আজকাল আশেপাশে তাকালেই দেখা যায় দোকানের সামনে, বাড়ির গেটে, অফিসের করিডরে ছোট্ট একটা ক্যামেরা লাগানো। সেটাই CC Camera বা CCTV Camera। এই ছোট্ট যন্ত্রটা কিন্তু আমাদের নিরাপত্তার এক বিশ্বস্ত বন্ধু।
কিন্তু সমস্যা হলো কিনতে গেলে মাথা ঘুরে যায়। দোকানে গেলে দেখি শত শত মডেল, আর হাজার রকম দাম। কোনটা কিনবো বুঝতেই পারি না। ভাবি, এটা কি আসলে কাজের? নাকি শুধু টাকা নষ্ট?
আজকের এই গাইডে আমি আপনাকে একদম হাতে ধরে বুঝিয়ে দেবো কোন CC Camera কিনবেন, কেন কিনবেন, দাম কত, কোথায় কিনবেন, কীভাবে লাগাবেন। সব কিছু। চলুন তাইলে শুরু করি নাকি?
CC Camera আসলে কী? (অনেকেই জানেন না এই পার্থক্যটা)
CC Camera মানে হলো Closed Circuit Camera। আর CCTV মানে হলো Closed Circuit Television। আসলে দুটো মানে প্রায় একই জিনিস, শুধু বলার ধরনটা আলাদা।
বাংলাদেশে সাধারণ মানুষ বলে সিসি ক্যামেরা, আবার অনেকে বলে সিসিটিভি। দোকানে গেলে দুটো নামেই পাওয়া যায়।
এই ক্যামেরাগুলো মূলত কী করে? সহজ কথায় বলতে গেলে এগুলো আপনার চোখের মতো কাজ করে। আপনি যখন ঘরে নেই, ক্যামেরা থাকে। আপনি যখন ঘুমাচ্ছেন, ক্যামেরা জেগে থাকে। যা কিছু ঘটে রেকর্ড হয়ে যায়।
বাংলাদেশে CC Camera চাহিদা কেন এত বাড়ছে?
কয়েক বছর আগেও CC Camera ছিল শুধু বড় বড় ব্যবসায়ী বা সরকারি অফিসের বিষয়। সাধারণ মানুষ ভাবতোই না এটা কিনবে।
কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে।
- চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে
- গার্মেন্টস কর্মীর বাসা, মেসবাড়ি, ছোট দোকান সব জায়গায় নিরাপত্তার দরকার
- ক্যামেরার দাম অনেক কমে গেছে
- ফোন দিয়েই লাইভ দেখা যাচ্ছে
- ইন্টারনেট সহজলভ্য হওয়ায় WiFi Camera ব্যবহার সহজ হয়েছে
তাই এখন বাড়ির মালিক থেকে শুরু করে ছোট মুদি দোকানদার পর্যন্ত সবাই CC Camera লাগাতে চাইছেন।
সিসি ক্যামেরা কত ধরনের হয়?
এই অংশটা একটু ভালো করে পড়ুন। কারণ ক্যামেরা কেনার আগে এটা না জানতে হবে নয়তো ভুল হলে পরে লস হবে।
১. Dome Camera
দেখতে গোলাকার, ছাদে বা দেওয়ালে লাগানো যায়। বেশিরভাগ অফিস, ব্যাংক, শপিং মলে এটাই দেখবেন। এটা ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে না, কিন্তু যে এঙ্গেলে লাগানো সেদিকটা পুরো কভার করে।
২. Bullet Camera
দেখতে লম্বাটে, বাইরে লাগানোর জন্য তৈরি। বৃষ্টি-রোদ সহ্য করতে পারে। দূরের ছবিও ভালো দেখা যায়।
৩. PTZ Camera
এটা হলো মোটামুটি স্মার্ট ক্যামেরা। প্যান (বাম-ডান), টিল্ট (উপর-নিচ), জুম তিনটাই করতে পারে। রিমোট দিয়ে নিয়ন্ত্রণও করা যায়। বড় ফ্যাক্টরি, পার্কিং লট, বড় প্রতিষ্ঠানে এটা লাগাতে হয়।
৪. WiFi Camera
তার লাগে না, শুধু WiFi থাকলেই হয়। ফোন থেকে সরাসরি দেখা যায়। ছোট বাসা বা ফ্ল্যাটের জন্য একদম মানানসই। ফ্ল্যাটে, শিশুর ঘরে, বাসার ভেতরে লাগালে আপনার ঘর বাড়ি আপনার চোখের সামনে যখন ইচ্ছা খুটিয়ে খুটিয়ে দেখতে পারবেন।।
৫. IP Camera (আইপি ক্যামেরা)
ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। ছবির মান অনেক ভালো। বড় অফিস বা প্রতিষ্ঠানের জন্য প্রফেশনাল সলিউশন। এটা বড় অফিস, হোটেল, হাসপাতাল এ লাগানো থাকে।
CC Camera দাম বাংলাদেশ ২০২৬
এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে CC Camera-র দাম কত?
