ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026 ধাপে ধাপে গাইড

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026

আচ্ছা, আপনি কি জানেন যে সরকার এবার একটা নতুন ধরনের কার্ড দিচ্ছে যেটা দিয়ে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত সরাসরি আপনার মোবাইলে পাবেন? হ্যাঁ, এটাই হলো ফ্যামিলি কার্ড। ২০২৬ সালে এই কার্ড নিয়ে আমদের মধ্যে এত আগ্রহ আর এত প্রশ্ন যে আমি নিজে পিছনের কয়েক মাস ধরে এই বিষয়ে প্রচুর খোঁজাখুঁজি করেছি, সরকারি ওয়েবসাইট ঘেঁটেছি, লোকজনের সাথে কথাও বলেছি।

আজকে আমি এই পুরো গাইডে আপনাকে একদম সহজ বাংলায় বলব ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026 কিভাবে করবেন, কী কী দরকার হবে, কারা পাবে আর কারা পাবে না, PMT স্কোর জিনিসটা আসলে কী, এবং ভুয়া ওয়েবসাইট থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন। চলুন শুরু করি।

ফ্যামিলি কার্ড আসলে কী? সহজ ভাষায় বুঝে নিন

অনেকেই ভাবছেন এটা বুঝি আগের টিসিবির সেই কার্ডের মতো। আসলে ঠিক তা না।

ফ্যামিলি কার্ড সরকারের একটি সামাজিক সহায়তা বা তথ্যভিত্তিক কার্ড, যেখানে একটি পরিবারের সদস্যদের মৌলিক তথ্য একসাথে নথিভুক্ত থাকে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

সোজা সাপটা কথায় বলি, এটা একটা ডিজিটাল পরিচয়পত্র যেটা আপনার পুরো পরিবারের জন্য। এই কার্ড থাকলে সরকার সরাসরি আপনার বিকাশ, নগদ বা রকেট নম্বরে টাকা পাঠাবে। আর শুধু টাকা না, ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, চিনিও কিনতে পারবেন।

এখন ভাবুন আগে সরকারি ভাতা পেতে কত ঝামেলা হতো, মাঝখানের দালালরা খেয়ে ফেলত। এই সিস্টেমে সেটা হওয়ার চান্স অনেক কম। কারণ সবকিছু ডিজিটাল।

ফ্যামিলি কার্ড কবে থেকে চালু হয়েছে?

অনেকেই জানতে চান এই কার্ড কি আসলেই চালু হয়ে গেছে নাকি এখনো শুধু কথায় আছে?

গত ১০ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর কড়াইল বস্তি-সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রথম ধাপেই প্রায় ৩৭ হাজারের বেশি পরিবার এই কার্ডের সুবিধা পাচ্ছেন।

তাহলে বুঝতেই পারছেন এটা এখন আর শুধু পরিকল্পনায় নেই, সত্যি সত্যিই শুরু হয়ে গেছে। তবে এটা এখনো পাইলট পর্যায়ে আছে, মানে নির্দিষ্ট কিছু এলাকায় প্রথমে চালু হয়েছে।

পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে ১৪টি ইউনিটে ১০,০০০ পরিবারকে এ কার্ড প্রদান করা হবে। পরবর্তীতে প্রতি ধাপে ১০,০০০ করে বৃদ্ধি করে জুন ২০২৬ এর মধ্যে বিভিন্ন ইউনিটে ৪০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে।

আমার মনে হয় ২০২৬ এর শেষ দিকে আরো অনেক এলাকায় এটা ছড়িয়ে যাবে। তাই এখন থেকেই তৈরি থাকা ভালো।

ফ্যামিলি কার্ডে কত টাকা পাওয়া যাবে?

