তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের একদিনের আয় তোমার সারাজীবনের স্বপ্নের চাইতেও বেশি? হ্যাঁ, সত্যি কথা। World Richest Man যা Forbes-এর সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তির মোট সম্পদ প্রায় ২.৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এই সংখ্যাটা বলতে গেলে অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি!
কিন্তু শুধু সংখ্যা দেখলেই তো হবে না। এই মানুষগুলো কে, কীভাবে এতটা ধনী হলেন, কী বা তাদের গল্প — সেটা জানাটাও আমাদের খুব দরকার। কারণ এই গল্পগুলো শুধু অনুপ্রেরণার না, এগুলো থেকে আমরা সত্যিকার অর্থে অনেক কিছু শিখতে পারি।
আজকে আমরা দেখবো world richest man list 2026 — Forbes-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, একদম সহজ বাংলায়।
Top 10 Richest Person in the World
এই তালিকাটা দেখার আগে একটা কথা মাথায় রাখবে। বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা শেয়ার বাজারের তথ্য এবং কোম্পানির আর্থিক বিবরণের উপর ভিত্তি করে তৈরি হয়, তাই এই সম্পদের বেশিরভাগ অংশ আসলে টেক স্টক এবং প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটালে আটকে থাকে।
২০২৬ সালের জুন মাসের সর্বশেষ Forbes ও Bloomberg Billionaires Index-এর তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনীর হালনাগাদ তালিকা নিচে দেওয়া হলো। বর্তমান সময়ে এআই (AI) বিপ্লব এবং টেক স্টকের উত্থানের ফলে এই তালিকায় বেশ বড় পরিবর্তন এসেছে।
| র্যাংক | নাম | সম্পদ (২০২৬) | মূল ব্যবসা |
| ১ | Elon Musk | ~$৮৩৯ বিলিয়ন | Tesla, SpaceX, xAI, X |
| ২ | Larry Page | ~$৩০৯ বিলিয়ন | Alphabet (Google) |
| ৩ | Sergey Brin | ~$২৮৫ বিলিয়ন | Alphabet (Google) |
| ৪ | Larry Ellison | ~$২৭৬ বিলিয়ন | Oracle |
| ৫ | Jeff Bezos | ~$২৭৫ বিলিয়ন | Amazon, Blue Origin |
| ৬ | Michael Dell | ~$২৪৪ বিলিয়ন | Dell Technologies |
| ৭ | Mark Zuckerberg | ~$২১৭ বিলিয়ন | Meta (Facebook, Instagram) |
| ৮ | Jensen Huang | ~$১৯৪ বিলিয়ন | NVIDIA (AI Chips) |
| ৯ | Bernard Arnault | ~$১৪৯ বিলিয়ন | LVMH (Luxury Goods) |
| ১০ | Steve Ballmer | ~$১৪৩ বিলিয়ন | Microsoft (Legacy Stake) |
এই তালিকা Forbes ও Bloomberg-এর সর্বশেষ ২০২৬ সালের তথ্য অনুযায়ী। প্রতিদিন সম্পদের হিসাব নতুন করে হয়, বিশেষত বিগ টেক এবং এআই সেক্টরে।
World Richest Man 2026 — Elon Musk 🚀
এলন মাস্ক যার নাম শুনলেই মনে হয় সায়েন্স ফিকশন!
সত্যি বলতে, এলন মাস্কের গল্পটা একটা সিনেমার চাইতেও বেশি নাটকীয়। ২০২৬ সালে Elon Musk-এর কাছাকাছি কেউ নেই বললেই চলে কারন Tesla ও SpaceX-এর এই প্রধান তার আনুমানিক সম্পদ নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে টিকে আছেন।
২০২১ সাল থেকে তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী মানুষের মুকুট ধরে রেখেছেন। এটা কিন্তু কম কথা না!
মাস্কের সম্পদের উৎস কোথায় দেখি?