নিচে ২০২৬ সালের বর্তমান বাজার দর অনুযায়ী একটি সহজ CC Camera-র মূল্য তালিকা চার্ট দেওয়া হলো:
| ক্যামেরার ধরন | আনুমানিক দাম (২০২৬) |
| Analog Bullet Camera (2MP) | ১,২০০ – ১,৮০০ টাকা |
| Dome Camera (2MP HD) | ১,২০০ – ২,২০০ টাকা |
| WiFi Camera (Indoor/360°) | ১,৯৫০ – ৩,৫০০ টাকা |
| IP Camera (4MP/5MP) | ৪,০০০ – ১০,০০০ টাকা |
| PTZ Camera | ৮,০০০ – ৩৫,০০০ টাকা |
| 4 Camera Full Package (XVR/DVR ও ৫০০GB HDD সহ) | ১২,৫০০ – ১৮,০০০ টাকা |
| 8 Camera Full Package (XVR/DVR ও ১TB HDD সহ) | ২২,০০০ – ৩৫,০০০ টাকা |
সেরা CC Camera ব্র্যান্ড তালিকা
বাংলাদেশে এখন অনেক ব্র্যান্ডের ক্যামেরা পাওয়া যায়। কিন্তু সব ব্র্যান্ড সমান না। কিছু ব্র্যান্ড আছে যেগুলো কিনলে পরে ঝামেলায় পড়বেন।
আমি কয়েকটা ভালো ব্র্যান্ডের কথা বলছি যেগুলো বাংলাদেশে বহুল পরিচিত এবং সার্ভিস ভালো:
Hikvision
বিশ্বের এক নম্বর CC Camera ব্র্যান্ড। ছবির মান দুর্দান্ত। দামও মোটামুটি মানানসই। বাংলাদেশের যে কোনো শহরে পাওয়া যায়। বাসা থেকে শুরু করে বড় অফিস সব জায়গার জন্য প্রায় সব মডেলই আছে।
অনলাইন শপ Star Tech, Ryans, Techland BD-তে পাওয়া যায়। আগে ভিজিট করে ফিচার গুলো মিলিয়ে দেখতে পারেন তারপর কেনার সিদ্ধান্ত নিন।
Dahua
Hikvision-এর পরে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হলো Dahua। দাম একটু কম, কিন্তু মান অনেক ভালো। বিশেষ করে বাজেট বায়ারদের জন্য একদম পারফেক্ট।
Jovision
বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে ভালো মানের ক্যামেরার কথা বললে Jovision-এর নামই আসে। এটা দেখছি প্রায় ছোট ব্যবসায়ীদের মধ্যে বেশ পরিচিত।
Imou / EZVIZ / TP-Link
এগুলো মূলত WiFi Camera ক্যাটাগরিতে ভালো। ফ্ল্যাটে বা ছোট অফিসে লাগাতে চাইলে এগুলো দেখতে পারেন।
বাড়ির জন্য কোন CC Camera সবচেয়ে ভালো?
সত্যি বলতে এটা নির্ভর করে আপনার বাসার ধরনের উপর।
যদি আপনার বাসা ফ্ল্যাট হয় তাহলে এগুলো দেখতে পারেন:
- ২টা WiFi Camera ই যথেষ্ট, একটা দরজার দিকে, একটা বারান্দার দিকে লাগাবেন। কোনো DVR লাগবে না, সরাসরি ফোনে দেখতে পারবেন, খরচ: ৪,০০০ – ৭,০০০ টাকার মধ্যে হয়ে যাবে
যদি আপনার বাড়ি আলাদা বাড়ি হয় তাহলে – কমপক্ষে ৪টা ক্যামেরা লাগাবেন, গেট, পিছনের দরজা, সিঁড়ি, বাগান এই চারটা জায়গা কভার হবে।
DVR সহ ফুল প্যাকেজ নিবেন এব্যং খরচ মোটামুটি: ১৫,০০০ – ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে।
রাতের বেলা দেখতে পাবো তো? হ্যাঁ অবশ্যই। এখনকার বেশিরভাগ ক্যামেরায় Night Vision (IR) থাকে। অন্ধকারেও স্পষ্ট দেখা যায়। কিছু ক্যামেরায় আবার Color Night Vision আছে মানে অন্ধকারেও রঙিন ছবি পাবেন এটা ভাবা যায় কি যুগ আসলো।
অফিসের জন্য CCTV Camera
অফিসের জন্য ক্যামেরা কিনতে গেলে একটু বেশি সময় নিয়ে চিন্তা করবেন। কারণ এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়:
✅ কতজন কর্মচারী? কতটা এরিয়া জুড়ে?, ভেতরে নজর দরকার, নাকি বাইরেও? , রেকর্ড কতদিনের রাখতে চান? , বাইরে থেকে দেখার দরকার আছে কিনা? ইত্যাদি…..
