এ মাসে আমার বাসার বিদ্যুৎ বিল দেখে সত্যি বলছি, হাতটা একটু কেঁপে গিয়েছিল। মাত্র তিন বেডরুমের বাসা, আর বিল এসেছে তিন হাজারের উপরে। ফ্যান, ফ্রিজ, দুটো এসি, আর কিছু না। মনে হলো এই টাকাটা প্রতি মাসে না দিলেই কি হতো না? তখনই মাথায় এলো সোলার প্যানেল এর কথা।
পাশের বাসার ভাই গত বছর লাগিয়েছেন, বিদ্যুৎ বিল তার প্রায় শূন্যে নেমে এসেছে। আমিও ঘুরে দেখলাম, জানলাম, হিসাব করলাম। আর সেই পুরো অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
২০২৬ সালে বাংলাদেশে সোলার প্যানেলের দাম কত, কোন সিস্টেম কিনলে বিদ্যুৎ বিল কমবে, কোথায় কিনবেন, আর কত বছরে পুরো টাকা উঠে আসবে, সব কিছু একসাথে পাবেন এখানে।
সোলার প্যানেল কী এবং কীভাবে কাজ করে?
সহজ ভাষায় বলি। সোলার প্যানেল হলো একটা বিশেষ প্লেট যেটা সূর্যের আলো ধরে বিদ্যুৎ বানায়। ছাদে বা উঁচু জায়গায় লাগানো থাকে, সূর্য উঠলেই কাজ শুরু হয়।
সিস্টেমটা মূলত চারটা জিনিস নিয়ে তৈরি:
- Solar Panel — সূর্যের আলো থেকে DC বিদ্যুৎ তৈরি করে
- Inverter — সেই DC বিদ্যুৎকে AC-তে বদলায় (আপনার ঘরে যেটা লাগে)
- Battery — রাতে বা মেঘলা দিনে কাজে লাগার জন্য বিদ্যুৎ জমা রাখে
- Charge Controller — ব্যাটারি যেন বেশি চার্জ হয়ে নষ্ট না হয় সেটা নিয়ন্ত্রণ করে
এই পুরো সিস্টেম একবার লাগালে ২০-২৫ বছর কাজ করে। আর এই সময়ে বিদ্যুৎ বিল প্রায় থাকেই না।
সোলার প্যানেল কত ধরনের? কোনটা কিনবেন?
বাজারে মূলত তিন ধরনের প্যানেল পাওয়া যায়। একটু বুঝে কিনলে পরে আফসোস করতে হয় না।
Polycrystalline Solar Panel (পলি)
দাম কম, কিন্তু দক্ষতাও কিছুটা কম। নীলচে রঙের, দেখতে চিনতে পারবেন সহজেই। সীমিত বাজেটে ভালো কাজ দেয়।
Monocrystalline Solar Panel (মনো)
দাম একটু বেশি, কিন্তু একই জায়গায় বেশি বিদ্যুৎ বানায়। কম আলোতেও ভালো কাজ করে। ছাদ ছোট হলে এটা নেওয়াই বুদ্ধিমানের কাজ।
Mono PERC / Bifacial Panel
এটা সবচেয়ে আধুনিক। দুদিক থেকেই বিদ্যুৎ তৈরি হয়, দক্ষতা সবচেয়ে বেশি। দামটাও সবচেয়ে বেশি। বড় ছাদ থাকলে এটা সবচেয়ে লাভজনক।
আমার সাজেশন: বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের জন্য Monocrystalline প্যানেল সেরা। দাম-দক্ষতার ব্যালেন্স এখানেই ভালো।
Off Grid vs On Grid নাকি Hybrid Solar System কোনটা ভালো?