🚗 Tesla — ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় বিপ্লব এনেছেন 🚀 SpaceX — মহাকাশ ভ্রমণকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন
🤖 xAI — কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন দিগন্ত শুরু 🐦 X (সাবেক Twitter) — সোশ্যাল মিডিয়ার ধারা পাল্টে দেওয়া ইত্যাদি।
জানেন? তিনি এখন ক্রমশ হিউম্যানয়েড রোবোটিক্সে মনোযোগ দিচ্ছেন, ফ্রিমন্ট কারখানায় Optimus Gen 3 রোবট তৈরি হচ্ছে, এবং ২০২৭ সালের শেষ নাগাদ এটি বাজারে আসতে পারে। মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার থেকে মাত্র $161 বিলিয়ন দূরে আছেন। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার রেসে তিনিই এগিয়ে!
ভাবা যায় এটা?
ইলন মাস্কের কাছ থেকে কিছু শেখার আছে: ব্যর্থতাকে ভয় না পেয়ে বারবার চেষ্টা করা। SpaceX-এর প্রথম তিনটি রকেট ফেল হয়েছিল, কিন্তু চতুর্থটি সফল হয়েছিল।
যদিও আমি অনেক ইতিহাস জানি কিন্তু যদি সব বলতে যায় তাহলে এখানে আর যায়গা থাকবে না। তবে আরেক দিন বলবো।
World Richest Man List
Larry Page ইনি Google বানিয়ে দুনিয়া বদলে দেওয়া মানুষ
Larry Page বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, Forbes অনুযায়ী তার সম্পদ প্রায় $257 বিলিয়ন। তিনি Sergey Brin-এর সাথে মিলে Google তৈরি করেছিলেন এবং সার্চ ইঞ্জিনের মূল প্রযুক্তি PageRank অ্যালগরিদম তৈরিতে সরাসরি ভূমিকা রেখেছেন। মে ২০২৬-এ, Larry Page Alphabet-এর সার্চ মনোপলিকে AI মার্কেটে রূপান্তরিত করতে মনোযোগ দিচ্ছেন; Gemini নিউরাল নেটওয়ার্কের সংযোজন এবং Google Cloud-এর প্রসারের মাধ্যমে তার সম্পদ বাড়ছে।
Sergey Brin Google-এর অন্য নাম
Forbes অনুযায়ী, বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি Sergey Brin, যিনি Larry Page-এর সাথে মিলে Google প্রতিষ্ঠা করেছিলেন। ২০২৬ সালের মে মাসে তার নেট ওয়ার্থ দাঁড়িয়েছে $237 বিলিয়নে।
মজার বিষয় হলো, Sergey Brin আমেরিকায় জন্মাননি তিনি সোভিয়েত ইউনিয়নে জন্মেছিলেন এবং মাত্র ৬ বছর বয়সে আমেরিকায় অভিবাসন করেন। একটা অভিবাসী পরিবারের ছেলে আজ দুনিয়ার অন্যতম ধনী মানুষ এটা কিন্তু অনেক বড় একটা গল্প।
Top 10 Richest Person in the World with Amazon
Jeff Bezos-এর নাম শুনলে আমাদের মাথায় প্রথমে আসে Amazon এর নাম। কিন্তু জানো কি, তিনি Amazon শুরু করেছিলেন একটা অনলাইন বইয়ের দোকান হিসেবে?
