কোথাও লিখে রাখুন — সেটা নোটবুকে হোক বা বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজারে বা পার্সোনাল ডাইরিতে।
রিকভারি ইমেইল ও ফোন নম্বর আপডেট রাখুন পুরনো নম্বর রেখে দিলে বিপদে পড়বেন।
Backup Codes তৈরি করুন এবং সেফ জায়গায় রাখুন — ফোন না থাকলেও কাজে দেবে।
Gmail হলো আপনার ডিজিটাল পরিচয়পত্র। সো এটার যত্ন নিতে শিখুন।
Gmail Account Recover করার পর যা যা করবেন
একাউন্ট ফেরত পেয়েছেন ভালো কথা বাট এখনই উদযাপন করা বন্ধ রাখুন। আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ করুন:
১. পাসওয়ার্ড বদলিয়ে: শক্তিশালী একদম নতুন পাসওয়ার্ড দিন। কমপক্ষে ১২টা বা তার বেশি অক্ষর দিবেন, তবে অবশ্যই বড় হাতি ও ছোট হাতি অক্ষর, নম্বর এবং চিহ্ন সিম্বল মিলিয়ে।
২. রিকভারি তথ্য আপডেট করুন:
- রিকভারি ইমেইল: আপনার নিয়মিত ব্যবহারের আরেকটি মেইল দিন
- রিকভারি ফোন নম্বর: বর্তমান নম্বরটা যোগ করুন
৩. 2-Step Verification চালু করুন: এটা চালু থাকলে পাসওয়ার্ড জানলেও হ্যাকার ঢুকতে পারবে না।
৪. Active Session চেক করুন: Gmail খুলে Settings > Security > Your Devices এ যান। অপরিচিত ডিভাইস দেখলে সাথে সাথে Sign Out করুন।
৫. Backup Codes নামিয়ে রাখুন: accounts.google.com/security > 2-Step Verification > Backup Codes — এখান থেকে কোড ডাউনলোড করুন। ভবিষ্যতে ফোন না থাকলে এই কোড দিয়ে ঢুকতে পারবেন।
Gmail Recover করতে গিয়ে এই ভুল গুলো
এই ভুলগুলো জানলে আপনি অনেক সময় ও ঝামেলা বাঁচাতে পারবেন:
বারবার ভুল পাসওয়ার্ড দেওয়া: এতে একাউন্ট আরও বেশি লক হয়ে যায়।
থার্ড পার্টি সার্ভিসে বিশ্বাস করা: “১০০ টাকায় Gmail recover” এগুলো সব প্রতারণা। এদের থেকে ১০০ গজ দুরে থাকুন।
নতুন ডিভাইস থেকে চেষ্টা করা: Google পরিচিত ডিভাইস পছন্দ করে। পুরনো ডিভাইস থেকে চেষ্টা করুন।
ফর্মে ভুল তথ্য দেওয়া: সঠিক তথ্য না দিলে রিকভারি হবে না।
তাড়াহুড়ো করা: শান্তভাবে প্রতিটি ধাপ ভালো ভাবে অনুসরণ করুন।
FAQ সচরাচর প্রশ্নত্তর
Gmail Account Recover করতে কতক্ষণ লাগে?
সাধারণ ক্ষেত্রে ৩-১০ মিনিট। Recovery Form সাবমিট করলে Google ২৪-৭২ ঘণ্টার মধ্যে জানায়।
পাসওয়ার্ড ও ফোন নম্বর দুটোই ভুলে গেলে কি একাউন্ট ফেরত পাওয়া যাবে?
হ্যাঁ, সম্ভব। পুরনো ডিভাইস, পুরনো পাসওয়ার্ড বা Recovery Form দিয়ে চেষ্টা করুন। তবে গ্যারান্টি নেই।
Deleted Gmail account কি সবসময় ফেরত পাওয়া যায়?
সবসময় না। ডিলিটের পরপরই চেষ্টা করলে সম্ভাবনা বেশি। ৩০ দিন পার হলে কঠিন হয়ে যায়।
Gmail recover করার জন্য কি টাকা লাগে?
না, Google-এর রিকভারি সম্পূর্ণ বিনামূল্যে। কেউ টাকা চাইলে সেটা স্ক্যাম।
কতবার রিকভারি চেষ্টা করা যাবে?
Google-এর পক্ষ থেকে চেষ্টার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে বারবার ভুল পাসওয়ার্ড দিলে সাময়িকভাবে লক হতে পারে।
Recovery Form পূরণ করার পর Google জানায় কীভাবে?
আপনি যে Contact Email দিয়েছিলেন সেখানে Google ইমেইল পাঠাবে।
2-Step Verification চালু থাকলে এবং ফোন হারিয়ে গেলে কী করব?
Backup Codes থাকলে সেটা দিয়ে ঢুকুন। না থাকলে Recovery Form-ই ভরসা।