এই তিনটা শব্দ শুনলে অনেকেই ভয় পান। কিন্তু ব্যাপারটা একটু বুঝলেই সিদ্ধান্ত নেওয়া সহজ।
Off Grid সিস্টেম: গ্রিড বা পল্লী বিদ্যুতের সাথে কোনো সংযোগ নেই। সব ব্যাটারিতে জমা থাকে। লোডশেডিং হলেও সমস্যা নেই। গ্রামের জন্য একদম পারফেক্ট। ব্যাটারির খরচ বেশি।
On Grid সিস্টেম: গ্রিডের সাথে সংযুক্ত। দিনে সোলার থেকে বিদ্যুৎ নেয়, রাতে গ্রিড থেকে। বাড়তি বিদ্যুৎ গ্রিডে বিক্রিও করা যায়। ব্যাটারি লাগে না, তাই খরচ কম। শহরের জন্য ভালো।
Hybrid সিস্টেম: দুটোর মিশ্রণ। গ্রিড আর ব্যাটারি দুটোই আছে। লোডশেডিংয়েও চলবে, বিদ্যুৎও বিক্রি করা যাবে। খরচ একটু বেশি কিন্তু সুবিধা সবচেয়ে বেশি।
বেশিরভাগ ঢাকার বাড়ির জন্য Hybrid সিস্টেমই সেরা।
২০২৬ সালে সোলার প্যানেলের দাম কত? (আপডেট মূল্য তালিকা)
এটা সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনি। “ভাই সোলার দিতে কত লাগবে?” আসলে নির্ভর করে আপনার বাসায় কতটুকু বিদ্যুৎ দরকার তার উপর।
শুধু সোলার প্যানেলের দাম (প্রতি ওয়াট হিসেবে):
| ক্যাপাসিটি (ওয়াট) | প্যানেলের ধরন (Type) | বর্তমান বাজারদর |
| ১০০ ওয়াট | Polycrystalline | ৩,২০০ – ৪,৫০০ টাকা |
| ১০০ ওয়াট | Monocrystalline | ৩,৫০০ – ৫,০০০ টাকা |
| ২৫০ ওয়াট | Polycrystalline | ৭,৫০০ – ৯,০০০ টাকা |
| ৩০০/৩২০ ওয়াট | Monocrystalline / Mono PERC | ৯,০০০ – ১২,০০০ টাকা |
| ৪০০/৪৫০ ওয়াট | Monocrystalline (Half-Cut) | ১২,০০০ – ১৫,৫০০ টাকা |
| ৫৪০/৫৫০ ওয়াট | Mono PERC / Bifacial | ১৩,০০০ – ১৮,০০০ টাকা |
মনে রাখবেন: শুধু প্যানেল কিনলে হবে না। ইনভার্টার, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, তার, আর ইনস্টলেশন সব মিলিয়ে পুরো সিস্টেমের খরচ ধরতে হবে।
বাড়িতে সোলার সিস্টেম লাগাতে মোট কত খরচ হয়?
এবার আসল হিসাব করি। পুরো সিস্টেম বানাতে কত টাকা লাগবে, তা মূলত আপনার লোড (অর্থাৎ আপনি কতটা বিদ্যুৎ একসাথে চালাতে চান) এবং কত সময় ব্যাকআপ চান তার উপর নির্ভর করবে।
Complete Solar System Price Bangladesh 2026
| সিস্টেমের ধরন | কী কী চলবে | মোট খরচ (টাকা) |
| ৫০০W – ৮০০W অফ-গ্রিড | ৩/৪টি লাইট + ২/৩টি ফ্যান | ৪০,০০০ – ৭০,০০০ |
| ১kW – ২kW অফ-গ্রিড | লাইট, ফ্যান, টিভি এবং ১টি ছোট ফ্রিজ | ৮০,০০০ – ২,১০,০০০ |
| ২kW – ৩kW হাইব্রিড | ফ্রিজ, পানির পাম্প, কম্পিউটার, এসি ছাড়া বাকি সব | ২,১০,০০০ – ৩,৮০,০০০ |
| ৩kW – ৫kW হাইব্রিড | এসি (AC) সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান | ৩,৮০,০০০ – ৬,৫০,০০০ |
| ৫kW – ১০kW অন-গ্রিড | নেট মিটারিং সুবিধাসহ কারখানা (বিদ্যুৎ বিল জিরো করার জন্য) | ৪,৫০,০০০ – ৯,৫০,০০০+ |
হ্যাঁ, এককালীন হিসাব করলে খরচটা শুরুতে একটু বেশিই মনে হতে পারে। কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন যদি মাসে আপনার ৩,০০০ টাকা বিদ্যুৎ বিল আসে, তবে বছরে আপনার খরচ হচ্ছে ৩৬,০০০ টাকা।
সোলার প্যানেলের দীর্ঘস্থায়ী ওয়ারেন্টি ও স্থায়িত্ব বিবেচনা করলে মাত্র ৫-৬ বছরের মধ্যে আপনার পুরো বিনিয়োগের টাকা বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে উঠে আসবে। আর বাকি ১৫-২০ বছর আপনি পাবেন প্রায় সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বিদ্যুৎ সুবিধা!