Forbes-এর রিয়েল টাইম বিলিয়নিয়ার লিস্ট অনুযায়ী, Jeff Bezos বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি এবং তিনি ই-কমার্স জায়ান্ট Amazon-এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। ২০২৬ সালের মে মাসে তার নেট ওয়ার্থ $224 বিলিয়ন ডলার। Amazon শুরু হয়েছিল একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে, আর আজকে এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মার্কেটপ্লেস।
Bezos- এর মতে দেখুন
- একটা ছোট্ট আইডিয়াকেও বড় করা যায়
- Customer-কে সবচেয়ে বেশি গুরুত্ব দিলে ব্যবসা বড় হয়
- দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা সবসময় জিতে এবং সামনে এগিয়ে নেওয়া যায়
World Richest Man List in Zuckerberg ও Ellison
Meta-র AI-তে বিশাল বিনিয়োগ Zuckerberg-এর সম্পদকে প্রভাবিত করছে। Facebook, Instagram ও WhatsApp লাভজনক থাকলেও বিনিয়োগকারীরা AI ও স্মার্ট টেকনোলজিতে Meta-র খরচের দিকে নজর রাখছেন বারবার।
Larry Ellison, Oracle ও AI ডেটা সেন্টার
Forbes-এর সর্বশেষ তালিকায় Larry Ellison-এর উত্থান অন্যতম বড় গল্প। Oracle-এর এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং AI ডেটা সেন্টার লিজিং তার সম্পদের মূল চালিকাশক্তি।
Top 10 Richest Person in the World #7: Michael Dell
Michael Dell-এর AI বাজিটা এখন ফলছে কেমন দেখেছেন?। কোম্পানিগুলো AI সার্ভার ও ইনফ্রাস্ট্রাকচার কিনতে ছুটছে, আর Dell Technologies-এর জোরালো আয় ও ব্যাপক চাহিদা তাকে বৈশ্বিক শীর্ষ ১০-এ নিয়ে এসেছে এক ধাক্কায়।
এই World Richest Man List-এ কতটা AI-এর প্রভাব?
এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো। এই বিশাল সম্পদ বৃদ্ধির পেছনে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দায়ী। পাশাপাশি মহাকাশ গবেষণা, ক্লাউড কম্পিউটিং এবং লাক্সারি পণ্যও ভূমিকা রাখছে।
সহজ কথায় বলতে গেলে যারাই AI-তে আগে রিস্ক নিয়েছেন, তারাই এখন সবচেয়ে ধনী। এটা শুধু তাদের গল্প না, এটা আমাদের সবার জন্য একটা জীবন্ত সংকেতও বটে তাই না?।
প্রযুক্তি জায়ান্টরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাচ্ছে, আর প্রথম ট্রিলিয়নিয়ার সম্ভবত বিগ টেক বা AI থেকেই বেরিয়ে আসবে।
ধনী হওয়ার পেছনে সিক্রেট কী?
এত কোটিপতি, এত বিলিয়নিয়ার কিন্তু সবার মধ্যে কিছু মিল আছে। শুধু ভাগ্য না, এর পেছনে আছে কিছু কমন প্যাটার্ন: যা আমরা অনেকেই ভাবতেও পারি না।
১. একটাই জায়গায় পুরো মনোযোগ দেওয়া বিশ্বের শীর্ষ ধনীদের মূল শিক্ষা হলো মার্কেটের গোলমাল উপেক্ষা করা। তারা সম্পদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে না দিয়ে বরং একটি বা কয়েকটি কেন্দ্রীভূত ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করেন।
২. সংকটকে সুযোগ হিসেবে দেখা তারা শুধু সংকট সহ্য করেন না বরং সংকটকে ব্যবহার করেন প্রতিযোগীদের দুর্বল করতে এবং নিজেদের অবস্থান আরো শক্ত করতে।
৩. দীর্ঘমেয়াদী চিন্তা করা
- আজকের লাভের কথা না ভেবে ১০ বছর পরের কথা ভাবা
- নতুন প্রযুক্তিতে আগে বিনিয়োগ করা