এটা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে। অনেক জায়গায় অনেক রকম তথ্য ঘুরছে, তাই আমি অফিসিয়াল সোর্স থেকে বলছি

প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত সরাসরি নগদ সহায়তা পেতে পারে। সঠিক পরিমাণ চূড়ান্ত করবে ক্যাবিনেট কমিটি। সরকারি প্রতিনিধিরা জানিয়েছেন, এই সহায়তা বিদ্যমান সামাজিক ভাতার তুলনায় কমপক্ষে দ্বিগুণ হবে।

আর শুধু তো টাকাই না

যোগ্য পরিবার প্রতি মাসে ৳২,৫০০ পর্যন্ত সহায়তা পেতে পারে। বড় পরিবারের জন্য পরিবারে ৫+ সদস্য থাকলে ৳৫,০০০ পর্যন্ত সহায়তার উল্লেখ রয়েছে।

তবে এটা মনে রাখবেন এখানে শুধু ক্যাশ না, ভর্তুকি মূল্যে পণ্যও পাবেন। যেমন বাজারে চালের দাম যেখানে ৬০-৭০ টাকা, সেখানে আপনি অনেক কম দামে পাবেন।

অনেকে বলছে ২,৫০০ টাকা কম। কিন্তু ভাবুন, যে পরিবারের মাসিক আয় ১০-১২ হাজার টাকা, তাদের জন্য এই ২,৫০০ টাকা অনেক বড় সাহায্য। আর ভর্তুকি পণ্য তো বোনাস।

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদন 2026

এখানে একটু মনোযোগ দিয়ে পড়ুন। কারণ সবাই কিন্তু এই কার্ড পাবে না। সরকার নির্দিষ্ট কিছু যোগ্যতা ঠিক করে দিয়েছে।

PMT স্কোরিং এর ভিত্তিতে যোগ্য পরিবার বাছাই করা হবে। বিশেষ করে যারা অগ্রাধিকার পাবেন:

  • ভূমিহীন ব্যক্তি বা পরিবার
  • গৃহহীন মানুষ
  • প্রতিবন্ধী সদস্যের পরিবার
  • নারীপ্রধান পরিবার
  • অনগ্রসর জনগোষ্ঠী — হিজড়া, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী
  • ০.৫ একর বা তার কম জমির মালিক
  • দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দা

কারা পাবে না

গাইডলাইনে স্পষ্ট করে কিছু শ্রেণির মানুষকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে:

  • পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে
  • পেনশনভোগী পরিবার

এছাড়াও ট্রেড লাইসেন্স বা বড় ব্যবসা পরিচালনাকারী পরিবারও বাদ পড়বে।

একটু খোলাসা করি: ধরুন আপনার বাড়িতে কেউ সরকারি স্কুলের শিক্ষক, তাহলে আপনার পরিবার এই কার্ড পাবে না। আবার ধরুন আপনি রিকশা চালান, স্ত্রী গৃহিণী, দুইটা বাচ্চা তাহলে আপনার পরিবার যোগ্য।

PMT স্কোর কী? এটা কিভাবে কাজ করে?

এই PMT শব্দটা শুনে অনেকে ভয় পেয়ে যান। কিন্তু ব্যাপারটা খুব সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি।

PMT মানে হলো Proxy Means Test। এটা একটা ডাটা-বেজড দারিদ্র্য পরিমাপ পদ্ধতি। এতে পরিবারের আয়, সম্পদ, বাসস্থান, সদস্যসংখ্যা, জীবিকা এবং কিছু সামাজিক-অর্থনৈতিক সূচক দেখে একটা স্কোর নির্ধারণ করা হয়।

সহজ ভাষায় সরকার আপনার বাড়ি, আয়, কত জন মেম্বার, কী করেন — এসব দেখে একটা নম্বর দেবে। সেই নম্বর যত কম হবে, আপনি তত আগে কার্ড পাবেন।

০ থেকে ১০০০ স্কোরের মধ্যে পরিবারগুলোকে তিনটি ভাগে ভাগ করা হবে:

স্কোর রেঞ্জ ক্যাটাগরি কার্ড পাবার সম্ভাবনা
০ – ১৯৯ অতি দরিদ্র সবার আগে পাবেন
১৯৭ – ৯৯৬ দরিদ্র পাইলট পর্যায়ে অন্তর্ভুক্ত
৯৯৬+ তুলনামূলক ভালো অবস্থান পরবর্তী ধাপে বিবেচনা

এখন পর্যন্ত আমাদের নিজে সরাসরি স্কোর চেক করার কোনো সিস্টেম নেই। এটা সরকারের ডাটাবেইজে ক্যালকুলেট হয়। তবে আপনি যখন ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় যাবেন, তখন তারা আপনাকে জানাতে পারবে।

ফ্যামিলি কার্ড আবেদনে কী কী কাগজপত্র লাগবে?

এখানে অনেকে ভুল করে। তাই আমি লিস্ট করে দিচ্ছি — এগুলো আগে থেকেই গুছিয়ে রাখুন।

প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে।

একটু বিস্তারিত বলি:

জাতীয় পরিচয়পত্র (NID): এটা সবচেয়ে জরুরি। NID ছাড়া কোনোভাবেই আবেদন হবে না। NID-তে আপনার নাম, ঠিকানা যেন ঠিক থাকে — আগেই চেক করে নিন।

পাসপোর্ট সাইজ রঙিন ছবি: ২ কপি রাখুন। ছবি যেন পরিষ্কার হয়, সাদা ব্যাকগ্রাউন্ডে তুললে ভালো হয়।

সচল মোবাইল নম্বর: এটা খুব ইমপরট্যান্ট। কারণ সরকার এই নম্বরেই SMS দেবে আপডেট জানাবে, আর টাকাও এই নম্বরের বিকাশ/নগদে আসবে। তাই এমন নম্বর দিন যেটা সবসময় চালু থাকে।

স্থানীয় প্রমাণপত্র (প্রয়োজন হলে): কোনো কোনো জায়গায় চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সাইনকৃত প্রত্যয়নপত্র চাইতে পারে।

বিকাশ/নগদ/রকেট একাউন্ট: যদি থাকে তাহলে ভালো, না থাকলে একটা খুলে নিন। কারণ 32টাকা পাঠানো হবে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ, রকেট) বা ব্যাংক একাউন্টের মাধ্যমে।

একটা বাস্তব টিপস দেই: আপনার NID-তে যে নাম আছে, আবেদন ফর্মে ঠিক সেই নামই লিখবেন। একটু এদিক ওদিক হলেই রিজেক্ট হয়ে যেতে পারে। আমি অনেককে দেখেছি NID-তে “মোহাম্মদ” লেখা আছে কিন্তু ফর্মে “মোঃ” লিখেছে  এটা করবেন না।

ফ্যামিলি কার্ড অনলাইন আবেদনের নিয়ম

এখন আসি আসল প্রশ্নে কিভাবে আবেদন করবেন?

অনলাইন আবেদন:

ধাপে ধাপে সরকার FamilyCard পোর্টালে আবেদন ব্যবস্থা চালু করছে।

তবে সত্যি কথা বলতে এই মুহূর্তে পূর্ণাঙ্গ অনলাইন আবেদন সব জায়গায় চালু হয়নি। Phase 1 pilot শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬। তবে আমার জানা মতে Phase 2-এ familycard.gov.bd- এর মাধ্যমে আরো বিস্তৃত অনলাইন সেবা চালু হতে পারে।

অফলাইন আবেদন

পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

পুরো প্রসেসটা আমি ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছি:

নিজের যোগ্যতা যাচাই করুন আগে দেখুন আপনি যোগ্য কিনা। উপরে যে লিস্ট দিয়েছি সেটা মিলিয়ে নিন।