বাংলাদেশে সোলার প্যানেলের ভালো ব্র্যান্ড কোনগুলো?
বাজারে অনেক নামের প্যানেল পাওয়া গেলেও। সব কোম্পানিরপ্যানেল কিন্তু একরকম হয় না। তবে কিছু চেনা-পরিচিত ব্র্যান্ডের নাম বলছি:
- Jinko Solar এটা চায়না ব্র্যান্ড, বলতে গেলে বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়, দামও সাশ্রয়ী হয়
- LONGi Solar এ এফিশিয়েন্সি বেশি, একটু দাম বেশি কিন্তু মান দারুণ
- REC Solar এটি কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড, প্রিমিয়াম মানের পন্য বানাই এরা বলে।
- Rahimafrooz Solar নাম শুনেই বুজতেছেন যে এটা খাঁটি বাংলাদেশি ব্র্যান্ড, সার্ভিস ও সহজে পাওয়া যায়।
- Walton Solar বাজারে এটা নতুন এসেছে, এদরে প্যনেল বাজেট ফ্রেন্ডলি হবে।
সাধারণ পরিবারের জন্য Jinko বা Rahimafrooz দিয়েই শুরু করুন। বাজেট ভালো হলে LONGi নিন। অথবা একবারেই ইনভেস্ট করলে ভালোটা করাই ভালো আমার মতে।
কত ওয়াটের সিস্টেম লাগবে আপনার বাসায়?
এটা না জানলে টাকা নষ্ট হবে। বেশি ক্ষমতার সিস্টেম কিনলে বাড়তি খরচ, আবার কম ক্ষমতার কিনলে লোড শেডিংয়ের সময় ব্যাকআপ পাবেন না।
নিজে নিজে হিসাব করুন এভাবে:
১. প্রথমে আপনার লাইভ লোড (Watt) বের করুন:
ধরুন, একসাথে আপনার বাসায় কি কি চলবে তার একটা খড়সা করা যাক যেমন…
-
৩টা ফ্যান = ৩ × ৭৫ ওয়াট = ২২৫ ওয়াট
-
৫টি LED বাল্ব = ৫ × ১০ ওয়াট = ৫০ ওয়াট
-
১টা ফ্রিজ = ১৫০ ওয়াট
-
১টা টিভি = ৮০ ওয়াট
-
মোট লাইভ লোড কত হলো? = ৫০৫ ওয়াট
২. দৈনিক মোট বিদ্যুতের চাহিদা (Wh বা ইউনিট) হিসাব করুন:
এই ৫০৫ ওয়াটের লোড যদি দিনে গড়ে ৮ ঘণ্টা চলে, তবে আপনার প্রতিদিনের মোট শক্তির চাহিদা হবে:
৫০৫ ওয়াট x ৮ ঘণ্টা = ৪,০৪০ Wh (ওয়াট-হাওয়ার) প্রায় ৪ kWh (৪ ইউনিট) প্রতিদি।
৩. আপনার কত কিলোওয়াট (kW) সোলার লাগবে?
বাংলাদেশে গড়ে প্রতিদিন ৪ থেকে ৪.৫ ঘণ্টা ভালো রোদ পাওয়া যায়। এই ৪,০৪০ Wh-কে ৪.৫ ঘণ্টা রোদ দিয়ে ভাগ করলে সোলার প্যানেলের সাইজ বের হয়ে যাবে। সেই সাথে সিস্টেম লস হিসাব করলেই ওকে ঠিক আছে…
আপনার জন্য ১ kW (১,০০০ ওয়াট) থেকে ১.৫ kW সোলার সিস্টেমই যথেষ্ট।সোজা হিসেব পেয়েছেন?