তাও সাধারণ একটা ছোট অফিসের জন্য আমার সাজেশন হবে ৪ থেকে ৮টা Dome বা Bullet Camera ই যথেস্ট তবে একটা ভালো DVR (8-channel বা 16-channel) এবং ১-২ টেরাবাইটের হার্ডডিস্ক আর একটা রিমোট ভিউ সেটআপ যেন ফোন থেকে দেখা যায় তাহলেই চলে।
CC Camera কেনার সময় এই বিষয় গুলো দেখবেন?
সিসি ক্যামেরা কেনার আগে এই বিষয়গুলো একবার হলেও খেয়ালকরে দেখে নিবেন:
১. রেজোলিউশন: কমপক্ষে 2MP (1080p) আছে কিনা। এর নিচে গেলে ছবি ঝাপসা আসবে। মুখ চেনা যাবে না।
২. Night Vision: রাতে কাজ করে কিনা দেখুন। IR LED কতটা শক্তিশালী সেটা জিজ্ঞেস করুন। ভালো ক্যামেরা ২০-৩০ মিটার পর্যন্ত রাতেও দেখতে পারে।
৩. Weatherproof: বাইরে লাগাবেন তো? তাহলে অবশ্যই IP66 বা IP67 রেটিং দেখুন। এটা না থাকলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে।
৪. DVR vs NVR: Analog ক্যামেরা হলে DVR লাগবে। IP ক্যামেরা হলে NVR লাগবে। দোকানদারকে বলুন, সে ঠিক করে দেবে।
৫. হার্ডডিস্ক: ১ টেরাবাইটের হার্ডডিস্কে সাধারণত ১৫-৩০ দিনের রেকর্ড রাখা যায় (ক্যামেরার সংখ্যার উপর নির্ভর করে)।
৬. ওয়ারেন্টি: কেনার সময় ওয়ারেন্টি কার্ড বুঝে নিন। ভালো দোকান থেকে কিনলে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
CC Camera installation নিজে লাগাতে পারবেন?
WiFi Camera হলে? হ্যাঁ, পারবেন। বাক্স খুলে, অ্যাপ ইন্সটল করে, WiFi কানেক্ট করলেই হয়। ১৫-২০ মিনিটের কাজ।
কিন্তু পুরো CCTV সিস্টেম লাগাতে গেলে তার টানা, DVR সেট করা, রাউটার কনফিগার করা এসব কাজে অভিজ্ঞ লোক ডাকাই ভালো। ইন্সটলেশন চার্জ সাধারণত ২,০০০ – ৫,০০০ টাকার মধ্যেই হয়। তাও আপনার এলাকার ইলেক্টিশয়ান কেমন সেটা সেই বলবে কত টাকা সেটাপ এর জন্য নিবে।
একটা টিপস দিই: যে দোকান থেকে কিনবেন, তাদের কাছেই ইন্সটলেশন করালে প্যাকেজে কম খরচ পড়বে কিন্তু। সেটা আপনাকে আগে সিস্টেম করে বলতে হবে।
মোবাইল থেকে CC Camera লাইভ দেখার উপায়
এটা এখন অনেক সহজ হয়ে গেছে। বেশিরভাগ CC Camera ব্র্যান্ডের ই নিজস্ব অ্যাপ আছে যেমন:
- Hikvision → iVMS-4500 বা Hik-Connect
- Dahua → DMSS
- Imou → Imou Life
- EZVIZ → EZVIZ অ্যাপ
এই অ্যাপগুলো Play Store বা App Store-এ পাওয়া যায়। ইন্সটল করে ক্যামেরার QR code স্ক্যান করলেই কানেক্ট হয়ে যায়। তারপর থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার ক্যামেরার লাইভ ফুটেজ দেখতে পারবেন।
কমা CC Camera কিনলে কী বিপদ হতে পারে?