কাগজপত্র গুছিয়ে নিন NID, ছবি, মোবাইল নম্বর সব রেডি রাখুন।

 ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড অফিসে যান সেখান থেকে আবেদন ফরম নিন। ফরম পূরন করুন সাবধানে।

ফরম জমা দিন চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সিল-সই নিয়ে জমা দিন।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা সরেজমিনে নির্বাচিত পরিবারগুলোর বাড়িতে যাবেন এবং তথ্যের সত্যতা নিশ্চিত করবেন।

চূড়ান্ত অনুমোদন

চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যাচাই কমিটি। তাই আবেদন করলেই কার্ড পাবেন বিষয়টা এমন না আগে যাচাই-বাছাই হবে তারপর।

কার্ড ইস্যু ও পেমেন্ট চালু

আমরা যোগ্য হলে SMS, card issue বা payment activation notice পাওয়া যেতে পারে।

ফ্যামিলি কার্ড স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

আবেদন করার পর পরই আমরা অস্থিড় হয়ে পড়ি “আমার আবেদন কী হয়েছে? কার্ড পাব কিনা?” তবে এটা হওয়াটা সাভাবিক….

তাই এভাবে স্ট্যাটাস চেক করতে পারেন:

  1. Website এ যান
  2. “স্ট্যাটাস চেক” অপশন সিলেক্ট করুন
  3. আবেদন নম্বর বা ভোটার আইডি দিন

Phase 1-এ status check প্রধানত registered mobile number-এ SMS notification-এর মাধ্যমে জানা যেতে পারে। Phase 2 বা পরবর্তী পর্যায়ে familycard.gov.bd পোর্টালে NID বা mobile number দিয়ে status check সুবিধা চালু হতে পারে।

আমি বলব  ধৈর্য রাখুন। এই মুহূর্তে সবার স্ট্যাটাস অনলাইনে দেখা না-ও যেতে পারে। নিয়মিত পোর্টাল চেক করুন আর আপনার মোবাইল চালু রাখুন। ব্যাস…

ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া ওয়েবসাইট থেকে সাবধান!

এইটা আমি অনেক গুরত্ব দিয়ে বলছিকারণ ফ্যামিলি কার্ড নিয়ে এত মানুষের আগ্রহ যে, অনেক ভুয়া ওয়েবসাইট আর অনেক ভুয়া ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে।

যে লক্ষণগুলু দেখলে সতর্ক হবেন:

  1. OTP চাওয়া
  2. Activation fee বা কোনো টাকা চাওয়া
  3. Short URL বা অচেনা ডোমেইন
  4. “100% confirm card” দাবি করা
  5. Unknown PDF বা app download লিংক ইত্যাদি

মনে রাখবেন: এই সরকারি ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগে না। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে।

অফিসিয়াল ওয়েবসাইট একটাই familycard.gov.bd। এটা ছাড়া অন্য কোনো লিংকে ক্লিক করবেন না, কোনো OTP দিবেন না, কাউকে টাকা দিবেন না।

ফ্যামিলি কার্ডে নারীর নাম কেন?

একটা জিনিস অনেকে লক্ষ করেছেন এই কার্ডটা পরিবারের নারী সদস্যের নামে ইস্যু করা হচ্ছে। অনেক পুরুষ মেম্বার জিজ্ঞেস করে “কেন আমার নামে হচ্ছে না?”

এই কার্যক্রমের একটা বিশেষ দিক হলো নারীর ক্ষমতায়ন। পরিবারের মায়ের নামে কার্ড ইস্যু করার মাধ্যমে সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে।

এটা আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত। কারণ গবেষণায় দেখা গেছে, পরিবারের মায়ের হাতে টাকা গেলে সেটা বাচ্চাদের খাবার আর পড়ালেখায় বেশি খরচ হয়। তাই এটা নিয়ে কোনো সমস্যা মনে করবেন না বরং এটা পুরো পরিবারের জন্যই ভালো।

ফ্যামিলি কার্ড কোন কোন এলাকায় চালু আছে?

