বাড়ি বানানোর কথা মাথায় আসলেই প্রথম যেটা নিয়ে চিন্তা শুরু হয় সেটা হলো রডের দাম। আর রডের কথা বললে আমাদের সবার আগে মাথায় আসে BSRM-এর নাম। এটা এমনিতেই না, বছরের পর বছর ধরে মানুষ এই কোম্পানির রডকে বিশ্বাস করে এসেছে। কিন্তু সমস্যা হলো রডের দাম প্রতিনিয়ত ওঠানামা করে। আজকে যে দামে পাচ্ছেন, কাল সেই দাম নাও থাকতে পারে। তাই আপনি যদি এখন বাড়ি বানানোর পরিকল্পনা করছেন বা কনস্ট্রাকশন কাজ শুরু করতে চাইছেন তাহলে এই পোস্টটা আপনার জন্যই লেখা। কারণ এখানে আমি BSRM রডের আজকের দাম সাইজ ধরে ধরে দিয়েছি, সাথে বলেছি কোথায় কিনলে ঠকবেন না, আর কীভাবে বুঝবেন আসল BSRM রড কিনছেন কি না।
তাহলে চলুন শুরু করি।
BSRM কোম্পানি সম্পর্কে একটু জেনে নিন
BSRM মানে হলো Bangladesh Steel Re-Rolling Mills Limited। এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত স্টিল কোম্পানিগুলোর একটা।
চট্টগ্রামে এদের কারখানা আছে এবং সারা দেশে এদের ডিলার নেটওয়ার্ক ancestor ছড়িয়ে আছে।
বাংলাদেশের বড় বড় ব্রিজ, ফ্লাইওভার, বহুতল ভবন এই সব জায়গায় BSRM-এর রড ব্যবহার হয়েছে। তাই এটা শুধু নাম না, এটার পেছনে আছে বছরের পর বছর কাজের প্রমাণ।
এখন আসল কথায় আসি।
BSRM রডের আজকের দাম 2026
নিচের দামগুলো 2026 সালের মে মাসের সর্বশেষ বাজারদর অনুযায়ী দেওয়া হয়েছে।
তবে মনে রাখবেন রডের দাম আন্তর্জাতিক ইস্পাতের বাজার, ডলারের রেট এবং দেশীয় চাহিডার উপর নির্ভর করে প্রতি সপ্তাহে পরিবর্তন হতে পারে।
তাই কেনার আগে নিজের এলাকার ডিলারের সাথে যোগাযোগ করে দাম কনফার্ম করে নিন অবশ্যই।
BSRM Xtreme (500W) রডের দাম
| রডের সাইজ | প্রতি কেজি দাম | প্রতি টন দাম | প্রধান ব্যবহার |
| 8 mm | ৯৪ – ৯৬ টাকা | ৯৪,০০০ – ৯৬,০০০ টাকা | স্টিরাপ, হালকা স্ল্যাব |
| 10 mm | ৯৩ – ৯৫ টাকা | ৯৩,০০০ – ৯৫,০০০ টাকা | ছোট কলাম, পাতলা ছাদ |
| 12 mm | ৯৩ – ৯৫ টাকা | ৯৩,০০০ – ৯৫,০০০ টাকা | সাধারণ আবাসিক বাড়ি |
| 16 mm | ৯৩ – ৯৫ টাকা | ৯৩,০০০ – ৯৫,০০০ টাকা | বড় কলাম, ফাউন্ডেশন |
| 20 mm | ৯৪ – ৯৬ টাকা | ৯৪,০০০ – ৯৬,০০০ টাকা | হাইরাইজ বিল্ডিং |
| 25 mm | ৯৪ – ৯৬ টাকা | ৯৪,০০০ – ৯৬,০০০ টাকা | ব্রিজ, বড় কমার্শিয়াল |
| 32 mm | ৯৫ – ৯৭ টাকা | ৯৫,০০০ – ৯৭,০০০ টাকা | ভারী স্ট্রাকচার |
⚠️ খেয়াল করুন: ৮ মিলি রডে খুচরা দোকানে প্রতি কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা বেশি লাগতে পারে কারণ এর উৎপাদন ও বান্ডেলিং খরচ একটু বেশি।
🔴 সাবধান! BSRM আর BS-SRM এক না কিন্তু!