AC এর ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা: এসি থাকলে হিসাবটা সম্পূর্ণ আলাদা হবে। একটি ১ টনের ইনভার্টার এসি সাধারণত ১,০০০ থেকে ১,২০০ ওয়াট বিদ্যুৎ টানে। কম্প্রেসর চালু হওয়ার সময় এই টান আরও বাড়ে। তাই বাসায় এসি চালাতে চাইলে আপনার সিস্টেমের সাইজ বাড়িয়ে কমপক্ষে ৩ kW থেকে ৫ kW করতে হবে।
Solar Panel কোথায় কিনবেন? বিশ্বস্ত জায়গার তালিকা
অনলাইনে বা ফেসবুক স্ক্রল করলে সোলারের অনেক আকর্ষণীয় বিজ্ঞাপন চোখে পড়বে।
কিন্তু মনে রাখবেন, সোলার একটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট একধরনের তাই সস্তা বিজ্ঞাপনে পা দিয়ে কপি বা গ্রেড-বি প্যানেল কিনে প্রতারিত হবেন না।
নিচে কিছু নির্ভরযোগ্য অফলাইন ও অনলাইন মাধ্যমের তালিকা দিলাম দেখতে পারেন যদি পছন্দ হয়:
অফলাইন মার্কেট (সরাসরি দেখে কেনার জন্য সবচেয়ে সেরা):
১. নবাবপুর রোড (পুরান ঢাকায়): সোলার প্যানেল, ইনভার্টার, সোলার ব্যাটারি এবং আইপিএস-এর জন্য বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা মার্কেট হলো নবাবপুর।
এখানে শত শত সোলারের দোকান রয়েছে, যেখান থেকে যাচাই-বাছাই করে সবচেয়ে কম দামে ও ইচ্ছা মত কেনা সম্ভব।
২. মিরপুর স্টেডিয়াম ও ইলেকট্রনিক্স মার্কেট
ঢাকার মধ্যে যারা আছেন, তারা মিরপুর স্টেডিয়ামের আশেপাশের নামী ইলেকট্রনিক্স এবং আইপিএস শপগুলো থেকে সোলার সিস্টেমের প্যাকেজ কিনতে পারেন।
৩. বিখ্যাত ব্র্যান্ডের নিজস্ব শোরুম বা ডিলার পয়েন্ট: বর্তমানে রহিমআফরোজ, HAMKO এবং ওয়ালটন এর মতো বড় বড় কোম্পানির নিজস্ব সোলার সলিউশন রয়েছে।
সবচেয়ে নিরাপদ এবং অরিজিনাল ওয়ারেন্টি পেতে এদের ডিলার পয়েন্ট থেকে কেনা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি।
অনলাইন মাধ্যম:
১. IPS Bazar– সোলার সিস্টেম, সোলার ইনভার্টার এবং আইপিএস সলিউশনের জন্য এটি বর্তমান বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম।
২. Daraz- দারাজ থেকে কিনতে চাইলে অবশ্যই বিক্রেতার রেটিং এবং কাস্টমার রিভিউ দেখে নেবেন। বিশেষ করে “DarazMall” বা ভেরিফাইড সোলার ব্র্যান্ডের অফিশিয়াল ফ্ল্যাগশিপ স্টোর থেকে কেনা উচিত।
৩. Luminous Bangladesh বা অন্যান্য অফিশিয়াল ওয়েবসাইট
লুমিনাস, সু-কাম বা মাইক্রোটেকের মতো ব্র্যান্ডের সোলার ইনভার্টার কিনতে চাইলে তাদের অফিশিয়াল বাংলাদেশি পরিবেশকদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারেন।
৪. টেকনিক্যাল সোলার ফার্ম বা সলিউশন প্রোভাইডার
যারা বড় সিস্টেম (যেমন ৩ কিলোওয়াট থেকে ১০ কিলোওয়াট বা তার বেশি) বসাতে চান, তাদের জন্য সরাসরি কোনো রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং ফার্মের সাথে যোগাযোগ করা ভালো হবে প্লিজ
যেমন- SolShare, Greenery ইত্যাদি), যারা আপনার সাইট ভিজিট করে এসে ফুল সেটআপ ইনস্টলেশন করে দেয়। নিজে নিজে চেস্টা না করার বিষেশ অনুরধ রইলো।
মাথায় রাখবেন: সোলার প্যানেল কিনতে গেলে ওয়ারেন্টি কার্ড বুঝে নিবেন। ভালো প্যানেলে সাধারণত ১০ বছরের পণ্য ওয়ারেন্টি এবং ২৫ বছরের পারফরম্যান্স গ্যারান্টি থাকে। ইনস্টলেশন কোম্পানি ঠিক করার আগে রেফারেন্স নিবেন।
সোলার প্যানেল লাগিয়ে কত বিদ্যুৎ বিল বাঁচবে?