- মানুষকে সত্যিকার সমস্যার সমাধান দেওয়া এটাই সবচেয়ে মুল সিক্রেট
আমার প্রিয় কিছু কথা
এই লিস্ট দেখে অনেকে হয়তো ভাবছো আমার কি কোনোদিন এরকম হবে? সত্যি বলতে, বেশিরভাগ মানুষ ট্রিলিয়নিয়ার হবে না। কিন্তু এই মানুষগুলো থেকে যে জিনিসটা শেখার আছে সেটা হলো আমাদের চিন্তার ধরন।
Elon Musk যখন SpaceX শুরু করেছিলেন, তখন সবাই বলেছিল পাগলামি করছে সে। আবার Jeff Bezos যখন বইয়ের দোকান অনলাইনে দিয়েছিলেন, তখন হাসাহাসি হয়েছিল। মানুষ ভেবেছিলো টাকা খরচ করে MB কিনে তারপর এখানে কে বই অর্ডার করবে? কিন্তু তারা থামেননি।আজকে তার এমন সফল, এমন সফল যে পৃথিবীর কারো স্বপ্ন হয়তো এতো বিশাল হয় না।
আমার কাছে এই লিস্টটা কোনো ওরা ধনী আমরা গরীব বিভাজনের গল্প না। এটা বরং এই শিক্ষার গল্প যে একটা সত্যিকারের আইডিয়া, সঠিক সময়ে, সঠিক পরিশ্রমের সাথে কাজ করলে পৃথিবীটাই বদলে যেতে পারে।
তুমি হয়তো বাংলাদেশের ছোট একটা শহরে বসে আছো। কিন্তু তোমার আইডিয়াটা হয়তো পরের দশকের বিলিয়নিয়ারের বীজ। শুধু শুরু করতে হবে।
World Richest Man 2026 নিয়ে সবচেয়ে বেশি যা জিজ্ঞেসিত প্রশ্নত্তর
২০২৬ সালে world richest man কে?
Elon Musk ২০২৬ সালে Forbes-এর তালিকায় সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আছেন, তার আনুমানিক নেট ওয়ার্থ $835 বিলিয়নের বেশি।
World richest man list কোথায় দেখবো?
Forbes ও Bloomberg Billionaires Index হলো সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। Forbes প্রতি বছর তালিকা প্রকাশ করে আর Bloomberg-এর Billionaires Index প্রতিদিন আপডেট হয়।
Elon Musk কি সত্যিই trillionaire হবেন?
আর্থিক বিশ্লেষকরা মনে করছেন Musk বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন। তবে কখন সেটা হবে তা নিশ্চিত নয়।
Top 10-এ কোনো বাংলাদেশি বা এশিয়ান আছেন?
Bernard Arnault (ফ্রান্স) ছাড়া বাকি সবাই আমেরিকান তিনিই একমাত্র নন-আমেরিকান শীর্ষ ১০-এ। বাংলাদেশি কেউ এই তালিকায় এখনো নেই।
এই ধনীরা কি সত্যিই এত টাকা ক্যাশ রাখেন?
না! বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা শেয়ার বিক্রি না করে বরং সম্পদের বিপরীতে লোন নিয়ে নিজেদের ক্যাশ চাহিদা মেটান। বেশিরভাগ সম্পদ শেয়ার বা কোম্পানির মালিকানায়।
প্রতিদিন কি তালিকায় পরিবর্তন আসে?
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে এর উত্তর বাজারের অবস্থার উপর নির্ভর করে। শেয়ারের দাম ওঠানামার কারণে প্রায় প্রতি সপ্তাহেই শীর্ষ ধনীর খেতাব বদলে যেতে পারে।
শেষ কথা
এই পুরো লেখাটা পড়ার পরে একটা কথাই মনে রেখো এই মানুষগুলো কেউই হঠাৎ করে ধনী হয়নি। প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার সমাধান দিয়েছেন Google সার্চকে সহজ করেছে, Amazon কেনাকাটাকে সহজ করেছে, Tesla পরিবেশ বাঁচাতে ইলেকট্রিক গাড়ি এনেছে।
তাই যদি সত্যিই কিছু করতে চাও আগে ভাবো, আমি কোন সমস্যার সমাধান দিতে পারি? এই একটা প্রশ্নের উত্তর খুঁজলেই তোমার যাত্রা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, বাকিটা ইতিহাস……..।