এখন পর্যন্ত পাইলট আকারে নির্দিষ্ট কিছু এলাকায় চালু আছে। ১৪টি পাইলট ইউনিটে এই কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিকভাবে বগুড়া ও দিনাজপুরের ৮টি উপজেলা নির্বাচন করা হয়েছে, গাবতলী (বগুড়া) ও নবাবগঞ্জ (দিনাজপুর) দিয়ে পাইলট ফেজ শুরু হয়েছে। পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, “প্রাথমিকভাবে বিভাগীয় শহর থেকে শুরু করার কথা ছিল, কিন্তু বাস্তবতা বিবেচনা করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।” চর ও উপকূলীয় এলাকা বিশেষ অগ্রাধিকার পাবে।

আপনার এলাকায় এখনো চালু না হলেও চিন্তার কিছু নেই। ধাপে ধাপে সারাদেশে ছড়িয়ে পড়বে। দীর্ঘমেয়াদে এই কর্মসূচি দেশের প্রায় ৪ কোটি পরিবারকে আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ড হারিয়ে গেলে কী করবেন?

এটাও একটা কমন প্রশ্ন। ধরুন কার্ড পেলেন কিন্তু হারিয়ে গেল তখন?

স্থানীয় প্রশাসনে যোগাযোগ করে পুনরায় ইস্যুর আবেদন করতে হয়।

কার্ড হারিয়ে গেলে ভয় পাবেন না। যেহেতু সবকিছু আপনার NID-র সাথে লিংক থাকবে, তাই আপনার আগের তথ্য ও ব্যালেন্স ঠিক থাকবে। শুধু ইউনিয়ন পরিষদে গিয়ে জানান, নতুন কার্ড ইস্যু করা হবে।

এক পরিবারে কয়টা ফ্যামিলি কার্ড পাওয়া যাবে?

সাধারণত একটি পরিবারে একটি করে কার্ড দেওয়া হয়।

এটা “One Household, One Card” পলিসি। মানে আপনার বাড়িতে যতজনই থাকুক, কার্ড পাবেন একটাই। তাই আলাদা আলাদা আবেদন করার দরকার নেই।

ফ্যামিলি কার্ড কি আজীবনের জন্য?

অনেকে ভাবেন কার্ড পেলে সারাজীবন সুবিধা পাবে। কিন্তু বাস্তবতা একটু আলাদা।

না, এটি সরকার নির্ধারিত সময় ও যাচাই সাপেক্ষে কার্যকর থাকে।

মানে হলো সরকার সময়ে সময়ে চেক করবে আপনার পরিবারের অবস্থা ভালো হয়েছে কিনা। ভালো হয়ে গেলে হয়তো আপনাকে বাদ দিয়ে আরেকজন দরিদ্র পরিবারকে এই সুবিধা দেবে। এটাই তো স্বাভাবিক, তাই না?

অফিসিয়াল ওয়েবসাইটে কী কী আছে?

আসুন জেনে নেই সরকারি ওয়েবসাইটে কী কী তথ্য পাবেন:

familycard.gov.bd-তে পাবেন ফ্যামিলি কার্ড গাইডলাইন, আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের গুরুত্ব, এসডিজি লক্ষ্য পুরণে ফ্যামিলি কার্ডের গুরুত্ব, এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার তথ্য।

আমি সবাইকে বলব অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে একবার familycard.gov.bd ভিজিট করুন। এখানে আপনি সরকারি গাইডলাইন পিডিএফ পাবেন, নতুন আপডেট পাবেন।

ফ্যামিলি কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

শুধু এখনকার জন্য না, সরকারের দীর্ঘমেয়াদি একটা প্ল্যান আছে এই কার্ড নিয়ে

২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি “সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড” হিসেবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