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাজারে এখন BS-SRM বা BSI নামে কিছু লোকাল ব্র্যান্ডের রড পাওয়া যাচ্ছে যেগুলোর দাম:
-
প্রতি কেজি: ৮৫ – ৮৮ টাকা
-
প্রতি টন: ৮৫,০০০ – ৮৮,০০০ টাকার মত
নাম দেখতে প্রায় একরকমই হওয়ায় অনেকেই এটা গুলিয়ে ফেলেন। দোকানদার যদি বলে BSRM দিচ্ছি ৮৫ টাকায় তাহলে সাথে সাথে সন্দেহ করুন। কারণ আসল BSRM এই দামে পাওয়া কোনোভাবেই সম্ভব না।
পার্থক্য বোঝার উপায়:
আসল BSRM রডে গায়ে BSRM স্পষ্ট এমবস করে লিখা থাকে। দাম কখনো লোকাল বা নন-ব্র্যান্ডের বাজারের চেয়ে ১০ টাকার বেশি কম হয় না। অথরাইজড ডিলার সার্টিফিকেট দেখাতে পারবেন।
উপরের দামগুলো বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা আনুমানিক দাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা অন্য জেলায় পরিবহন খরচ এবং ভ্যাট-ট্যাক্স যোগ হলে দাম কিছুটা কম-বেসি হতে পারে।
১০ মিলি রডের দাম BSRM 2026
১০ মিলি বা 10mm রড সাধারণত ছোট ছোট কাজে বেশি ব্যবহার হয়। যেমন কলামের স্টিরাপ (রিং) দেওয়া, ছাদের কিছু অংশ, বাথরুমের স্লাব ইত্যাদি।
২০২৬ সালে আসল BSRM 10mm রডের সঠিক দাম:
-
প্রতি কেজি: ৯৩ থেকে ৯৫ টাকা (আনুমানিক)
-
প্রতি বান্ডেল (প্রায় ৫০ কেজি): ৪,৬৫০ থেকে ৪,৭৫০ টাকা
-
প্রতি টন: ৯৩,০০০ থেকে ৯৫,০০০ টাকা
ছোট বাড়ির কাজে ১০ মিলি রড কিনতে হলে সরাসরি পরিচিত ডিলারের কাছ থেকে কিনুন।
একসাথে বেশি কিনলে একটু ছাড় পাওয়ার সুযোগ পেতে পারেন আমার মত, মানে আমি যখন নিয়েছিলাম তখন ডিলার আমার পরিচিত হওয়ায় কিছুটা ছাড় পেয়েছিলাম।
১২ মিলি রডের দাম BSRM 2026
১২ মিলি রড বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া রডগুলোর একটা। সাধারণ আবাসিক বাড়ির কলাম, বিম, ছাদ সব জায়গায় এই সাইজটা লাগে।
২০২৬ সালে আসল BSRM 12mm রডের সঠিক দাম কত?:
-
প্রতি কেজি: ৯৩ থেকে ৯৫ টাকা (আনুমানিক)
-
প্রতি বান্ডেল (প্রায় ৫০ কেজি): ৪,৬৫০ থেকে ৪,৭৫০ টাকা
-
প্রতি টন: ৯৩,০০০ থেকে ৯৫,০০০ টাকা
এই রডটা কেনার সময় একটু বেশি সতর্ক থাকুন। কারণ নকল বা কম মানের রড দেখতে একরকম হলেও পরে বড় বিপদ ডেকে আনতে পারে।
BSRM রডের দাম কেন বাড়ে-কমে
অনেকেই জিজ্ঞেস করেন ভাই, গত মাসে একটা দাম ছিল, এই মাসে কেন বেড়ে বা কমে গেল? সোজায় বললে, রডের দাম নির্ধারণ হয় কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে যেমন:
আন্তর্জাতিক ইস্পাতের বাজার দর: মানে বাংলাদেশে রড তৈরিতে যে কাঁচামাল লাগে (স্ক্র্যাপ স্টিল) সেটার বেশিরভােই আসে কিন্তু বিদেশ থেকে। আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম বাড়লে দেশেও দাম বাড়বে এটাই বাস্তব।
ডলারের রেট: কাঁচামাল আমদানি হয় ডলারে। তাই ডলার দামি হলে রডের দামও বাড়বে তাই না?