অনলাইনে বা ফুটপাথে অনেক সস্তা বা কমা বা নকল ক্যামেরা পাওয়া যায়। মাত্র ৩০০-৫০০ টাকায়। প্লিজ এগুলো কিনবেন না।
কারণ: ছবির মান এতটাই খারাপ যে চুরি হলেও চোর চেনা যাবে না
রাতে কিছুই দেখাবে না, ৩-৬ মাসেই নষ্ট হয়ে যাবে তার কোনো ভরসা নেই, কোনো ওয়ারেন্টি নেই, ডেটা চুরি হওয়ার রিস্ক থাকে (বিশেষ করে সস্তা চাইনিজ নকল WiFi Camera-তে)
একটু বেশি খরচ করে ভালো ব্র্যান্ডের ক্যামেরা নিন। ভবিস্যতে এটাই অনেক সাশ্রয়ী হবে। পরে আপনিই আবার এই পোস্ট খুজে কমেন্ট করে বলবেন যে ভাই বাচিয়েছেন।
আমার প্রিয় পরামর্শ
ছোট মুদি দোকান এর জন্য ২টা Bullet Camera + ১টা DVR + ৫০০ GB HDD → বাজেট: ১২,০০০ – ১৫,০০০ টাকা → সাজেশন: Dahua বা Jovision নিন তাহলেই হবে।
৩ রুমের ফ্ল্যাট → ২টা WiFi Camera (Imou বা EZVIZ) → বাজেট: ৪,০০০ – ৭,০০০ টাকা → কোনো DVR দরকার নেই
ছোট কারখানা বা গুদাম → ৮টা Bullet Camera + 8-channel DVR + 2TB HDD → বাজেট: ৩০,০০০ – ৫০,০০০ টাকা → সাজেশন: Hikvision বা Dahua প্রফেশনাল সিরিজ ব্যাস……
তা ছাড়াও যদি আপনার মন মত করে লাগাতে চান তাহলে লাগান……
আমার প্রিয় শেষ কথা
সত্যি বলতে, CC Camera এখন বিলাসিতা নয় এটা প্রয়োজন হয়ে গেছে আমাদের।
আমি দেখেছি, আমার বাসায় অনেক দিন আগে আমাদের দুইটা মটর সাইকেল ছিলো দুইটাই চোরে ফ্রিজের চাবি দিয়ে চালিয়ে পালিয়ে ছিলো তখন সিসি ক্যামেরা ছিলো না বলে পুলিশ কিছু করতে পারেনি। চোর ধরা যায়নি। এরপর পরই বাসায় ক্যামেরা লাগিয়েছি। তবে কপাল ভালো ছিলো পরের দিন আমাদের গাড়ি দুটি পেয়েছিলাম একটা মাঠের মধ্যে।
এই জিনিসটা আমাদের মনে একটা শান্তি দেয়। যে মনে হয় বাসা সুরক্ষিত আছে। বা কি হচ্চে তা নিজে দেখতে পাচ্ছি….
তাই দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন। বাজেট যাই হোক ৫,০০০ টাকা হোক বা ৫০,০০০ টাকা আপনার বাজেটে ভালো সলিউশন পাওয়া সম্ভব।
FAQ সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলো এক নজরে
CC Camera কি সারারাত চলে?
হ্যাঁ। DVR বা NVR সিস্টেম ২৪/৭ রেকর্ড করতে পারে। তবে হার্ডডিস্ক পূর্ণ হলে পুরানো রেকর্ড মুছে নতুন করে রেকর্ড হয়।
ইন্টারনেট ছাড়া CC Camera চলে?
DVR/NVR সিস্টেম ইন্টারনেট ছাড়াও চলে এবং রেকর্ড করে। কিন্তু মোবাইল থেকে দেখতে হলে ইন্টারনেট লাগবে।
CC Camera থাকলে বিদ্যুৎ বিল কি অনেক বাড়ে?
না, বেশি বাড়ে না। একটা সাধারণ CC Camera মাত্র ৫-১৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
বাসার ভেতরে CC Camera লাগানো কি আইনসিদ্ধ?
নিজের বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে লাগানো সম্পূর্ণ বৈধ। তবে অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করে এমন জায়গায় লাগানো আইনত দন্ডনীয়।
অনলাইনে CC Camera কিনলে কি ঠিকঠাক পাবো?
Daraz বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনলে সমস্যা নেই। তবে ছোট অপরিচিত সাইট থেকে না কেনাই ভালো।
CC Camera কত বছর টেকে?
ভালো ব্র্যান্ডের ক্যামেরা সাধারণত ৫-১০ বছর পর্যন্ত টেকে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে আরও বেশি।
CC Camera কি WiFi ছাড়া মোবাইলে দেখা যায়?
DVR সিস্টেমে মোবাইল ডেটা দিয়েও দেখা যায়। তবে ইন্টারনেট সংযোগ থাকতেই হবে।