চলুন একটা হিসাব করি।
ধরুন আপনার মাসিক বিদ্যুৎ বিল: ৩,০০০ টাকা তাহলে বছরে মোট হলো: ৩৬,০০০ টাকা এবার সোলার সিস্টেম লাগানোর খরচ: ২,০০,০০০ টাকা (২kW হাইব্রিড টা)
সোলার লাগানোর পর বিল কমে যাবে মোটামুটি প্রায় ৭০-৮০%। ধরলাম ৭৫% কমলো। মাসে বাঁচবে: ২,২৫০ টাকা বছরে বাঁচবে: ২৭,০০০ টাকা পুরো টাকা উঠতে সময় লাগবে: ২,০০,০০০ ÷ ২৭,০০০ = প্রায় ৭-৮ বছর কমবেশি
এরপর আরও ১৫+ বছর ফ্রি বিদ্যুৎ পাবেন। তাইলে দেখলেন আমরা কিভাবে রক্ত ঘামানো টাকা বাড়তি খরচ করি?
বিদ্যুৎ বিলের দাম যদি আরও বাড়ে (যেটা প্রতি বছরই একটু বাড়ছে), তাহলে টাকা আরও তাড়াতাড়ি উঠে আসবে।
সোলার প্যানেল লাগানোর আগে যে ৫টা বিষয় অবশ্যই জানতে হবে
১. ছাদের অবস্থান দেখুন প্যানেল যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে। এতে সবচেয়ে বেশি সূর্যের আলো পাওয়া যায়। ছায়া পড়ে এমন জায়গায় প্যানেল বসালে বিদ্যুৎ উৎপাদন ৩০-৫০% কমে যায়।
২. ছাদের ক্যাপাসিটি চেক করুন পুরনো বা দুর্বল ছাদে ভারী প্যানেল বসানো বিপদ ডেকে আনতে পারে। পারলে আগে ইঞ্জিনিয়ার দিয়ে ছাদ পরীক্ষা করিয়ে নিন।
৩. লাইসেন্সড ইনস্টলার ব্যবহার করুন মানে যেকেউ প্যানেল লাগিয়ে দিলেই হয় না। অদক্ষ ইনস্টলেশনে শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি থাকে। বিইআরসি অনুমোদিত কোম্পানি দিয়ে কাজ করান। তবে এটা আপনার একান্তই ব্যাপার।
৪. নেট মিটারিং সম্পর্কে জানুন অন-গ্রিড বা হাইব্রিড সিস্টেম লাগালে বাড়তি বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বোর্ডকে বিক্রি করা যায়। এটাকে বলে নেট মিটারিং। এই সুবিধা পেতে বিদ্যুৎ অফিসে আবেদন করতে হয়। এটা সম্পর্কে না জানলে বিদ্যুৎ অফিসে গিয়ে জেনে আসতে পারেন।
৫. সরকারি ভর্তুকি আছে কিনা দেখুন বাংলাদেশ সরকার নবায়নযোগ্য শক্তিকে উৎসাহিত করে। IDCOL-সহ কিছু সংস্থা গ্রামীণ এলাকায় সোলার সিস্টেমে লোন বা ভর্তুকি দেয়। তবে আপনার কাছের BREB অফিসে জিজ্ঞেস করে নিন।
বিদ্যুৎ বিল কমানোর আরও কিছু উপায় (Solar ছাড়াও)
শুধু সোলার না, আরও কিছু ছোট ছোট পরিবর্তনে বিল অনেকটা কমানো সম্ভব।
LED বাল্ব ব্যবহার করুন: সাধারণ বাল্বের তুলনায় ৮০% কম বিদ্যুৎ খরচ হয়।
পুরনো ফ্রিজ বদলান: ১০ বছরের পুরনো ফ্রিজ নতুনের তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ খায়। ইনভার্টার টেকনোলজির নতুন ফ্রিজ বিদ্যুৎ বাঁচায় অনেক।
এসির তাপমাত্রা ঠিক রাখুন: ২৪ ডিগ্রিতে এসি চালালে ১৮-২০ ডিগ্রির তুলনায় ২০-৩০% বিদ্যুৎ কম লাগে।
অপ্রয়োজনীয় চার্জার খুলে রাখুন: মোবাইল চার্জার বা ল্যাপটপ অ্যাডাপ্টার না লাগালেও সকেটে লাগানো থাকলে অল্প অল্প বিদ্যুৎ খায়। ছোট ব্যাপার কিন্তু বছরে কিছুটা ফারাক হয়।
সোলার ওয়াটার হিটার ব্যবহার করুন: রোদে গরম পানি পাওয়ার জন্য ইলেক্ট্রিক গিজার না চালিয়ে সোলার হিটার লাগান। বিদ্যুৎ বিলে বেশ ফারাক আসে।
সোলার প্যানেলের রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন?