গ্যাস ও বিদ্যুতের দাম: রড তৈরির কারখানায় প্রচুর বিদ্যুৎ আর গ্যাস লাগে। এগুলোর দাম বাড়লে উৎপাদন খরচও বাড়ে।
দেশীয় চাহিদা ও মৌসুম: শীতকালে বা খরা মৌসুমে কনস্ট্রাকশনের কাজ বেশি হয় বলে রডের চাহিদা ও দাম একটু বেশি থাকে। আবার বর্ষাকালে কাজ কমে গেলে রডের দাম কিছুটা কমে আসে।
সরকারি ট্যাক্স ও ভ্যাট: বাজেটে ট্যাক্স বা শুল্ক বাড়ানো বা কমানোর সাথে সাথে রডের দামও প্রভাবিত হয়।
আসল BSRM রড চেনার উপায়
-
রডের গায়ে মার্কিং দেখুন: আসল BSRM রডে রডের গায়ে স্পষ্টভাবে “BSRM 500W” বা “BSRM XTREME” লেখা থাকে। এটা রডের ধাতুর মধ্যেই এমবস করা থাকে, আলাদা করে প্রিন্ট করে লাগানো না।
-
সাথে মিল সার্টিফিকেট চান: বড় পরিমাণে কিনলে ডিলারের কাছ থেকে মিল টেস্ট সার্টিফিকেট চাইতে পারেন। এটা রডের আসল মান নিশ্চিত করে।
-
অথরাইজড ডিলার থেকে কিনুন: BSRM-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনার এলাকার অথরাইজড ডিলারের তালিকা দেখে সেখান থেকে কিনুন।
-
দাম অস্বাভাবিক কম হলে সন্দেহ করুন: কেউ যদি বলে একটু কম দামে দেব, সেটায় ভুলবেন না। আসল মালের দাম কখনো বাজার দরের চেয়ে অনেক কম হয় না।
-
রডের ওজন চেক করুন: প্রতিটি সাইজের রডের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ওজন আছে। ক্রয়ের সময় ওজন ঠিক আছে কিনা মেপে নিন। বুদ্ধিমানের মত।
কোন সাইজের রড কোন কাজে লাগে
-
8mm রড: মূলত স্টিরাপ (stirrup) বা রিং হিসেবে ব্যবহার হয়। কলাম বা বিমের চারদিকে যে আংটার মতো বাঁধাই থাকে সেটাই স্টিরাপ। এছাড়া হালকা স্ল্যাবেও ব্যবহার হয়।
-
10mm রড: ছোট কলাম, ছোট বিম এবং পাতলা ছাদের স্ল্যাবে ব্যবহার হয়। দোতলার চেয়ে ছোট বাড়িতে এই রড দিয়ে অনেক কাজ করা যায়।
-
12mm রড: বাংলাদেশে সবচেয়ে পপুলার সাইজ। ৩-৪ তলা পর্যন্ত সাধারণ বাড়ির কলাম, বিম, ছাদ সব প্রধান কাজে এই রড ব্যবহার হয়।
-
16mm রড: একটু বড় কলামে, মাটির নিচের ফাউন্ডেশনে বা গ্রেড বিমে এই রড ব্যবহার হয়। ৫-৬ তলা বা তার বেশি উচ্চতার বিল্ডিংয়ে এটা দরকার হয়।
-
20mm ও তার বেশি রড: বড় কমার্শিয়াল বিল্ডিং, ভারী বিম, ব্রিজ, হাইরাইজ অ্যাপার্টমেন্টে ব্যবহার হয়। সাধারণ আবাসিক বাড়িতে এই সাইজ তুলনামূলক কম লাগে।
রড কেনার আগে কতটুকু লাগবে সেটা হিসাব করুন
সাধারণ নিয়ম হলো একটি স্বাভাবিক আবাসিক বাড়ির প্রতি হাজার বর্গফুট ছাদের কলাম ও বিমসহ সামগ্রিক স্ট্রাকচার
এর জন্য সাধারণত ৪ থেকে ৫ টন রড লাগতে পারে। তবে বিল্ডিংয়ের ডিজাইন, কলামের সংখ্যা এবং মাটির ধরনের উপর নির্ভর করে এটা কম-বেশি হতে পারে।
সঠিক হিসাবের জন্য একজন সার্টিফাইড সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে স্ট্রাকচারাল ড্রইং করান। এতে রডের অপচয় বাঁচে এবং বিল্ডিং নিরাপদ থাকে।
BSRM রড কোথায় কিনবেন
-
সরাসরি BSRM ডিলার থেকে রড দেখে শুনে কেনাই সবচেয়ে ভালো হবে। মিল গেট রেট বা সঠিক ডিলার রেটে আসল মান নিশ্চিত করে কেনা যায়।
-
স্থানীয় হার্ডওয়্যার বা রড ব্যবসায়ী: কম পরিমাণে (যেমন ৫০০ কেজি বা ১ টন) লাগলে স্থানীয় দোকান থেকে নেওয়া ভালো, তবে মাল অবশ্যই নিজে যাচাই করে নিতে হবে।
-
ভালো দাম পাওয়ার জন্য:
-
একসাথে বেশি পরিমাণে কিনলে (যেমন ৫ টন বা তার বেশি) টন প্রতি ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
-
ট্রাক ভর্তি করে (ফুল লোড) কিনলে পরিবহন খরচ কম পড়ে।
-
নগদে কিনলে অনেক সময় ডিলাররা বিশেষ ক্যাশ ডিসকাউন্ট দেয়।
-
BSRM Xtreme 500W কি এবং কেন এটা ভালো?