আর শুধু ক্যাশ সহায়তা না OTP-ভেরিফাইড স্মার্ট কার্ড দিয়ে ভবিষ্যতে ভর্তুকি মূল্যে খাদ্যদ্রব্য, শিক্ষা বৃত্তি এবং কৃষি ভর্তুকি পর্যন্ত একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

মানে ভবিষ্যতে এই একটা কার্ড দিয়ে আপনি সরকারের অনেক ধরনের সাহায্য পাবেন। এজন্যই এখন থেকে তৈরি থাকা দরকার।

আমার প্রিয় কিছু কথা

আমি দীর্ঘদিন ধরে সরকারি সেবা নিয়ে লিখছি। একটা জিনিস বারবার দেখি সরকারি উদ্যোগ ভালো থাকলেও সাধারণ মানুষ সঠিক তথ্য পায় না। মাঝখানে দালাল চলে আসে, ভুয়া তথ্য ছড়ায়, মানুষ ঠকে।

এই ফ্যামিলি কার্ড নিয়েও তাই হচ্ছে। ফেসবুকে দেখি “৫,০০০ টাকা পাবেন, এখনই আবেদন করুন” এসব বিশ্বাস করবেন না।

সঠিক তথ্য পান সরকারি ওয়েবসাইট familycard.gov.bd থেকে, আর আমরা amarprio.com-এও চেষ্টা করি সবসময় যাচাই করা তথ্য দিতে।

আপনি যদি সত্যিই এই কার্ডের যোগ্য হন, তাহলে আবেদন করুন। কারো কাছে কোনো টাকা দেওয়ার দরকার নেই।

ইউনিয়ন পরিষদে গিয়ে সরাসরি কথা বলুন। আর এই পোস্টটা আপনার পরিবার, প্রতিবেশী যাদের কাজে লাগবে তাদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কারো পরিবারের অনেক বড় উপকারে আসতে পারে। থ্যানস…..

ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্নত্তর

ফ্যামিলি কার্ড অনলাইনে আবেদন করা যায় কি?
হ্যাঁ! ধাপে ধাপে সরকার https://familycard.gov.bd/ পোর্টালে আবেদন ব্যবস্থা চালু করছে। তবে এখনো সব এলাকায় অনলাইন আবেদন চালু হয়নি। আপাতত ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করাই সবচেয়ে নিরাপদ।

ফ্যামিলি কার্ডে প্রতি মাসে কত টাকা পাওয়া যায়?
প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত সরাসরি নগদ সহায়তা পেতে পারে। এছাড়া ভর্তুকি মূল্যে পণ্যও পাবেন।

ফ্যামিলি কার্ড করতে কোনো টাকা লাগে কি?
না, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে। কেউ যদি টাকা চায়, বুঝবেন সেটা ঠকবাজি।

এক পরিবারে কয়টা ফ্যামিলি কার্ড পাওয়া যায়?
একটি পরিবারে শুধুমাত্র একটি কার্ড দেওয়া হয়।

অনলাইনে আবেদন করলেই কি কার্ড পাওয়া নিশ্চিত?
না, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যাচাই কমিটি। আবেদন করা মানেই কার্ড পাওয়া না সবকিছু যাচাই হবে।

কার্ড হারিয়ে গেলে কী করব?
স্থানীয় প্রশাসনে যোগাযোগ করে পুনরায় ইস্যুর আবেদন করতে হয়।

ফ্যামিলি কার্ডের টাকা কিভাবে পাব?
টাকা পাঠানো হবে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ, রকেট) বা ব্যাংক একাউন্টের মাধ্যমে।

সরকারি চাকরিজীবী পরিবার কি ফ্যামিলি কার্ড পাবে?
না, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে এই সুবিধার বাইরে থাকবে।

ফ্যামিলি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?
অফিসিয়াল পোর্টাল হলো familycard.gov.bd। এটা ছাড়া অন্য কোনো সাইটে আবেদন করবেন না।

Scroll to Top