এটা অনেকেই জিজ্ঞেস করেন। সোলার প্যানেলের রক্ষণাবেক্ষণ আসলে খুবই কম।
মাসে একবার পরিষ্কার জল দিয়ে প্যানেল মুছে দিন। ধুলো জমলে উৎপাদন কমে যায়। বছরে একবার ইনভার্টার আর কানেকশন চেক করান। ব্যাটারি থাকলে সেটার পানির লেভেল ঠিক আছে কিনা দেখুন (ফ্লাড ব্যাটারি হলে)। লিথিয়াম ব্যাটারি হলে মেইনটেন্যান্স প্রায় নেই বললেই চলে।
আমার প্রিয় কিছু কথা
ভাই, সোলার প্যানেল কেনার সিদ্ধান্তটা আসলে একটা বিনিয়োগ। এখনই টাকা দিচ্ছেন, ১০-১৫ বছর ধরে ফেরত পাচ্ছেন বিদ্যুৎ বিলে।
আমার পাশের বাসার ভাই যখন প্রথম লাগিয়েছিলেন, তখন বললেন “এত টাকা খরচ করলাম, কী হবে জানি না।” এখন তার মুখে সেই কথা নেই। প্রতি মাসে টাকাটা পকেটে থেকে যাচ্ছে, এটাই আসল সুখ।
তবে তাড়াহুড়ো করে কিনবেন না। আগে হিসাব করুন, বাজার দেখুন, কমপক্ষে তিনটা কোম্পানির কাছ থেকে কোটেশন নিন। তারপর সিদ্ধান্ত নিন।
আর মনে রাখবেন, শুধু সোলার লাগালেই হবে না। ইনস্টলেশন যদি সঠিক না হয়, তাহলে সব পয়সা জলে। তাই বিশ্বস্ত কোম্পানি বাছাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্টে লিখুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
FAQ
বাংলাদেশে ২০২৬ সালে ১ কিলোওয়াট সোলার সিস্টেমের দাম কত?
১ kW অফ-গ্রিড সিস্টেম সম্পূর্ণ ইনস্টলেশন সহ সাধারণত ৭০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে পড়ে। ব্যাটারির মান এবং কোম্পানির উপর দাম কম-বেশি হয়।
সোলার প্যানেল কত বছর টেকে?
ভালো মানের সোলার প্যানেল ২০-২৫ বছর পর্যন্ত কাজ করে। সাধারণত ২৫ বছর পরেও ৮০% দক্ষতায় কাজ করে।
বাসায় সোলার লাগালে বিদ্যুৎ বিল কতটা কমবে?
সঠিক সাইজের সিস্টেম লাগালে বিদ্যুৎ বিল ৬০-৮০% পর্যন্ত কমানো সম্ভব। অন-গ্রিড বা হাইব্রিড সিস্টেমে অনেক ক্ষেত্রে বিল প্রায় শূন্যে নেমে আসে।
Monocrystalline নাকি Polycrystalline প্যানেল ভালো?
বাজেট থাকলে Monocrystalline নিন। দক্ষতা বেশি, কম আলোতেও ভালো কাজ করে। সীমিত বাজেটে Polycrystalline কিনুন, সেটাও ভালো কাজ দেয়।
সোলার প্যানেলে ঋণ বা কিস্তিতে কেনা যায় কি?
হ্যাঁ, কিছু কোম্পানি এবং IDCOL অনুমোদিত সংস্থা কিস্তি সুবিধা দেয়। গ্রামীণ এলাকায় সরকারি ভর্তুকি এবং সহজ ঋণেও সোলার সিস্টেম পাওয়া যায়।
লোডশেডিংয়ের সময় সোলার প্যানেল কাজ করে?
অফ-গ্রিড বা হাইব্রিড সিস্টেম লোডশেডিংয়েও কাজ করে, কারণ ব্যাটারিতে জমানো বিদ্যুৎ থাকে। শুধু অন-গ্রিড সিস্টেমে লোডশেডিংয়ে বিদ্যুৎ থাকে না।