500W মানে কি? এখানে 500 মানে হলো এই রডের ইয়েল্ড স্ট্রেংথ ৫০০ মেগাপাস্কাল (MPa)।
মানে এটা সাধারণ রডের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং চাপ সহ্য করতে পারে। আর W মানে হলো Weldable অর্থাৎ এই রড নিখুঁতভাবে ঝালাই করা যায়।
এটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এবং BSTI দ্বারা অনুমোদিত। এটি উচ্চ মাত্রার ভূমিকম্প সহনশীল স্ট্রাকচার বানাতে অনন্য।
রড কেনার সময় যেসব ভুল করা যাবে না
-
শুধু দাম দেখে রড কিনবেন না। সস্তার রড মানেই মাপে বা মানে কম। ভবনের নিরাপত্তা নিয়ে আপোষ করা উচিত না।
-
একবারে সব রড না কিনে ধাপে ধাপে কাজের প্রগ্রেস অনুযায়ী কিনুন। কারণ রড বেশিদিন খোলা জায়গায় ফেলে রাখলে মরিচা পড়ে নষ্ট হয়।
-
মুখের কথায় ভরসা না করে সবসময় পাকা রশিদ বা ডিলারের ক্যাশ মেমো সংগ্রহে রাখুন।
BSRM রডের দামের সর্বশেষ আপডেট কোথায় পাবেন?
BSRM-এর অফিশিয়াল ওয়েবসাইট: www.bsrm.com এ গিয়ে সরাসরি ইনকোয়ারি করতে পারেন।
অথবা স্থানীয় বাজার বা সবচেয়ে ভরসাযোগ্য হলো নিজের এলাকার অন্তত দুটি বিএসআরএম অথরাইজড শোরুম বা ডিলারের দোকানে গিয়ে সরাসরি আজকের মেমো রেট জিজ্ঞেস করে দেখে শুনে কেনা বা সিদ্ধান্ত নেয়া।
আমার কিছু শেষ কথা
বাড়ি বানানো মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটা।
সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কেউ ভুল তথ্যে ঠকে না যায়, বা কম দামের লোভে মানহীন রড দিয়ে স্বপ্নের বাড়িটি ঝুঁকিপূর্ণ না করে সেটাই এই পোস্টের মূল উদ্দেশ্য।
BSRM রড কিনুন, অথরাইজড ডিলার থেকে কিনুন এবং একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। আপনার বাড়ি বানানোর স্বপ্ন সফল হোক! 🏠
প্রশ্ন-উত্তর পর্ব
BSRM রডের আজকের দাম কত 2026 সালে?
২০২৬ সালের মে মাসের বাজার অনুযায়ী আসল BSRM রডের দাম সাইজ ভেদে প্রতি কেজি ৯৩ থেকে ৯৭ টাকার মধ্যে
টন প্রতি ৯৩,০০০ থেকে ৯৭,০০০ টাকা। তবে বাজার প্রতিনিয়ত পরিবর্তনশীল মাথায় রাখবেন।
BSRM এবং অন্য লোকাল কোম্পানির রডের মধ্যে দামের পার্থক্য কেমন?
বিএসআরএম-এর মতো প্রিমিয়াম ব্যান্ডের রডের সাথে লোকাল বা নন-গ্রেড রডের দামের পার্থক্য প্রতি টনে প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। লোকাল রডগুলো সাধারণত ৮৫-৮৮ টাকা কেজিতে পাওয়া যায়।
12mm BSRM রড কত টাকা কেজি 2026?
২০২৬ সালের বর্তমান রেট অনুযায়ী BSRM 12mm রডের দাম প্রতি কেজি আনুমানিক ৯৩ থেকে ৯৫ টাকার মধ্যে।
রড কতদিন খোলা রাখলে মরিচা পড়ে?
আর্দ্র আবহাওয়ায় খোলা জায়গায় রাখলে ১-২ মাসের মধ্যে রডে লালচে মরিচা ধরতে পারে। তাই রড কেনার পর শুকনো জায়গায় ত্রিপল দিয়ে ঢেকে রাখুন অথবা ছাদ বা ছাউনির নিচে রাখা ভালো।
BSRM-এর অথরাইজড ডিলার কীভাবে পাব?
BSRM-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.bsrm.com)-এ গিয়ে Dealer Locator অপশনে আপনার জেলা বা এলাকা সিলেক্ট করলে খুব সহজেই আপনার কাছের বিশ্বস্ত ডিলারের তালিকা ও ফোন নম্বর পেয়ে যাবেন।


